ইংরেজি বিষয়ের শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা - Proshikkhon

ইংরেজি বিষয়ের শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা

Observation and review of English subject teaching and learning activities

ইংরেজি বিষয়ের শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা

যে কোন ভাষা শিখন শেখানোর জন্য ৪টি দক্ষতা আছে৷ এ চারটি দক্ষতা অর্জন করতে পারলে ভাষা শিখন হয়৷ প্রকৃতপক্ষে ভাষা ব্যবহার করে ভাষা শিখনই হচ্ছে সবচেয়ে ফলপ্রসূ৷ মাতৃভাষা শিখন শেখানোর জন্য যে সকল পদ্ধতি রয়েছে ইংরেজি ভাষা শিখনের জন্য একই ধরনের হলেও বিদেশী ভাষা হিসেবে ইংরেজি শিখন শেখানোর ক্ষেত্রে একটু ভিন্ন ধরনের পদ্ধতি ও কৌশল প্রয়োগ করতে হয়৷ আমাদের দেশে তাই প্রাথমিক স্তরে ইংরেজি বিষয় শেখার জন্য IPT ভিত্তিক কৌশল চালু রয়েছে৷ IPT হল Input, Practice ও Task. শিক্ষক-শিক্ষার্থীদের যে তথ্য/বার্তা বা ধারণা প্রদান করেন তাই হল Input আবার Input এর যেসব activity শিক্ষার্থীদের দ্বারা অনুশীলন করতে দেওয়া হয়, তাহল Practice অপরদিকে Task হলো শিক্ষক কর্তৃক প্রদানকৃত ধারণা ও তথ্যকে ব্যবহার করে অতিরিক্ত activity করানো৷এ অধিবেশনে IPT ভিত্তিকশিখন শেখানোর প্রক্রিয়ার ওপর আলোচনা করা হয়েছে৷

IPT কী?

Input হলো শিক্ষক কর্তৃক শ্রেণিতে প্রদত্ত তথ্য। ইহা লিখিত হতে পারে আবার মৌখিকও হতে পারে৷  Text unit of a lesson হলো লিখিত তথ্য অপরদিকে  Rhymes, Songs, a story, a dialogue  ইত্যাদি হল মৌখিক তথ্য। Input শিখনফল বা Learning outcomes  এর সাথে ওতপ্রোতভাবে জড়িত৷ শিক্ষক কর্তৃক যে কোন ধারণাই Input হিসেবে ব্যবহৃত হতে পারে৷ Input এরপরে Practice এর জন্য যে কার্যক্রম পরিচালনা করা হয় তা Input  কে কেন্দ্র করেই। সুতরাং Input হলো ঐ সব বিষযবস্তু যা থেকে শিক্ষার্থীরা তথ্য বা Concept পেয়ে থাকে। Input সাধারণত উপস্থাপন পর্যায়ে সম্পন্ন হয়৷

Practice কী?

Input এর উপর ভিত্তিকরে শিক্ষার্থী শিক্ষক কিংবা অন্য কোন শিক্ষার্থীর সহায়তায় যেসব Activity সম্পাদন করে তাই হল Practice. বিষয়বস্তুর উপর পূর্ণাঙ্গ ধারণা অর্জন Practice কার্যক্রম দ্বারা সম্পন্ন হয়৷ Practice এর Activity পাঠ্যপুস্তক থেকে পাওয়া যায়। আবার শিক্ষকও দিতে পারেন। পাঠ্যপুস্তকে যে Look and Say, Listen and do, Gap filling, questions and answers, chaindrill রয়েছে এসবই Practice Activities এর উদাহরণ৷ কখনও কখনও শিক্ষক যদি মনে করেন শিক্ষার্থীরা Input আরও ভালো ভাবে আয়ত্ত করতে পারেনি তখন Input ও Practice Activity হতে পারে।

Task কী?

Practice এর অতিরিক্ত Activity হল Task.  শেখা ভাষা ব্যবহার করে নতুন কিছু উদ্ভাবন করে বলতে পারাই হচ্ছে Task Activity. Task হুবহু Input কিংবা Practice নির্ভর নয়৷ Task এর ৪টি বৈশিষ্ট্য থাকে৷ এগুলো হলো Creative, interactive, Communicative and Personalised. একজনশিক্ষার্থী একটি Task কীভাবে সম্পন্ন করল তা থেকেই শিক্ষক বুঝতে পারেন উক্ত শিক্ষার্থী পাঠটি কতটুকু আয়ত্ত করতে পেরেছে। নিচের শ্রেণিতে পাঠ Task এর ব্যবহার একটু কঠিন। তাই নিচের শ্রেণিতে Task এর পরিবর্তে Task type activity ব্যবহার করা হয়৷ একে checking learning বলে।

Teaching Learning Techniques (English)

Class-I, Lesson: Simple Commands-1

Learning outcomes:

The students will be able to carryout-

Simple commands – Stand up and Sit down

StepsTeaching learning activitiesTechniques
InputCommand self-Stand up and use gesture.Give command to SsGive command to one ST> Self WCW T>Ss WcW T>S WcW
PracticeAsk one S to give Command to teacher.Ask  Ss to give command to the class in small group Ask giving and carrying out commands in pairS>T WcW S>Ss S4W S>S WcW
Checking learning (Task)Ask to Listen and Do in small groupAsk to give and Carry out Command (Listen do) is pair.S1>Ss S4W S> S

Class- Two: Lesson- what is this? This is a …………

Learning outcomes:

The learners will be able to ask and answer simple question –

  • What is this
  • This is ………….
StepsTeaching learning activitiesTechniques
Input1.1. Ask students (showing ) Pictures for table, chair) what is this? 1.2. Ask a student (showing) picture what is this? 1.3. Allow student to ask teacher-  what is this?T>Ss WCW T>S WcW S>T WcW
PracticeAllow`s’ to ask a small group- what is this? 2.2. Allow ask and answer in pairs what is this?S>Ss S4W   S.S
Checking learning (Task)3.1. Allow `Ss’ to perform chaindrill by using question what is this?S1>S2> S3  
S6< S5<S4

N.B.

  • T> teacher:
  • S> Student Ss> Students,
  • S1 One Student,
  • S2> Another student,
  • WCW> Whole class Works,
  • SGW> Small group works
  • PW>Pair Work,
  • IW> Individual Work.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!