DPEd Final Examination Questions
ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ফাইনাল পরীক্ষা
বোর্ড পরীক্ষা-২০২০ (১ম শিফ্ট)
১.যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দিন: ১০*২ =২০
(ক) খাদ্য ও পুষ্টি বলতে কী বুঝেন? বিভিন্ন প্রকার ভিটামিন, এদরে উৎস, কাজ এবং অভাবজনিত রোগ সম্পর্কে আলোচনা করুন। আমাদের দেহে খনিজ লবণের প্রয়োজনীয়তা কেন?
(খ) পানি চক্র চিত্রসহ ব্যাখ্যা করুন। পানি শোধনের বৈজ্ঞানিক ধারণা দিন। আর্সেনিকযুক্ত পানি নিরাপদ করা যায় কীভাবে ধারণা দিন।
(গ) পদার্থ বল প্রয়োগে বাধা সৃষ্টি করে উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন। তাপের প্রভাবে পদার্থের অবস্থার পরিবর্তন চিত্রসহ আলোচনা করুন। চককে ক্ষুদ্রতর অংশে বিভক্তকরণ ডায়াগ্রাম দেখান।
(ঘ) আমরা কীভাবে সুস্থ থাকতে পারি? সংক্রামক রোগ কীভাবে বিস্তার করে? “কোভিদ-১৯” মহামরি থেকে বাঁচার জন্য শিক্ষক হিসাবে আপনার ভূমিকা কী?
২. যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর লিখুন। ২*৫=১০
(ক) আপনার বিদ্যালয়ে শিশুদের কীভাবে খাদ্যশৃঙ্খল ও খাদ্যজাল সম্পর্কে ধারণা দিবেন?
(খ) জাঙ্ক খাদ্য কী? কেন আমাদের জাঙ্ক খাদ্য গ্রহণ কমানো উচিত?
(গ) শিশুরা খেলাচ্ছলে বিষ গ্রহণ করলে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে?
(ঘ) কোন মাটিতে কোন ফসল ভালো জন্মে সে সম্পর্কে ধারণালাভের জন্য শিশুদের কী করানো যেতে পারে?
(ঙ) অণু ও পরমাণুর মডেল চিত্রসহ ব্যাখ্যা করুন।
(চ) আপনার পরিচিত ফার্ন উদ্ভিদের চিত্র অংকন করুন এবং এদের বৈশিষ্ট্যগুলো লিখুন।
(ছ) বায়ুর আর্দ্রতার সাথে মেঘ ও বৃষ্টির সম্পর্ক কী ব্যাখ্যা করুন।
(জ) “বঙ্গবন্ধু স্যাটেলাইট-১” কী? তথ্য ও যোগাযোগের ক্ষেত্রে এ প্রযুক্তিকে কী কাজে লাগাতে পারি?
(ঝ) দৈনন্দিন জীবনে ব্যবহার করেন এমন চারটি শক্তির নাম লিখুন এবং দুটি শক্তির রূপান্তর ব্যাখ্যা করুন।
বোর্ড পরীক্ষা-২০২০ (২য় শিফ্ট)
১.যেকোনো ২ টি প্রশ্নের উত্তর দিন: ১০*২ =২০
(ক) উদ্ভিদ ও প্রাণী কীভাবে পরস্পরে উপর নির্ভরশীল? জলে বসবাসকারী অজীব ও সজীব উপাদানের পারস্পারিক নির্ভশীলতা একটি উদাহরণের মাধ্যমে ব্যাখ্যা করুন।
(খ) পুষ্টি কী? কোন কোন খাদ্য থেকে আমরা পুষ্টি উপাদানগুলো পেয়ে থাকি? খাদ্য থেকে প্রাপ্ত পুষ্টি উপাদানগুলোর কাজ ও অভাবজনিত ফলাফল ব্যাখ্যা করুন।
(গ) বায়ুর অস্তিত্বের প্রমাণ করুন। বায়ুর উপাদানসমূহের প্রয়োজনীয়তা বর্ণনা করুন। বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো লিখুন।
(ঘ) নক্ষত্র কী? পৃথিবীর বার্ষিক গতির ফলাফলসমূহ চিত্রসহ ব্যাখ্যা করুন। পৃথিবীতে প্রাকৃতিক সম্পদ সংক্ষেপে শিক্ষক হিসেবে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন, তা সংক্ষেপে লিখুন।
২. যেকোনো ৫ টি প্রশ্নের উত্তর লিখুন। ২*৫=১০
(ক) উদ্ভিদ ও প্রাণীর জন্য পানি অপরিহার্য কেন?
(খ) পানি দূষণ রোধে শিক্ষক হিসেবে আপনার পদক্ষেপগুলো বর্ণনা করুন।
(গ) ৩R কৌশল ব্যবহার করে কীভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়?
(ঘ) আগুন জ্বালানোর জন্য বায়ুর প্রয়োজন-পরীক্ষণটি অনুশীলন করানোর সময় বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা কীভাবে প্রয়োগ করবেন তা লিখুন।
(ঙ) কীভাবে মেঘ সৃষ্টি হয়?
(চ) জাঙ্ক ফুড কী? কেন জাঙ্ক ফুড পরিহার করা উচিত?
(ছ) বায়ুর উচ্চচাপ ও নিম্নচাপ বলতে কী বুঝি?
(জ) সপুষ্পক উদ্ভিদের শ্রেণিবিন্যাস উদাহরণসহ বর্ণনা করুন।
বোর্ড পরীক্ষা-২০১৯
১. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর লিখুন: ১০*২ =২০
(ক) “পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজলভ্য তরল”- উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তার আলোকে উক্তিটি বিশ্লেষণ করুন। পানি দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ বর্ণনা করুন। পানি দূষণ রোধে আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন? এ বিষয়ে আপনার মতামত ব্যাখ্যা করুন।
(খ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে গ্রীন হাউজ ইফেক্টের মাধ্যমে ব্যাখ্যা করুন। পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধির ক্ষতিকর প্রভাব বর্ণনা করুন। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে শিক্ষক হিসেবে আপনি কী কী পদক্ষেপ নিতে পারেন? ব্যাখ্যা করুন।
(গ) তথ্য ও তথ্য যোগাযোগ প্রযুক্তি কী? বর্তমানে তথ্য ও প্রযুক্তির যুগে আপনি কীভাবে তথ্য সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করবেন তা বিস্তারিত লিখুন।
(ঘ) পানিবাহিত রোগসমূহ কি কি? আপনার জানা দুটি পানিবাহিত রোগের লক্ষণ, বিস্তারের কারণ ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করুন। পানিবাহিত রোগ থেকে বাঁচার সাধারণভাবে করণীয় কাজসমূহ কী কী বলে আপনি মনে করেন?
২. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন। ২*৫=১০
ক) ‘সালামান্ডার’ ও ‘উটপাখি’ মেরুদন্ডী প্রাণীর কোন শ্রেণিভুক্ত এবং কেন?
খ) “লাটিমের মতো পৃথিবীর দুই ধরনের ঘূর্ণন রয়েছে”-এর পক্ষে আপনার যুক্তি লিখুন।
গ) “শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়”- উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করুন।
ঘ) অনবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণ করার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
ঙ) বিয়োজক কি? বিয়োজকের ভূমিকা কি?
চ) আবহাওয়া ও জলবায়ুর মধ্যে চারটি পার্থক্য লিখুন।
ছ) গ্রীন হাউজ গ্যাস কি? “বায়ুমণ্ডলে থাকা গ্রীন হাউজ গ্যাসসমূহ জীবকুলের জন্য আশীর্বাদ”-কেন?
জ) সুষম খাদ্য কী? স্নেহ জাতীয় খাবার বেশি কি ধরনের অসুবিধা দেখা যায়?
বোর্ড পরীক্ষা-২০১৮
১. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর লিখুন: ১০*২ =২০
(ক) পরিবেশের জীব উপাদানের ভারসাম্য রক্ষায় খাদ্যজালের ভূমিকা উদাহরণসহ ব্যাখ্যা করুন। পরিবেশ দূষণ কিভাবে পরিবেশের জড় উপাদানসমূহের ভারসাম্য নষ্ট করে? পরিবেশের চারটি উপাদানের ক্ষেত্রে তা ব্যাখ্যা করুন।
(খ) সুষম খাদ্য কী? সুষম খাদ্য তালিকা তৈরি করার ক্ষেত্রে কী কী নিয়ম মানা উচিত? শিক্ষার্থীরা যাতে জাঙ্ক খাদ্য গ্রহণ না করে সেক্ষেত্রে শিক্ষক হিসাবে আপনার ভূমিকা কী?
(গ) ১ম থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীর নিকট পরিচিত আবহাওয়া সম্পর্কিত এমন চারটি প্রাকৃতিক ঘটনার নাম লিখুন এবং কোনো একটি ঘটনা ব্যাখ্যা করুন। পানি; বাষ্প ও বরফ পানি হলেও এদের অবস্থা পৃথক, ব্যাখ্যা করুন। প্রকৃতিতে পানিচক্র না থাকলে কী কী ঘটতে পারে? দুইটি সম্ভাব্য ঘটনা বর্ণনা করুন।
(ঘ) বাংলাদেশের প্রধান প্রাকৃতিক সম্পদগুলো বর্ণনা সহকারে লিখুন। এসব প্রাকৃতিক সম্পদের যথাযথ ব্যবহার কীভাবে করা উচিত?
২. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন। ২*৫=১০
ক) খাদ্যজাল বলতে কী বুঝেন তা উদাহরণসহ লিখুন।
খ) বায়ু প্রবাহকে আমরা কী কী কাজে লাগাতে পারি?
গ) নক্ষত্র কী? নক্ষত্র থেকে কীভাবে উৎপন্ন হয়ে গ্রহ বা উপগ্রহে পৌঁছায়?
ঘ) শ্রেণিকক্ষে খাবার স্যালাইন তৈরির পদ্ধতি অনুশীলন করানোর সময় বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা কীভাবে প্রয়োগ করবেন তা লিখুন।
ঙ) বিদ্যালয়ের পরিবেশ দূষণমুক্ত রাখতে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন? দুইটি পদক্ষেপ বর্ণনা করুন।
চ) 3R কৌশল ব্যবহার করে কিভাবে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা যায়?
ছ) বিজ্ঞান ও প্রযুক্তির পারস্পারিক নির্ভরশীলতা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করুন।
জ) সপুষ্পক ও অপুষ্পক উদ্ভিদের মধ্যে পার্থক্য লিখুন।
বোর্ড পরীক্ষা-২০১৭
১. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর লিখুন: ১০*২ =২০
(ক) প্রকৃতিতে বাস্তুসংস্থান কেন প্রয়োজন ব্যাখ্যা করুন। একটি পুকুরের বাস্তুসংস্থানের প্রবাহচিত্র অঙ্কন করুন। পুকুরে সবুজ জলজ শেওলা জাতীয় উদ্ভিদ না থাকলে কী সমস্যা হবে? ব্যাখ্যা করুন
(খ) ‘পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজলভ্য তরল’ উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তার আলোকে উক্তিটি বিশ্লেষণ করুন। পানি দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ বর্ণনা করুন।
(গ) পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিকে কেন গ্রীনহাউজ ইফেক্টের সাথে তুলনা করা হয়? ব্যাখ্যা করুন। পৃথিবীর এই তাপমাত্রা বৃদ্ধির ফলে বাংলাদেশ কী কী সমস্যার সম্মুখীন হচ্ছে ও হবে শানাক্ত করুন। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে করণীয় কী? আলোচনা করুন।
(ঘ) স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন কী? বিদ্যালয়ে একটি স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন তৈরি করতে কী কী ধাপে কাজ করতে হবে বর্ণনা করুন। স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন রক্ষণাবেক্ষণের উপায়গুলি লিখুন।
২. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন। ২*৫=১০
ক) নিচের বিভিন্ন জীবগুলো দিয়ে একটি খাদ্যজাল তৈরি করুন:- গাছ, ঈগল, ইঁদুর, মাকড়সা, টিকটিকি, সাপ, শেয়াল, ব্যাঙ, ছাগল, মানুষ।
খ) মাটিতে জৈব পদার্থ ও পানির ভূমিকা ব্যাখ্যা করুন।
গ) আমাদের দেশে বিরূপ আবহাওয়াজনিত কী কী প্রাকৃতিক দুযোগ দেখা যায়?
ঘ) জাঙ্ক খাদ্য কী? শিক্ষার্থীকে জাঙ্ক খাদ্য গ্রহণে নিরুৎসাহিত করার ক্ষেত্রে শিক্ষক হিসেবে আপনার ভূমিকা কী?
ঙ) সূর্য না থাকলে পৃথিবী নামক গ্রহটি জীব বসাবাসের অনুপযোগী হয়ে যেত-কীভাবে? চারটি যুক্তি লিখুন।
চ) ইন্টারনেটের চারটি ব্যবহার লিখুন।
ছ) সুষম খাদ্য বলতে কী বুঝায়? উদাহরণ ব্যাখ্যা করুন।
জ) উদাহরণের সাহায্যে নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদের ব্যাখ্যা দিন।
বোর্ড পরীক্ষা-২০১৬
১. যেকোনো দুইটি প্রশ্নের উত্তর লিখুন: ১০*২ =২০
(ক) ‘বায়ু একটি পদার্থ’-চিত্র অঙ্কন করে বর্ণনা লিখুন। বায়ু দূষণ রোধে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদরে উদ্বুদ্ধকরণে আপনা করণীয় কী?
(খ) উদ্ভিদের শ্রেণিবিন্যাস রুন। পরিবেশ সংরক্ষণে উদ্ভিদের ভূমিকা কী? পরিবেশ সংরক্ষণের সচেতনতা তৈরিতে শিক্ষক হিসাবে আপনি কী কী পদক্ষেপ গ্রহণ করবেন? আলোচনা করুন।
(গ) ‘জীবের জীবনে পানি অপরিহার্য’-ব্যাখ্যা করুন। পানি দূষণ রোধে আমরা কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারি? পানি শোধনের প্রক্রিয়াগুলোর বর্ণনা দিন।
(ঘ) জলবায়ু কি? বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা করুন। জয়বায়ুর পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন রোধে করণীয় দিকসমূহ নিয়ে আলোচনা করুন।
২. যেকোনো পাঁচটি প্রশ্নের উত্তর লিখুন। ২*৫=১০
ক) সোয়াইন ফ্লু কী? এ রোগের লক্ষণসমূহ লিখুন।
খ) মানবদেহে কয়টি তন্ত্র? পৌষ্টিকতন্ত্রের কাজসমূহ লিখুন।
গ) কেন নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহার করা উচিত?
ঘ) সড়ক দূর্ঘটনা প্রতিরোধ করতে সমাজে শিক্ষকের ভূমিকা কী? দূর্ঘটনায় আহত ব্যক্তির রক্তপাত বন্ধের জন্য প্রাথমিক চিকিৎসা হিসাবে কী কী পদক্ষেপ নিতে হবে?
ঙ) ধাতু ও অধাতু বলতে কী বুঝায়? লোহা ও হাইড্রোজেন এর মধ্যে পার্থক্য লিখুন।
চ) খাদ্যে শর্করা ও আমিষের অভাবজনিত কারণে আমাদের দেহে কী অসুবিধা হতে পারে?
ছ) বিদ্যালয়ে কী কী প্রযুক্তি ব্যবহার করা হয় তার একটি তালিকা তৈরি করুন। শিক্ষাক্ষেত্রে তথ্য যোগাযো প্রযুক্তির সুফল লিখুন। জ) স্যানিটেশন বলতে কী বুঝায়? স্বাস্থ্যসম্মত স্যানিটেশনের জন্য আপনার কী কী উপায় অবলম্বন করা উচিত?
আরও পোস্ট দেখুন:
>> বিগত ৫ বছরের ডিপিএড ফাইনাল পরীক্ষার বিজ্ঞান পিকে বিষয়ের প্রশ্নাবলী দেখুন।


