ভোরের সূর্য উঁকি দেয়…
-শাহাদত হোসেন সুজন
পড়ন্ত বিষন্ন বিকেল সূর্যটা হেলে পড়েছে
ডুবুডুবু সূর্যের আভা নদীর জলে চিকিমিকি করছে
নদীর নিথর জলে ছোট্ট একটি ডিঙ্গি নৌকা
নৌকায় পাশাপাশি বসে সূর্যাস্ত দেখা…
নৌকায় বাঁশের মাচায় শুয়ে শুয়ে সন্ধ্যা তারা দেখা
গোধূলির রঙে প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে নতুন রূপে
নদীর ছোট ছোট ঢেউ ছুঁয়ে যায় নদীর কিনার
হাত ছুঁয়ে যায় হাত হৃদয় ছুঁয়ে যায় হৃদয়…
সাঁঝ বেলাতে বকের সারি ডানা মেলে নীড়ে ফেরে
মাঝিরা পাশ কেঁটে যায় মুচকি হেসে
আস্তে আস্তে পৃথিবী নিকষ কালো অন্ধকারে ডুবে যায়
আমাদের পৃথিবীতে ক্রমশঃ ভোরের সূর্য উঁকি দেয়…
১৫ জুন ২০২১
উত্তরা, ঢাকা।