ডিফল্ট

পিটিআই হোস্টেল বিধিমালা

PTI Hostel Rules

পিটিআই হোস্টেলে অবস্থানের জন্য কিছু বিধি-বিধান রয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বর্ণনা নিম্নে উল্লেখ করা হলো:

ডিপিএড একটি আবাসিক প্রশিক্ষণ। ১ম থেকে ৩য় টার্ম পিটিআইত অবস্থান করতে হয়। বাংলাদেশের বিভিন্ন পিটিআইগুলোতে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা হোস্টেল রয়েছে। উক্ত হোস্টেলে অবস্থান করে প্রশিক্ষণ কার্যক্রমটি সুচারুভাবে সম্পন্ন করার জন্য হোস্টেল বিধিমালা রয়েছে। এ লক্ষ্যে পিটিআই কর্তৃপক্ষ কিছু হোস্টেল বিধিমালা প্রণয়ন করেন যা কিছুক্ষেত্রে ভিন্নতা থাকলেও বেশিরভাগ একই ধরণের হয়ে থাকে।

হোস্টেল কক্ষ বিধিমালা:

– নিজ নিজ ব্যবহার্য জিনিসপত্র পরিচ্ছন্ন ও পরিপাটিভাবে গুছিয়ে রাখতে হবে।

– উচ্চস্বরে কথা বলা, পড়া, গান গাওয়া বা বাজানো থেকে বিরত থাকতে হবে।  

– কক্ষে ধূমপান সম্পূর্ণভাবে নিষেধ।

– কক্ষের ফ্যান ছেড়ে কাপড়া শুকানো যাবে না

– কক্ষের ভেতর তাস বা জুয়া খেলা কিংবা আড্ডা যাবে না।

– দেয়ালে কোনো কিছু লেখা বা ছবি আঁকা যাবে না কিংবা অশালীন ছবি টানানো যাবে না।

এগুলো ছাড়াও কিছু কমন নিয়ম-কানুন রয়েছে। সেগুলো হলো:

  • জমাকৃত ময়লা হোস্টেলের বাইরে কিংবা নির্ধারিত স্থান ডাস্টবিন বা ঝুড়িতে ফেলতে হবে।
  • অন্যের ব্যবহার্য জিনিস ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে।
  • হোস্টেল সদস্য ছাড়া বাইরের কেউ হোস্টেল কক্ষে যেতে পারবেন না।
  • মহিলারা পুরুষ হোস্টেল এবং পুরুষেরা মহিলা হোস্টেল যাতায়াত করতে পারবেন না।
  • সন্তান-সন্ততি বা মেহমানসহ হোস্টেলে অবস্থান কিংবা আপ্যায়ন করা যাবে না।
  • মহিলাদের অভিভাবক ছাড়া অন্য কাউকে হোস্টেলের ভেতর সাক্ষাতের অনুমতি দেয়া যাবে না। ।
  • দিনের নির্দিষ্ট সময়সীমার মধ্যে সাক্ষাৎ শেষ করতে হবে। যথাযথ কারণ ছাড়া সন্ধ্যার পরে হোস্টেলের বাইরে যাওয়া বা থাকা যাবে না।
  • দুর্ঘটনা বা অসুস্থতাজনিত কারণে বাইরে যেতে হলে হোস্টেল সুপারকে অবহিত করতে হবে।
  • কক্ষ ত্যাগের পূর্বে লাইট ও ফ্যানের সুইচ বন্ধ করে যেতে হবে।
  • লন্ড্রি বা হিটার ব্যবহার সম্পূর্ণভাবে নিষেধ।
  • বাথরুম ও টয়লেট ব্যবহারের পর পর্যাপ্ত পানি ব্যবহার করবেন।
  • ব্যবহৃত সাবান, শ্যাম্পু অথবা অন্য কোন ধরণের প্যাকেট বাথরুমে বা কমোডে ফেলা যাবে না।
  • গোসল বা কাপড় ধোয়ার পর বাথরুমের পরিছন্নতা নিশ্চিত করবেন।
  • হোস্টেল ত্যাগের সময় মুভমেন্ট রেজিস্টার নিয়মিত ব্যবহার করতে হবে এবং রেজিস্টারে সময়, গন্তব্যের স্থান ও উদ্দেশ্য এবং মোবাইল নম্বর লিখে যেতে হবে।
  • ডাইনিং এর খাবার কোনো অবস্থাতেই হোস্টেল কক্ষে নেয়া যাবে না।
  • নির্ধারিত সময়ে ডাইনিং হলে এসে খাবার খেতে হবে।
  • পুরুষেরা শিক্ষার্থীরা খালি গায়ে কিংবা শুধু গেঞ্জি পরে ডাইনিং হলে কিংবা বাহিরে যাবেন না এবং মহিলা শিক্ষার্থীরা স্লিপিং ড্রেস বা ম্যাক্সি পরে ডাইনিং অথবা হলের সামনে ঘুরাঘুরি করবেন না।
  • ছুটিতে যাওয়ার সময় নিজ দায়িত্বে খাবার মিল বন্ধ ও আসার পর তা চালু করবেন।
  • হোস্টেল পরিস্কার-পরিচ্ছন্নতার কাজে সার্বিক সহযোগিতা করবেন।
  • সর্বদা গণতান্ত্রিক মনোভাব বজায় রাখার পাশাপাশি অন্যের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
  • শৃঙ্খলা পরীপন্থী কর্মকান্ডে নিজেকে জড়াবেন না কিংবা অন্য কাউকে প্রশ্রয় দিবেন না ।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.