ডিফল্ট

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী শিখন আচরণে করণীয়      

শিশুর বুদ্ধিমত্তার ধরণ

গার্ডনারের মাল্টিপল ইন্টিলিজেন্স (Multiple Intelligences) থিওরি বা বহুমাত্রিক বুদ্ধিমত্তা-

হাওয়ার্ড আর্ল গার্ডনার ১১ জুলাই, ১৯৪৩ সালে জন্মগ্রহন করেন। তিনি পেশায় একজন আমেরিকান ডেভেলপমেন্টাল সাইকোলোজিস্ট। ১৯৮৩ সালে হাওয়ার্ড আর্ল গার্ডনার তার বই ” ফ্রেমস অফ মাইন্ড” এ প্রথম “একাধিক বুদ্ধিমাত্রার তত্ত্ব (Theory of Multiple Intelligences)” উপস্থাপন করেছিলেন। এর মধ্যে ৭টি বুদ্ধিমত্তা অন্যতম। যেমন-

১) ভাষাবৃত্তিক বুদ্ধিমত্তা (Linguistic Intelligence):

যে শিশুর ভাষাগত বুদ্ধি প্রখর, সে সুন্দর করে কথা বলতে পারে, ছড়া, গান করতে পারে এবং বিভিন্ন বিষয় ভালোভাবে ব্যাখ্যা করতে পারে।

২) যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা (Logical-Mathematical Intelligence):

যে শিশুর যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা প্রখর, সে তার বয়স উপযোগী গণিতিক জটিলতাগুলো সহজে বুঝতে পারে এবং সমাধান করতে পারে।

৩) দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা (Spatial-Visual Intelligence):

কোনো শিশুর মধ্যে দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা থাকলে সে সহজে বিভিন্ন অবস্থান বিষয়ক নিদর্শনা বুঝতে পারে যেমন – বইটি টেবিলের উপর রেখে আসো, একটি পুতুল কোনো বইয়ের পাশে রেখে জিজ্ঞেস করা যেতে পারে পুতুলটি কীসের পাশে ইত্যাদি। আরও দেখা গেছে এই শিশুরা ছবি, আকার-আকৃতি ভালভাবে ব্যাখ্যা করতে পারে।

৪) শরীরবৃত্তিক বুদ্ধিমত্তা (Bodily-Kinesthetic Intelligence):

যে শিশুর শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা প্রখর সে ভালো নাচতে পারে, হাত-পা নাড়িয়ে ব্যায়াম করতে পারে, দৌড়াতে পারে এবং বিভিন্ন শারীরিক খেলাধূলায় পারদর্শী হয়।

৫) ছন্দ ও সংগীতমূলক বুদ্ধিমত্তা (Musical Intelligence):

শিশুর মধ্যে ছন্দ ও সংগীতমূলক বুদ্ধি প্রখর হলে সে সুর ও ছন্দ ঠিক রেখে ভালো গান গাইতে পারে এবং বাদ্যযন্ত্র বাজাতে পারে।

৬) অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা (Intrapersonal Intelligence):

যে শিশুর মধ্যে অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা থাকে, সে নিজের শক্তি ও দুর্বলতাগুলো ভালভাবে বুঝতে পারে। যেমন শিশুরা যে কাজ ভালো পারে তা সে বারবার করতে চায়, সবাইকে দেখাতে চায়।

৭) আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা (Interpersonal Intelligence):

যে শিশুর মধ্যে আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা থাকে সে অন্যদের সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারে। সমবয়সী, ছোট বা বড়দের সাথে মিশতে পারে এবং মিলেমিশে খেলা করতে পারে।

উপরে উল্লিখিত intelligence ছাড়াও হাওয়ার্ড আর্ল গার্ডনার আরও তিনটি intelligence এর কথা বলেছেন, যেমন- naturalistic, existential and digital intelligences. উপরের সাতটি intelligence সহজে পরিমাপ করা যায়, আমরা সহজে এগুলো বুঝতে পারি তাই এগুলো নিয়েই আলোচনা করা হলো।

শিশুর বুদ্ধিমত্তার ধরন অনুযায়ী শিখন আচরণ

শিক্ষক পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের শিখন আচরণ চিহ্নিত করতে পারেন। কারণ শিক্ষক সবচেয়ে বেশি সময় শিশুদেরকে শিখন পরিবেশে পর্যবেক্ষণের সুযোগ পান এবং তাদের সক্ষমতা সম্পর্কে ধারণা রাখেন। এখানে শিশুর বুদ্ধিমত্তার ধরন অনুযায়ী শিখন আচরণের ধারণা দেওয়া হলো-

  • কিছু শিশু আছে তারা শুনে শুনে ভালো শিখতে পারে। শিক্ষক যা বলেন এবং যেভাবে ব্যাখ্যা করেন এবং অন্যান্য শিক্ষার্থীরা যা পাঠ সম্পর্কে যা বলে শিশু সেখান থেকে ভালো করে শিখে। একই পড়া শিক্ষার্থী বার বার শুনতে চায়। 
  • যেসব শিশুর যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা প্রখর তাদের বয়স উপযোগী গাণিতিক সমস্যা নিজে নিজে সমাধান করতে পছন্দ করে। পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের এই শিখন ধরন শিক্ষক সনাক্ত করতে পারেন। 
  • কোনো কোনো শিশু দেখে শিখতে বেশি আগ্রহী হয় বা দেখে শিখলে বেশি মনোযোগ দেয়। তাদের আসলে দৃষ্টি ও অবস্থানমূলক বুদ্ধিমত্তা অন্যদের তুলনায় একটু বেশি থাকে।
  • যেসব শিশুর শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা ভালো তারা কোনো কিছু করার মাধ্যমে ভালো শিখে। যেমন- নেচে, হাত পা ব্যবহার করে বা শারিরীক চলাচলের মাধ্যমে।
  • আবার কিছু ছন্দ ও সংগীতমূলক বুদ্ধি প্রখর থাকে। ছন্দময় কিছু থাকলে তারা দ্র“ত শিখে নিতে পারে।
  • যে শিশুর মধ্যে অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা থাকে তারা একা একা কাজ করতে পছন্দ করে এবং এভাবে ভালো শিখে।
  • কিছু শিশু থাকে যারা সবার সঙ্গে মিলে মিশে থাকতে পছন্দ কওে আবার সবার সঙ্গে একসঙ্গে শিখতেও পছন্দ করে। তাদের যোগাযোগ দক্ষতা হয় খুব ভালো। এসব শিশুর মধ্যে আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা প্রবল।

শিশুর বুদ্ধিমত্তার ধরন অনুযায়ী শিখন আচরণ অর্জনে শিক্ষকের ভূমিকা

শিক্ষক পর্যবেক্ষণের মাধ্যমে শিশুদের শিখন আচরণ সম্পর্কে সঠিক ধারণা লাভ করতে পারেন এবং সে অনুযায়ী তাদের শিখনের জন্য যেমন একটি পাঠপরিকল্পনা করতে পারেন যেখানে সব ধরনের বুদ্ধিমত্তার শিশু শেখার সুযোগ পায়।

  • যেসব শিশু শুনে শুনে ভাল শিখতে পারে তাদের জন্য শিক্ষক পাঠ ভালো করে ব্যাখ্যা করলে এবং সেইসব শিক্ষার্থীদের বেশি বলার সুযোগ দিলে তাদের শিখন ভালো হবে।
  • যেসব শিশুর যৌক্তিক ও গাণিতিক বুদ্ধিমত্তা প্রখর সেসব শিশুদের জন্য শিক্ষক পাঠ্যবই থেকে কিছু গাণিতিক সমস্যা দিতে পারেন এবং কিছু নতুন গাণিতিক সমস্যা তৈরি করে দিতে পারেন। অনেক সময় তাদেরকে অনুশীলনীর সমস্যা সমাধান করতে দিতে পারেন।
  • শিক্ষক যখন পাঠ পরিকল্পনা করেন, তখন যেসন শিশু কিছু দেখে ভালো শিখে তাদের কথা মাথায় রেখে পাঠে কিছু ভিজ্যুয়াল উপকরণ রাখতে পারেন। যখন শ্রেণিতে দলীয় কাজ দিবেন, তখন তাদেও জন্য ভিজ্যুয়াল উপকরণ রাখবেন এবং তাদেরকে ভিজ্যুয়াল উপকরণ ব্যবহার এবং তৈরি করতে উতসাহিত করবেন। শ্রেণিকক্ষের বাইওে নিয়ে কিছু দেখিয়ে শেখানো তাদের জন্য ভালো হয়।
  • যেসব শিশুর শরীরবৃত্তীয় বুদ্ধিমত্তা ভালো শিক্ষক তাদের পাঠ পরিকল্পনায় এমন কিছু রাখবেন যেখানে শিশুদের হাত পা বা কিছুটা চলচলের মাধ্যমে পাঠে অংশগ্রহণের সুযোগ থাকে। যেমন –কিছু অভিনয় কওে দেখানো বা পাঠসংশ্লিষ্ট কিছু করা।
  • ছোট শ্রেণিতে শিক্ষক ছড়া, গান ইত্যাদি ব্যবহার করে শিশুদের সহজে শেখাতে পারেন। তুলনামূলক বড় শ্রেণিতে কিছু কিছু পাঠে বিশেষ করে ভাষা শিক্ষার পাঠ পরিকল্পনায় শিক্ষক এভাবে শেখার সুযোগ রাখতে পারেন। এতে কওে যেসব শিশুর ছন্দ ও সংগীতমূলক বুদ্ধি থাকে তারা দ্যুত শিখে।
  • শিক্ষক পর্যবেক্ষণের মাধ্যমে এসব শিশুদের অন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা সম্পর্কে বুঝতে পারেন এবং তাদেও জন্য জন্য একা একা পড়াব কাজের সুযোগ দিতে পারেন। যেমন- কোন কিছু ব্যাখ্যা করা বা নিজে কিছু কওে অন্যদের দেখানো।
  • শিক্ষক পর্যবেক্ষণের মাধ্যমে আন্তঃব্যক্তিক বুদ্ধিমত্তা চিহ্নিত করতে পারেন এবং এসব শিশুদের জন্য বেশি বেশি দলীয় কাজের বা দলে পড়ার ব্যবস্থা করে দিতে পারেন। এতে করে তাদের শিখন দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনা থাকে। এসব শিশুরা যদি সুযোগ পায় তবে তাদের সহপাঠীদের কোন কিছু বুঝিয়ে দিতে আনন্দ পায়।

ব্যক্তি স্বাতন্ত্র্যতার উপাদান

পারিবারিক সংস্কৃতি

নিচের বিষয়গুলোর কারণে ব্যক্তিস্বাতন্ত্র্যতা দেখা যায়? যেমন-

  • আমার পরিবার কোন জিনিসটি মূল্য দিয়ে থাকে এবং কীভাবে তারা আচরণ করে?
  •  আমার পারিবারিক রুটিন ও প্রিয় কাজগুলো কী কী?
  • পরিবারের সবাই অবসর কীভাবে কাটায়?
  • ঘুম ও খাওয়ার সাধারণ রুটিন, আমরা যে খাবারগুলো খাই?
  • আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিকভাবে আমরা কীভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করি?
  • যে গানগুলো আমরা শুনে থাকি ইত্যাদি।

সামাজিক শ্রেণি

আমি এবং আমার পরিবারের সদস্যরা নিজেদেরকে কোন শ্রেণির বলে মনে করি? কেন?

উদাহরণস্বরূপ- মধ্যবিত্ত লোকেরা সময়কে কঠোরভাবে গুরুত্ব দেয় এবং কিছু মনে রাখা খুব গুরুত্বপূর্ণ মনে করে। অপরদিকে দরিদ্র এবং ধনী লোকেরা এক্ষেত্রে কিছুটা নমনীয় হয়ে থাকেন।

বয়স/বিকাশের ধরন

বিকাশের ভিন্নতার কারণে অনেক সময় শিশু তার বয়সের চেয়ে বেশি পরিণত বা সক্ষম হয়, আবার অনেক সময় বয়সের তুলনায় কম পরিণত হয়। ব্যক্তির বয়স তার বিশ্বাস এবং কার্যকলাপ প্রভাবিত করে। উদাহরণস্বরূপ, বেশিরভাগ পাঁচ বছর বয়সি শিশুরা বেশিক্ষণ মনোযোগ দিতে পারে, আরও স্পষ্টভাবে যোগাযোগ করতে পারে, আরও বেশি কিছুতে নিযুক্ত হতে পারে। অন্যদিকে তিন বছরের শিশুরা ততটা পারে না। তবে জন্মের পরে পুষ্টি ও এক একটি কাজের মাধ্যমে   এবং বিভিন্ন উদ্দীপনা মস্তিষ্কের কোষগুলিকে সংযোজিত হতে সহায়তা করে। শিশুকে যে কাজের জন্য যতবেশি উদ্দীপনা দেওয়া হবে সে কাজের সাথে সংশ্লিষ্ট কোষের সংযোগ ততবেশি হবে এবং শিশু সে কাজে ততবেশি পারদর্শী হবে।

ব্যক্তিত্ব এবং মেজাজ (Temperament)

ব্যক্তিত্বের অনেক বৈশিষ্ট্য রয়েছে যার মাধ্যমে মেজাজও বোঝা যায়। শিশুরাও বিভিন্ন বৈশিষ্ট্যের হয়ে থাকে। এর মধ্যে কয়েকটি হলো-

  • চঞ্চল <> শান্ত
  • উদ্যমী <> ধীর গতির
  • কৌতুহলী <> উদাসীন
  •  গ্রহণকারী <> সতর্ক
  • উদ্বিগ্ন <> শান্ত

শেখার ধরন বা শিখন পদ্ধতি

আমি কী দেখে শিখতে পছন্দ করি নাকি শুনে বা হাতে-কলমে কাজ করে? আবার আমি কি খেলার মাধ্যমে মজা করে শিখতে পছন্দ   করি নাকি দেখে শুনে দুটোকে মিলিয়ে শিখতে পছন্দ করি? শেখার ভিন্ন ধরনের কারণেও শিশুদের মধ্যে ভিন্নতা দেখা যায়।

আগ্রহ

আমার শখ কী কী?

আমি যদি এই মুহুর্তে নতুন কিছু শিখতে পারি তবে তা কী হবে?

শিশুর আগ্রহ ও চাহিদার প্রতি সংবেদনশীল হলে তা শিখন ক্ষেত্রে খুবই ফলপ্রসূ হয়। তাই একজন শিক্ষক শিশুদের আগ্রহের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়ে দক্ষতা তৈরি করতে পারেন যেমন- ভাষা, সাহিত্য, গণিত, বিজ্ঞান ইত্যাদি।

তথ্যসূত্র:

১) Gardner, H. (2011). Frames of Mind: The theory of multiple intelligences. Basic Books.)

২) Hanson, K.A., Kaufmann, R.K., & Saifer, S. (1996). Education and the culture of democracy: Early childhood practice. New York, NY:Open Society Institute.

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিক্ষকতা পেশায় প্রয়োজনীয় দক্ষতা

Skills required in the teaching profession একজন দক্ষ শিক্ষক হিসেবে আপনার কী কী দক্ষতা থাকা…

3 years ago

This website uses cookies.