শিশুর সৃজনশীলতায় ভাষা - Proshikkhon

শিশুর সৃজনশীলতায় ভাষা

Language in the child’s creativity

শিশুর সৃজনশীলতায় ভাষা

মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হবার পর ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে শিশু যে ভাষা শেখে তা হলো তার মাতৃভাষা। এ ভাষার সাহায্যে শিশু তার অন্তরের আনন্দ, বেদনা প্রকাশ করে। তার চিন্তাভাবনা, দৈনন্দিন জীবনের ভাবপ্রকাশ, যোগাযোগ, লেনদেন, হিসাবনিকাশ এ ভাষার মাধ্যমে ঘটে থাকে। এই মাতৃভাষা শিশুসহ আমাদের সকলের ব্যক্তিজীবনের ভাষা, সমাজজীবনের ভাষা, সৌন্দর্য সৃষ্টির ভাষা। রবীন্দ্রনাথ তাঁর এক প্রবন্ধে (শিক্ষার স্বাঙ্গীকরণ) শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব প্রসঙ্গে বলেছেন, শিক্ষায় মাতৃভাষাই মাতৃদুগ্ধ, জগতে এই সর্বজনস্বীকৃত নিরতিশয় সহজ কথাটা বহুকাল পূর্বে একবার বলেছিলেম, আজও তার পুনরাবৃত্তি করব।

মাতৃভাষা দৈনন্দিন জীবনের ভাষা। শৈশবে শিশু তার পরিবারে প্রথম যে ভাষার সঙ্গে পরিচিত হতে থাকে, তা তার প্রথম ভাষা বা মাতৃভাষা। জন্মলগ্ন থেকে মাতৃভাষার সঙ্গে শিশুর জীবনের সংযোগ ঘটতে থাকে। বিদ্যালয়ে প্রবেশ করার পূর্বেই শিশু মাতৃভাষার মাধ্যমে পরিবার এবং নিকট পরিবেশের সঙ্গে ভাবের আদান প্রদান শুরু করে। এ ভাষাকে ঘিরেই তার সৃজনশীলতা বিকশিত হতে শুরু করে এবং মনের ভাব প্রকাশ করে। নির্দেশনা বুঝে অন্যের সঙ্গে যোগাযোগ করার কৌশলও সে আয়ত্ত করে। সুতরাং শিশুর বিকাশমান জীবনে মাতৃভাষার গুরুত্ব অপরিসীম।  

ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘মাতৃভাষা ও সাহিত্য’ প্রবন্ধে লিখেছেন, ‘ভাব ও চিন্তা যেমন ভাষার জন্মদান করে, ভাষাও তেমনি সৃজনী সত্ত¡াকে নিয়ন্ত্রিত, সুসম্বন্ধ ও শৃঙ্খলিত করে। …ভাষা ছাড়া সুসম্বন্ধ চিন্তাও হয় না। . . . তাহা হইলে এই দাঁড়ায় বাঙালি বাংলা ছাড়া চিন্তা করিতে পারে না, ইংরেজ ইংরেজি ছাড়া ভাবিতে পারে না। তাদের পক্ষে মাতৃভাষা ভিন্ন যথার্থ চিন্তা যেমন অসম্ভব, বাঙালির পক্ষেও তেমনি। …বাংলাভাষা ছাড়া স্বাধীন, মৌলিক বড় চিন্তা কোন মতেই সম্ভব হইবে না।’  

প্রাথমিক স্তরে বাংলা পাঠ্যবইতে সৃজনশীল কাজের ক্ষেত্রগুলো নিচে দেওয়া হলো-

  • ছবিতে গল্প,
  • রেখা যোগ করে ছবি আঁকা,
  • ছবি দেখে শব্দ বলা,
  • ছবি থেকে পাওয়া শব্দ নিয়ে বাক্য লেখা,
  • রং করা,
  • সাত দিনে কী কাজ করি তা লেখা,
  • শব্দ বলার খেলা,
  • ছবি দিয়ে বাক্য বলা,
  • নিজের মতো সংলাপ তৈরি করে বল,
  • যৌক্তিকভাবে নির্দেশনা সাজানো,
  • গল্প বলা,
  • শ্রেণিকরণ করা,
  • কোনো কিছু সম্পর্কে বাক্য লেখা,
  • নিজে নিজে প্রশ্ন করা,
  • কোনো ঋতু সম্পর্কে লেখা,
  • নিজে নিজে কবিতা লেখা,
  • বিতর্ক করা,
  • তালিকা তৈরি করা,
  • নিজের অনুভূতি ব্যক্ত করা,
  • ছবি দেখে গল্প লেখা,
  • অভিনয় করা,
  • ভ্রমণ কাহিনি লেখা ।

Comments (1)

[…] বিষয়কে সৃজনশীল চিন্তাভাবনা শিশুর সীমাবদ্ধ গন্ডির […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!