ডিফল্ট

ডিপিএড কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য

Aims and objectives of the DPED program

ডিপিএড কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নে বর্ণনা করা হলো:

ডিপিএড কর্মসূচির লক্ষ্য

ডিপিএড কর্মসূচির লক্ষ্য হলো প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের পেশাগত জ্ঞান ও উপলব্ধি, পেশাগত অনুশীলন এবং পেশাগত মূল্যবোধ ও সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বিভিন্ন যোগ্যতার বিকাশ সাধন করা।

ডিপিএড কর্মসূচির উদ্দেশ্য

ক) পেশাগত জ্ঞান ও উপলব্ধি

  • প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষাক্রমের সামগ্রিক দিক সম্পর্কে পরিকল্পনা, শিখন কাজ পরিচালনা এবং মূল্যায়নের জন্য প্রয়োজনীয় বিষয়জ্ঞান অর্জন করা।
  • প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক পর্যায়ে শিক্ষাক্রমের সামগ্রিকভাবে শিখন শেখানো কাজ পরিকল্পনা, শিক্ষণ কাজ পরিচালনা এবং মূল্যায়নের জন্য পরিপূর্ণভাবে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা।
  • প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক শিক্ষাক্রমের কাঠামো, বিষয়, যোগ্যতা এবং মূল্যায়ন কৌশল সম্পর্কে যথাযথ উপলব্ধি ও প্রয়োগ করার যথাযথ জ্ঞান লাভ করা।
  • শিশুর বিকাশ এবং শিখন তত্ত্বে কার্যকর এবং একীভূত শিখনচর্চা এবং প্রয়োগের জন্য প্রয়োজনীয় জ্ঞান অর্জন ও উপলব্ধি করা।
  • বিদ্যালয় এবং চাকুরিসংক্রান্ত সকল নিয়মবিধি এবং নীতি নৈতিকতা সম্পর্কে পর্যাপ্ত ধারণা লাভ করা।

খ) পেশাগত অনুশীলন

  • সকল শিক্ষার্থীর শিখন চাহিদা অনুসারে বিভিন্ন পদ্ধতি ও কৌশল ব্যবহার করে শিক্ষার্থীকেন্দ্রিক পাঠপরিকল্পনা প্রণয়ন করা, শিখন শেখানো কাজ পরিচালনা এবং সহায়তা দানের সক্ষমতা প্রদর্শন করা।
  • সকল শিশু শিক্ষার্থী সম্পর্কে উচ্চাশা পোষণ এবং কর্মক্ষেত্রে তা প্রদর্শন করা।
  • শিক্ষার্থী, সহকর্মী ও শিক্ষার্থীদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের সাথে যোগাযোগ রক্ষার সক্ষমতা অর্জন করা।
  • সকল শিশু শিক্ষার্থী সহজেই বুঝতে পারে এমনভাবে শিখনের বিষয় উপস্থাপন করার কৌশল অর্জন করা।
  • সঠিক শ্রেণিভিত্তিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন ধরনের শিখন সহায়ক কাজ পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের শিখনের অগ্রগতি সাধনের সক্ষমতা অর্জন করা।
  • সঠিকভাবে প্রশ্ন করা এবং শিক্ষার্থীরা যেন প্রশ্ন করে সেভাবে তাঁদের উৎসাহিত করার দক্ষতা প্রদর্শন করা।
  • একটি নিরাপদ, সৃষ্টিশীল, প্রণোদনামূলক এবং একীভূত শিখন পরিবেশ সৃষ্টির সক্ষমতা প্রদর্শন করা।
  • তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারসহ প্রাসঙ্গিক এবং কার্যকর শিখন সামগ্রী নির্বাচন, তৈরি এবং ব্যবহার করার সক্ষমতা অর্জন করা।
  • শিশু শিক্ষার্থীর শিখনে সহায়তা প্রদান এবং যাচাই ও একীভূত শিক্ষাকে উৎসাহ দানের লক্ষ্যে মনিটরিং করা ও বিভিন্ন মূল্যায়ন কৌশল, পরিকল্পনা ও ব্যবহার করার দক্ষতা অর্জন করা।

গ) পেশাগত মূল্যবোধ ও সম্পর্ক স্থাপন

  • সকল শিশু শিক্ষার্থীর ক্ষেত্রে প্রযোজ্য সমতা বিধান, একীভূতকরণ এবং সমভাবে বিচারের অঙ্গীকার প্রদর্শন করার দক্ষতা অর্জন করা।
  • ধারাবাহিক পেশাগত উন্নয়ন এবং অনুচিন্তনমূলক শিক্ষণ চর্চার প্রতি অঙ্গীকার প্রদর্শন করা।
  • বিদ্যালয়ের সাথে জড়িত মাতা-পিতা, স্থানীয় জনগণ ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের সাথে কার্যকরভাবে সম্পর্ক স্থাপন এবং কাজ করার সক্ষমতা ও অঙ্গীকার প্রদর্শন করা।
  • সহকর্মীদের সাথে পেশাগত সহযোগিতা প্রদানের প্রতি অঙ্গীকার প্রদর্শন করা।

ডিপিএড কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনের মাধ্যমে প্রাথমিক স্তরের শিক্ষকগণ শিক্ষক যোগ্যতা প্রধান ক্ষেত্রগুলোর উন্নয়ন ঘটাবে সক্ষম হবেন।

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.