প্রশ্নের ভাষা ও প্রার্থিত উত্তর নির্দিষ্ট শিখনফল অনুয়ায়ী হবে৷
প্রশ্নগুলো শিক্ষার্থীর শ্রেণি/বিষয়ভিত্তিক যোগ্যতা বা নির্দিষ্ট আচরণকে পরিমাপ করবে৷
প্রশ্নে কোনো রকমের অস্পষ্টতা বা দুর্বোধ্যতা থাকবে না৷
একটি প্রশ্ন একটি সমস্যাকে তুলে ধরবে৷
শিক্ষার্থী বিভ্রান্ত হতে পারে এমন প্রশ্ন করা যাবে না৷
নেতিবাচক বাক্য পরিহার করতে হবে৷
ব্যাকরণগত শুদ্ধতা বজায় রাখতে হবে৷
প্রশ্নের নির্দেশনা সহজ হবে যাতে শিক্ষার্থীরা সহজে বুঝতে পারে৷
প্রশ্নে পাঠ্যপুস্তকের ভাষা অবিকল ব্যবহার না করা ভালো৷
প্রশ্ন সাজানোর ক্ষেত্রে সহজ থেকে কঠিন অনুক্রমে সাজালে ভালো হয়৷
শুধুমাত্র জ্ঞান পরিমাপের জন্য প্রশ্ন না করে অনুধাবন, প্রয়োগ, সংশেøষণ, বিশেøষণ ইত্যাদি স্তর পরিমাপের নিমিত্তে প্রশ্ন করা দরকার৷
অভীক্ষায় প্রশ্ন সাজানো একদিকে যেমন বিজ্ঞান অন্য দিকে এটি শিল্পকলাও বটে- উক্তিটি স্মরণ রেখে প্রশ্ন সাজাতে হবে৷
নৈর্ব্যক্তিক ও রচনামূলক প্রশ্নের মধ্যে ভারসম্য রাখতে হবে৷
নৈর্ব্যক্তিক প্রশ্ন প্রণয়নের নিয়মাবলি
বহু নির্বাচনী প্রশ্ন
প্রত্যেক প্রশ্নের উত্তরে চারটি বিকল্প উত্তর থাকবে৷
বিকল্প উত্তরগুলোর মধ্যে একটিমাত্র শুদ্ধ উত্তর থাকবে৷
বিকল্প উত্তরগুলো আপাত দৃষ্টিতে কিছুটা সঠিক বলে মনে হতে হবে যার প্রত্যেকটি উত্তরই শিক্ষার্থীকে আকর্ষণ করবে৷
প্রশ্নের ভাষা সমস্যাকে সুস্পষ্ট ও সংক্ষিপ্তভাবে তুলে ধরবে৷ পরীক্ষার্থী প্রশ্নের ভাষা থেকে সমস্যাটির স্বরূপ সম্পর্কে ধারণা লাভ করতে পারবে৷
প্রশ্নগুলো যতটা সম্ভব সংক্ষিপ্ত করতে হবে৷ অপ্রয়োজনীয় ও বারবার ব্যবহৃত শব্দ ব্যবহার না করা ভালো৷
প্রশ্নের ভাষা অসম্পূর্ণ উক্তি, সম্পূর্ণ উক্তি ও প্রশ্ন আকারে হতে পারে৷ তবে প্রশ্ন আকারে হওয়া উত্তম৷
বিকল্প উত্তরগুলোর দৈর্ঘ্য সমান হবে৷
প্রত্যেকটি উত্তর আকর্ষণীয় ও সমান যোগ্যতাসম্পন্ন হবে৷
বিকল্প উত্তরগুলো ভাষাগত দিক থেকে খুব কঠিন হবে না৷
স্টেমের দৈর্ঘ্য বিচলক/সঠিক উত্তরের চেয়ে বড় হবে৷
সঠিক উত্তরগুলো একই অবস্থানে দেওয়া যাবে না৷
শূন্যস্থান পূরণ প্রশ্ন
উত্তরগুলো সংক্ষিপ্ত ও দৃঢ়বদ্ধ হবে৷
একটি প্রশ্নে একাধিক বাক্য না থাকাই সমীচীন৷
একটি প্রশ্নে একটির বেশি শূণ্যস্থান না থাকাই ভালো৷
পাঠ্যপুস্তকের ভাষা/অবিকল উদ্ধৃতি ব্যবহার না করা ভালো ৷
শূণ্যস্থান পূরণের নির্দিষ্ট উত্তরে একটি বা দুটি শব্দ বা সংখ্যার স্থান ফাঁকা থাকবে৷
খালি জায়গা বাক্যেও যেকোনো স্থানে রাখা যেতে পারে৷ তবে শুরচ্তে খালি জায়গা না রাখাই ভালো ৷
এ ধরনের প্রশ্ন তৈরি করার সময় একটি যথোপযুক্ত বাক্য বা উক্তি বা বিবৃতি নির্বাচন করে তা থেকে প্রধান একটি শব্দ বাদ দিয়ে খালি জায়গা বের করতে হবে৷
মিলকরণ প্রশ্ন
ডান পাশে প্রশ্ন অর্থাত্ স্টেম ও বাম পাশে উত্তর অর্থাত্ বিচলক থাকবে৷
স্টেম বা প্রশ্ন ও বিচলক বা বিকল্প উত্তরে সব সময় একই জাতীয় বিষয় অন্তর্ভুক্ত করতে হবে৷
উত্তরের দৈর্ঘ্য স্টেমের চেয়ে ছোট হওয়া উচিত৷
স্টেমের সংখ্যার চেয়ে বিচলক বা বিকল্প উত্তররের সংখ্যা বেশি থাকা উচিত৷
উত্তরে কলামের তালিকা যৌক্তিকভাবে সাজাতে হবে৷
প্রত্যেক স্টেমের একটি মাত্র উত্তর থাকবে৷ তবে একটি উত্তর একের চেয়ে বেশি স্টেমের ঠিক উত্তর হিসেবে বিবেচিত হতে পারে৷
নির্দেশনায় নির্দেশ থাকতে হবে যে একটি উত্তর প্রয়োজনে একবারের চেয়ে বেশি ব্যবহার হতে পারে৷
প্রত্যেক স্টেম একটি প্রশ্ন হিসাবে বিবেচিত হবে, প্রয়োজনে ক্রমিক নম্বর দেওয়া যেতে পারে৷
নির্দেশনায় উলেøখ থাকতে হবে কীভাবে মিল করতে হবে৷ যেমন- দাগ টেনে/ দুই কলামকে যুক্ত করে/ স্টেমের কলামের পাশে উত্তর লিখে৷
রচনামূলক প্রশ্ন
যে বিষয়বস্তু লিখতে দেওয়া হবে তা যেন সেই স্তরের উপযোগী হয়৷
উত্তর লেখার জন্য প্রয়োজনীয় সময় দিতে হবে৷
প্রশ্নে নম্বর প্রদান করার জন্য প্রশ্ন প্রণয়নের সময়ই ভেবে প্রশ্নকে সুবিন্যস্ত করতে হবে৷
কোন অংশে কত নম্বর তা নির্ধারণ করে দিতে হবে৷
শিক্ষার্থীদের উত্তরে কী কী জিনিস আশা করা হচ্ছে তার নির্দেশনা প্রশ্নে দিয়ে দিতে হবে৷ যেমন- সঠিক ব্যকরণগত শব্দ, বাক্য, হাতের লেখা, ভূমিকা, আলোচনা ইত্যাদি৷
প্রশ্নগুলো সহজ থেকে কঠিন অনুক্রমে সাজাতে হবে৷
প্রশ্নের ভাষা হবে সহজ ও সাবলীল৷ তা যেন ব্যাখ্যার দাবি না রাখে৷
অভীক্ষায় প্রশ্ন সাজানো একদিকে যেমন বিজ্ঞান অন্য দিকে এটি শিল্পকলাও বটে- উক্তিটি স্মরণ রেখে প্রশ্ন সাজাতে হবে৷
ভাষা অভীক্ষার নির্দেশক সারণী অনুসরণ করে জ্ঞানের বিভিন্ন স্তর থেকে প্রশ্ন নির্বাচন করতে হবে৷
সময়ের ব্যাপ্তির সাথে প্রশ্নের পরিসরের মিল থাকতে হবে৷
জ্ঞানমূলক ক্ষেত্র (Cognitive Domain) দেখতে এই লিংকে প্রেস করুন।