Language proficiency questions for learning outcome-based assessment
শিখনফলভিত্তিক মূল্যায়নের জন্য ভাষার দক্ষতাভিত্তিক প্রশ্ন করার বিভিন্ন কৌশলসমূহ নিম্নে বর্ণনা করা হলো:
দক্ষতা:শোনা
বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা-২: বাংলায় ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, ইত্যাদি শ্রুতিগ্রাহ্য সাহিত্য শুনে বুঝতে পারা ও আনন্দ লাভ করা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ২.২: গল্প ও উপকথা শুনে মূল বিষয় বুঝতে পারবে৷
শিখনফল: ২.২.১ ও ২.২.৩
নির্দেশ: আমি গল্পটি তোমাদের দু’বার পড়ে শুনাব ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ তারপর তোমাদের কতগুলো প্রশ্ন করব৷ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে৷
একদিন একটি পিঁপড়ে পুকুরে পানি খেতে গেল৷ হঠাত্ একটি ঢেউ এসে পিঁপড়েকে ভাসিয়ে নিল৷ পুকুর পাড়ে জামের ডালে বসে ছিল একটি ঘুঘু৷ পিঁপড়াকে ভাসতে দেখে ঘুঘু একটি পাতা পানিতে ফেলে দিল৷ পিঁপড়ে পাতায় চড়ে তীরে উঠে এলো৷ তারপর এক দিন এক শিকারী ঘুঘুটিকে তীর ছুড়তে গেল৷ পিঁপড়ে তা দেখা মাত্রই তার পায়ে কামড় বসিয়ে দিল৷ তীর গেল বেঁকে৷ প্রাণে বেঁচে গেল ঘুঘুটি৷
- পিঁপড়ে পুকুরে গেল কেন ?
- পিঁপড়ে কেমন করে পুকুরে পাড়ে গিয়াছিল ?
- এ গল্পটি থেকে আমরা কী শিখতে পারি ?
- এ গল্পের একটি নাম দাও৷
দক্ষতা:শোনা
প্রান্তিক যোগ্যতা- ২: বাংলায় ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, ইত্যাদি শ্রুতিগ্রাহ্য সাহিত্য শুনে বুঝতে পারা ও আনন্দ লাভ করা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ২.২: গল্প ও উপকথা শুনে মূল বিষয় বুঝতে পারবে৷
শিখনফল: ২.২.২ ও ২.২.৪
নির্দেশ: আমি গল্পটি তোমাদের দু’বার পড়ে শুনাব ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ তারপর তোমাদের কতগুলো প্রশ্ন করব৷ এর সঠিক উত্তর দিতে হবে৷
অনেক দিন আগের কথা৷ কয়েক জন নাবিক জাহাজে চড়ে সমুদ্র যাত্রা শুরচ্ করল৷ গভীর সমুদ্রে তাদের জাহাজ ঝড়ে ডুবে গেল৷ ভাসতে ভাসতে তাদের কয়েক জন একটি প্রাণহীন দ্বীপে এসে পৌঁছল৷ তাদের কাছে ছিল বিভিন্ন ধরনের গাছের বীজ৷ তারা বীজ বপন করল, গাছ হলো, গাছ বড় হলো, ফুল হলো৷ ভোমর এলো, পাখি এলো৷ গাছে ফল হলো৷ সবুজে সবুজে ছেয়ে গেল দ্বীপ৷ জাহাজ ভিড়তে শুরু করল দ্বীপে৷ তারা দ্বীপের রাজা হলো ৷ সুখে শান্তিতে বসবাস করতে লাগল ৷
- জাহাজ কীভাবে ডুবে গিয়েছিল?
- প্রাণহীন দ্বীপে প্রাণীর আগমণে কার অবদান সবচেয়ে বেশি?
- তাদের কাছে বীজ না থাকলে কী হতো?
বিষয়বস্তু: কথোপকথন
দক্ষতা: শোনা
প্রান্তিক যোগ্যতা- ৩: কথোপকথন, বর্ণনা ইত্যাদি শ্রতিগ্রাহ্য বিষয় শুনে বুঝতে পারা ৷
অর্জন উপযোগী যোগ্যতা: ৩.১: পরিচিত বিষয় কথোপকথন ও বর্ণনা শুনে বুঝতে পারবে৷
শিখনফল: ৩.১.১
নির্দেশনা: জাহিদ ও সীমা কথা বলছে৷ তারা কী কথা বলছে তা তোমাদের পড়ে শোনাব৷ শোনার পর তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে৷
জাহিদ: কোথায় যাচ্ছ সীমা? আজ যে ছুটি৷ তোমার হাতে গাছের চারা কেন?
সীমা: স্কুলে যাচ্ছি৷ গাছের চারা স্কুলের মাঠের ধারে লাগাব৷ আমাদের ক্লাসের সকলে আসবে৷
জাহিদ: আমিও তোমার সাথে যাব৷ দুজনে মিলে গাছ লাগাব৷
মিতু: জানো ভাইয়া, গাছ আমাদের অনেক উপকার করে৷ গাছ আমাদের ছায়া দেয়৷ ফুল দেয়, ফল দেয়৷
জাহিদ: ঠিক বলেছ৷ স্যার বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়৷ বাতাস থেকে তাই আমরা অক্সিজেন নিতে পারি৷
প্রশ্ন
- সীমার হাতে কী ছিল?
- জাহিদ স্কুলে গিয়ে কী করবে?
- আমাদের বেঁচে থাকতে গাছ কীভাবে সাহায্য করে?
- গাছ না থাকলে কী হতো?
দক্ষতা: শোনা
প্রান্তিক যোগ্যতা- ৩: কথোপকথন, বর্ণনা ইত্যাদি শ্রতিগ্রাহ্য বিষয় শুনে বুঝতে পারা ৷
অর্জন উপযোগী যোগ্যতা- ৩.৫: প্রথম থেকে দশম পর্যন্ত ক্রমবাচক শব্দ শুনে বুঝতে পারবে৷
শিখনফল: ৩.৫.১
নির্দেশ: আমি বিষয়টি তোমাদের দু’বার বলব ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ তারপর তোমাদের কতগুলো প্রশ্ন করব৷ তার সঠিক উত্তর দিতে হবে৷
রহিম, করিম ও হাসিনা একসঙ্গে পায়ে হেঁটে স্কুল থেকে বাড়িতে ফেরে৷ হাসিনার বাড়ি পর্যন্ত পৌঁছতে তাদেও ২৫ মিনিট সময় লাগে৷ এরপর করিমের বাড়িতে পৌঁছতে রহিম ও করিমের আরও ১০ মিনিট লাগে৷ সেখান থেকে পায়ে হেঁটে রহিমের বাড়ি পর্যন্ত পৌঁছতে লাগে আরও ৫ মিনিট৷
প্রশ্ন:
- কার বাড়ি সবচেয়ে দূরে/তৃতীয় অবস্থানে ?
- কার বাড়ি সবচেয়ে কাছে/প্রথম স্থানে ?
- কার বাড়ি দূরত্বের দিক থেকে মাঝামাঝি/দ্বিতীয় অবস্থানে?
দক্ষতা: শোনা
প্রান্তিক যোগ্যতা- ১: বাংলা ভাষার গঠন- বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করবে ৷
অর্জন উপযোগী যোগ্যতা- ১.৩: নির্দেশনা, প্রশ্ন, ঘোষণা, অনুরোধ শুনে বুঝতে পারবে৷
শিখনফল: ১.৩.২, ১.৩.৪, ১.৩.৬, ১.৩.৯
নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ বলতে হবে কোন বাক্যে প্রশ্ন করা হয়েছে৷
ক) আমার নাম প্রাচী৷
খ) খেতে বসো৷
গ) তোমাদের স্কুলের নাম কী?
ঘ) দয়া করে কলমটা দাও৷
নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে৷ বলতে হবে কোন বাক্যে অনুরোধ করা হয়েছে৷
ক) কী সুন্দর দৃশ্য৷
খ) অনুগ্রহ করে তোমার বইটা দাও৷
গ) তোমার বাড়ি কোথায়?
ঘ) চুপ করে বসো৷
নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে৷ বলতে হবে কোন বাক্যে নির্দেশ দেওয়া হয়েছে৷
ক) বোর্ডের মাঝামাঝি লেখ৷
খ) তুমি কোন শ্রেণিতে পড় ৷
গ) দালানটা দেখতে সুন্দর৷
ঘ) আমি প্রীতম৷
নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ বলতে হবে কোন বাক্যে ঘোষণা করা হয়েছে৷
ক) মন দিয়ে পড়৷
খ) আগামীকাল স্কুল বন্ধ থাকবে৷
গ) তোমার বাবার নাম কী?
ঘ) সে যাবে না৷
দক্ষতা: বলা
প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি বুঝে বলতে পারা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ২.৫: কথোপকথন অংশগ্রহণ করতে পারবে৷
শিখনফল: ২.৫.১, ২.৫.১
বিষয়বস্তু: সাক্ষাত্কার
- তোমার নাম কী?
- তুমি সকালে ঘুম থেকে উঠে কী কী কাজ কর?
- তোমার বাংলা শিক্ষকের নাম কী?
- তুমি যে বিষয়গুলো পড় তার মধ্যে কোন বিষয়টি তোমার ভালো লাগে?
- কেন ভালো লাগে?
নির্দেশনা: নিচের লেখাটুকু তোমাদের পড়ে শোনাব৷ তোমরা শুনে তা তোমাদের মতো করে বলবে৷
চৈত্রের দুপুর৷ শুকনো পাতারা উড়ে যায় গরম বাতাসে৷ গাছের ছায়ায় বসে আছি৷ মাথাটা গাছের উপর এলানো৷ জীবনের কথা ভাবতে ভাবতে দূর থেকে মিউজিকের মতো ভেসে আসছে একটি ঘুঘু পাখির ডাক৷ আমার মন তত্ক্ষণাত খুঁজে ফেরে সুরের উত্স৷ বাড়ির পাশের একটি গাছের ডালে বসে গান গাইছে একটি ঘুঘু পাখি৷ না, একটি না, এইতো আরও একটি ঘুঘু সুর ধরেছে৷ একটি থামতে অন্যটি গাইছে ঘু-ঘু-রো-ঘো-ঘো-ঘো৷ আনন্দে ভরে গেল মনটা৷
দক্ষতা: বলা
প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি বুঝে বলতে পারা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ২.৬: পাখির বর্ণনা করতে পারবে ও সংশিøষ্ট প্রশ্নে করতে পারবে ও উত্তর দিতে পারবে৷
শিখনফল: ২.৬.১, ২.৬.২
নির্দেশনা: নিচের ছবিটি দেখ ছবির পাখি সম্পর্কে তুমি যা জান বল:
এখানে একটি ঘুঘু পাখির ছবি দেখিয়ে-
নিচের প্রশ্নের উত্তর দাও:
- ঘুঘু পাখি কী খায়?
- এ পাখি কোথায় বাসা বাঁধে?
- ঘুঘু পাখি আমাদের কী উপকার করে?
- কীভাবে এদের আমরা বাঁচিয়ে রাখতে পারি?
দক্ষতা: পড়া
প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি পড়ে মূলভাব বুঝতে পারা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ২.৪: গল্প ও উপকথা পড়ে বুঝতে পারবে৷
শিখনফল: ২.৪.৩ ও ২.৪.৪
নির্দেশনা: গল্পটি মন দিয়ে পড়৷ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
অনেক দিন আগের কথা৷ কয়েক জন নাবিক জাহাজে চড়ে সমুদ্র যাত্রা শুরচ্ করল৷ গভীর সমুদ্রে তাদের জাহাজ ঝড়ে ডুবে গেল৷ ভাসতে ভাসতে তাদের কয়েক জন একটি প্রাণহীন দ্বীপে এসে ঠেকল৷ তাদের কাছে ছিল বিভিন্ন ধরনের গাছের বীজ৷ তারা বীজ বপন করল, গাছ হলো, গাছ বড় হলো, ফুল হলো৷ ভোমর এলো, পাখি এলো৷ গাছে ফল হলো৷ সবুজে সবুজে ছেয়ে গেল দ্বীপ৷ নাবিকেরা নোঙর ফেলতে শুরচ্ করল৷ তারা দ্বীপের রাজা হলো ৷ সুখে শান্তিতে বসবাস করতে লাগল ৷
- জাহাজ কীভাবে ডুবে গিয়েছিল?
ক. ইঞ্জিন বিকল হয়ে ৷
খ. ঝড়ে পড়ে ৷
গ. ধাক্কা খেয়ে ৷
ঘ. কাত হয়ে পরে৷
২. প্রাণহীন দ্বীপে প্রাণীর আগমণে কার অবদান সবচেয়ে বেশি ?
ক. মানুষের
খ. নাবিকের
গ. গাছপালার
ঘ. জাহাজের
৩. তাদের কাছে বীজ না থাকলে কী হতো ?
ক. অন্যত্র চলে যেত
খ. মারা যেত
গ. মাছ মেরে খেত
ঘ. রাজা হতে পারত না
দক্ষতা: পড়া
প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি পড়ে মূলভাব বুঝতে পারা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ২.৪: গল্প ও উপকথা পড়ে বুঝতে পারবে৷
শিখনফল: ২.৪.১ ও ২.৪.২
নির্দেশনা: গল্পটি মন দিয়ে পড়৷ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:
একদিন একটি পিঁপড়ে পুকুরে পানি খেতে গেল৷ হঠাত্ একটি ঢেউ এসে পিঁপড়েকে ভাসিয়ে নিল৷ পুকুর পাড়ে জামের ডালে বসে ছিল একটি ঘুঘু৷ পিঁপড়েকে ভাসতে দেখে ঘুঘু একটি পাতা পানিতে ফেলে দিল৷ পিঁপড়ে পাতায় চড়ে তীরে উঠে এলো৷ তারপর এক দিন শিকারী ঘুঘুটিকে তীর ছুড়তে গেল৷ পিঁপড়ে তা দেখা মাত্রই তার পায়ে কামড় বসিয়ে দিল৷ তীর গেল বেঁকে৷ প্রাণে বেঁচে গেল ঘুঘুটি৷
১. পিঁপড়ে পুকুরে গেল কেন?
ক. তার ক্ষুধা পেয়েছিল৷
খ. তার পিপাসা পেয়েছিল৷
গ. সে ঘুরে বেড়াচ্ছিল৷
ঘ. সে কাজ করছিল৷
২. পিঁপড়ে কেমন করে পুকুরে পড়ে গিয়েছিল?
ক. পা পিছলে
খ. ছুটতে গিয়ে
গ. পথ চলতে গিয়ে
ঘ. ঢেউয়ের তোড়ে
৩. এ গল্পটি থেকে আমরা কী শিখতে পারি?
ক. উপকারীর উপকার করব
খ. অপকারীর ক্ষতি করব না
গ. পরের দুঃখে কাতর হব
ঘ. সাবধানে পথ চলব
বিষয়বস্ত: কথোপকথন
নির্দেশনা: জাহিদ ও সীমা কথা বলছে৷ তারা কী কথা বলছে তা তোমাদের পড়ে বুঝতে হবে৷ পড়ার পর তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে৷
জাহিদ: কোথায় যাচ্ছ সীমা? আজ যে ছুটি৷ তোমার হাতে গাছের চারা কেন?
সীমা: স্কুলে যাচ্ছি৷ গাছের চারা স্কুলের মাঠে ধারে লাগাব৷ আমাদের ক্লাসের সকলে আসবে৷
জাহিদ: আমিও তোমার সাথে যাব৷ দুজনে মিলে গাছ লাগাব৷
মিতু: জানো ভাইয়া, গাছ আমাদের অনেক উপকার করে৷ গাছ আমাদের ছায়া দেয়৷ ফুল দেয়, ফল দেয়৷
জাহিদ: ঠিক বলেছ৷ স্যার বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়৷ বাতাস থেকে তাই আমরা অক্সিজেন নিতে পারি৷
প্রশ্ন: ১. সীমার হাতে কী ছিল?
- জাহিদ স্কুলে গিয়ে কী করবে?
- আমাদের বেঁচে থাকতে গাছ কীভাবে সাহায্য করে?
- গাছ না থাকলে কী হতো?
দক্ষতা: লেখা
প্রান্তিক যোগ্যতা- ৩: পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মনোভাব ইত্যাদি শুদ্ধ ও স্পষ্ট ভাষায় লিখে প্রকাশ করতে পারা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ৩.১: ছবিতে দেখা ঘটনা সহজ বর্ণনায় লিখতে পারবে৷
শিখনফল: ৩.১.১
নির্দেশনা: নিচের ছবিটি ভালো করে দেখ৷ তারপর ছবিটি সম্পর্কে ৫টি বাক্য লেখ৷
এখানে একটি কাজ/ঘটনার ছবি দেখিয়ে-
১.
২.
৩.
৪.
৫.
দক্ষতা: লেখা
প্রান্তিক যোগ্যতা- ৩: সাধারণ চিঠি এবং দরখাস্ত লিখতে পারা এবং বিভিন্ন ফরম পূরণ করতে পারা৷
অর্জন উপযোগী যোগ্যতা- ৪.৩: সহজ ফরম পূরণ করতে পারবে৷
শিখনফল: ৪.৩.১
নির্দেশনা: এ অংশ পূরণ করে তোমার পরিচয় দাও৷
নাম: ————————————————————৷
পিতার নাম: ——————————————————৷
মাতার নাম:
বিদ্যালয়ের নাম: ————————————————–৷
বাড়ির ঠিকানা: —————————————————-৷

