প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ MCQ - Proshikkhon

প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ MCQ

অধ্যায়-০৩: খাদ্য ও পুষ্টি, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্যবিধি

নৈর্ব্যক্তিক প্রশ্ন ও সমাধান: সঠিক উত্তরটি খাতায় লিখুন

১) আমাদের দৈনিক খাদ্যের উপাদানগুলোর মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি?

– আমিষ/ শর্করা/ স্নেহ

২) কোনটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে?

-খাদ্য/ কাজ/চলাফেরা/আড্ডা

৩) খাদ্যে শর্করার উপস্থিতি পরীক্ষা করার সময় টেস্টটিউবে আয়োডিনের ফোঁটা দিলে টেস্টটিউব কোন বর্ণ ধারণ করবে?

– লাল/নীল/হদুল/সবুজ

৪) প্রাণীকে বেঁচে থাকতে হলে কী প্রয়োজন?

– খাদ্য/ ঘুম/ কর্ম

৫) খাদ্যে কয়টি পুষ্টি উপাদান রয়েছে?

– ২/৩/৫/৬

) কোনটি মিশ্র খাদ্যের উদাহরণ

– দুধ/ভাত/ আটা/মাছ

৭) কোনটি বিশুদ্ধ খাদ্য?

– দুধ/সিম/খিচুড়ি/চিনি

৮) আমিষ কোন এসিডের জটিল যৌগ?

– ফসফরিক এসিড/কার্বনিক এসিড/অ্যাসিটিক এসিড/ অ্যামাইনো এসিড

৯) উৎস হিসেবে আমিষ কত প্রকার?

– দুই/তিন/চার/পাঁচ

১০) কোনটি উদ্ভিজ্জ আমিষ?

-মাছ/মাংস/ডিম/বাদাম

১১) কোনটি প্রাণীজ আমিষ?

– ডাল/ ছোলা/ডিম/ মটর

১২) আমিষের প্রধান কাজ কোনটি?

– দেহের বৃদ্ধি করা / শক্তি সঞ্চয় করা/ তাপমাত্রা ঠিক রাখা

১৩) শিশুদের আমিষের অভাব দেখা দিলে কোন রোগ হয়?

– রক্তস্বল্পতা জনিত রোগ/ রাতকানা হয়/ কোয়াশিয়রকর

১৪) শর্করা কয়টি মৌলিক উপাদানের সমন্বয়ে গঠিত?

-২টি/৩ টি/৪টি/৫টি

৫) শর্করার মৌলিক উপাদানগুলোর মধ্যে একটি হলো

– অক্সিজেন/ নাইট্রোজেন/ কার্বন-ডাই অক্সাইড

১৬) কোনটি শর্করা জাতীয় খাদ্য?

-মুড়ি/ মাছ/মাংস/ দুধ

১৭) টেস্ট টিউবে চিনি নিয়ে তাপ দিলে যে কালো রং এর উপাদান পাওয়া যায় তার নাম কী?

– হাইড্রোজেন/ অক্সিজেন/কার্বন

১৮) কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য কোনটি?

– চিনি/ পানি/ দুধ/ মাছ

৯) সাধারণত কত বছর বয়সে শিশুর কোয়াশিয়রকর রোগ হয়?

– ৩ থেকে ৫ বছর/ ১ থেকে ৩ বছর/ ২ থেকে ৪বছর/ ৭ থেকে ৮ বছর

২০) শর্করার প্রধান কাজ কোনটি?

– দেহের বৃদ্ধি করা/ শক্তি বৃদ্ধি করা/ তাপমাত্রা ঠিক রাখা

২১) আমাদের দৈনন্দিন প্রয়োজনীয় শর্করা কোথা থেকে আসে?

– প্রাণী/ উদ্ভিদ/ বায়ু/ পানি

২২) আমরা বেশি ভাগ ভিটামিন কোথা থেকে পেয়ে থাকি?

– উদ্ভিদ/ প্রাণী/ যকৃত/ বৃক্ক

২৩) কোন খাদ্যে শতকরা ১০০ ভাগ স্নেহ আছে?

– মাখন/ চিনাবাদাম/ পেস্তাবাদাম/আখরোট

২৪) খাদ্যের উপাদান কোনটি?

– মাছ/মাংস/ দুধ/ প্রোটিন

৫) দেহের বৃদ্ধি সাধনকারী খাদ্য কোনটি?

– মাংস ও দুধ/ শাকসবজি / গম ও ভুট্টা/ আলু ও ডাল

২৬) কোন ভিটামিন স্কার্ভি রোগ প্রতিরোধ করে?

– ভিটামিন ‘এ’/ ভিটামিন ‘বি’/ ভিটামিন ‘ডি’ / ভিটামিন ‘সি’

২৭) নিচের কোনটি খনিজ লবণ?

– প্রোটিন/ তেল ও চর্বি/ পানি/ আয়োডিন

২৮) খাদ্যের মধ্যে যে রাসায়নিক পদার্থ বিদ্যমান তাকে কী বলে?

– রাসায়নিক দ্রব্য/ খাদ্য উপাদান/ খাদ্যের গুণ/ খাদ্যের বৈশিষ্ট্য

২৯) রোগ প্রতিরোধ শক্তি গড়ে তুলতে পারে কোন খাদ্য উপাদান?

– কার্বোহাইড্রেট/ চর্বি/ প্রোটিন/ পানি

৩০) চর্বি বা ফ্যাট জাতীয় উপাদান থেকে কী পাওয়া যায়?

– তেল/ খনিজ লবণ/ পানি/ ভিটামিন এ, ডি, ই, কে

৩১) কোনটি চর্বিতে দ্রবণীয় ভিটামিন?

– ভিটামিন সি/ ভিটামিন এ/ ভিটামিন বি/ নায়াসিস

৩২) ভিটামিন কয় ধরনের হয়ে থাকে?

-২/৩/৬/৭

৩৩) ভিটামিন ‘এ’ আছে কোনটিতে?

– মাছ/ কলিজা/মাংস/ ছোট মাছ

৩৪)ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রোগ

– বেরিবেরি/ স্কার্ভি/রাতকানা/দুর্বল পেশি

৩৫) ভিটামিন সি সমৃদ্ধ খাদ্য কোনটি?

– ছোট মাছ/ মিষ্টি কুমড়া/ ডিমের কুসুম/ বাঁধাকপি

৩৬)  ভিটামিন বি সমৃদ্ধ খাদ্য কোনটি?

– কলিজা/ দুধ/ গাজর/ টমেটো

৩৭) ভিটামিন বি এর অভাবে কোন রোগ হয়?

– স্কার্ভি/ মাড়ির রোগ/ রক্তশূন্যতা/ রিকেটস

৩৮) শরীর গঠনের জন্য আমিষের পরে কোনটি গুরুত্বপূর্ণ?

– শর্করা/ স্নেহ/ ভিটামিন/ খনিজ লবণ

৩৯) ভিটামিন ই সমৃদ্ধ খাদ্য কোনটি?

– দুধ/মাখন/কলিজা/পালং শাক

৪০) কোনটির অভাবে রিকেটস রোগ হয়?

– ভিটামিন ডি/ ভিটামিন ই/ ভিটামিন কে/ ভিটামিন সি

৪১) ক্রোটিনিজম রোগ হয় কোনটির অভাবে?

– ভিটামিন ডি/ ভিটামিন ই/ খনিজ লবণ/ ভিটামিন কে

৪২) আমাদের দেহে শতকরা কত ভাগ পানি ?

– ৪০-৫০/ ৫০-৭০/ ৬০-৭০/ ৭০-৯০

৪৩) ফল পাকানোর জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয়?

– অক্সিজেন/হাইড্রোজেন/ কার্বাইড / কার্বন

৪৪)কারো নাক দিয়ে রক্ত পড়লে কত সময় ধরে নাকের নরম অংশ ধরে থাকতে হবে?

– ৫ মিনিট/১০ মিনিট/৮মিনিট/ ১৫ মিনিট

৪৫) প্রাণীর আঘাতে বা কামড়ে যে রোগ হয় তার নাম

– জন্ডিস/ ক্যান্সার/ জলাতঙ্ক/ যক্ষ্মা

৪৬) সাপে কামড় দিলে ক্ষতস্থানের চারিদিকে কত ইঞ্চি উপরে বেঁধে দিতে হবে?

– ২-৪ ইঞ্চি/ ১-৩ ইঞ্চি/ ৪-৫ ইঞ্চি/ ১ থেকে ২ ইঞ্চি

৪৭) প্রাথমিক স্তরের পোড়ার জন্য কত সময় ধরে পানি দিতে হবে?

– ১০-২০ মিনিট/ ১৫-২০ মিনিট/ ৫-১০ মিনিট/ ২০-২৫ মিনিট

৪৮) কতগুলো স্থাস্থ্যবিধি মেনে চললে মানুষ সুথ থাকতে পারে?

– ৫টি/৬টি/৭টি/৩টি

৪৯) মানুষের সব চেয়ে বড় সম্পদ কী?

– স্বাস্থ্য/ অর্থ/ সম্মান/ জ্ঞান

৫০) কোনটি পানিবাহিত রোগ?

– রিকেটস/যক্ষ্মা/ ডায়রিয়া/ সর্দি-কাশি

৫১) কোনটি বায়ুবাহিত রোগ?

– জন্ডিস/ ডায়রিয়া/ ইনফ্লুয়েঞ্জা/ জলাতঙ্ক

৫২) ডেঙ্গু রোগ হয় কিসের কারণে?

– এনোফিলিস মশা/মাছি/এডিস মশা

৫৩) ভাইরাস জনিত রোগ কোনটি?

– জন্ডিস/আমাশয়/ সোয়াইন ফ্লু/ টাইফয়েড

৫৪) ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরু হয়

– ৮ থেকে ১৩ বছরে/ ৭ থেকে ১২ বছরে/ ৯ থেকে ১৫ বছরে/ ১০ থেকে ১৪ বছরে।

সঠিক উত্তরঃ

১) শর্করা, ২) খাদ্য ,৩) নীল,৪) খাদ্য,৫) ৬, ৬) দুধ, ৭) চিনি, ৮) অ্যামাইনো এসিড, ৯) দুই, ১০) বাদাম, ১১) ডিম, ১২) দেহের বৃদ্ধি করা, ১৩) কোয়াশিয়রকর, ১৪) ৩ টি, ১৫) অক্সিজেন/, ১৬) মুড়ি,১৭) কার্বন, ১৮) চিনি, ১৯) ২ থেকে ৪বছর ২০) শক্তি বৃদ্ধি করা, ২১) উদ্ভিদ,২২) উদ্ভিদ ২৩) মাখন,২৪) প্রোটিন, ২৫) মাংস ও দুধ/,২৬) ভিটামিন ‘সি’২৭) আয়োডিন,২৮) খাদ্য উপাদান,২৯) প্রোটিন,৩০) ভিটামিন এ, ডি, ই, কে ৩১) ভিটামিন এ, ৩২) ৬, ৩৩) ছোট মাছ, ৩৪) রাতকানা, ৩৫) বাঁধাকপি, ৩৬) কলিজা, ৩৭) রক্তশূন্যতা, ৩৮) খনিজ লবণ, ৩৯) কলিজা, ৪০) ভিটামিন ডি, ৪১) খনিজ লবণ, ৪২) ৬০-৭০, ৪৩) কার্বাইড, ৪৪)১০ মিনিট, ৪৫) জলাতঙ্ক, ৪৬) ২-৪ ইঞ্চি, ৪৭) ১৫-২০ মিনিট, ৪৮)৭টি, ৪৯) স্বাস্থ্য, ৫০) ডায়রিয়া, ৫১) ইনফ্লুয়েঞ্জা, ৫২) এডিস, ৫৩) সোয়াইন ফ্লু, ৫৪)৯ থেকে ১৫ বছরে।

error: Content is protected !!