বৃষ্টির অঝর ধারা ভাসিয়ে নিয়ে যায়…
-শাহাদত হোসেন সুজন
উপবনে খেলা করে পূর্ণ যৌবনা চাঁদ
চাঁদের আলো ঠিকরে পড়ে পৃথিবীময়
কথা ছিল বানভাসি নৌকায় ভাসবো দুজন
এটানে ঘরের বাহিরে আসবো দুজন…
কথা ছিল গান হবে, কথা হবে পথে পথে
সমুদ্রের ওপারে সুনীলে শ্যামলে আঁকবো ছবি
দূরন্ত মেঘের পরতে পরতে থাকবে আমাদের ভালোবাসা
তপ্ত রোদে টোল খাওয়া পৃথিবী বিস্ময়ে তাকিয়ে দেখবে…
সমুদ্র তীরে বিজন পথে শুধু তুমি আমি
মুহূর্তেই খোলা চুলে লাগবে সন্যাসী হাওয়া
সমুদ্রের জল দাঁড়িয়ে যায় ও চুলের ঘ্রাণ নিতে
বৃষ্টির অঝর ধারা আমাদের ভাসিয়ে নিয়ে যায়…
১৪ জুন ২০২১
উত্তরা, ঢাকা।