Kid’s Song: Emon Moja Hoy Na
গান: এমন মজা হয় না
এমন মজা হয় না গায়ে সোনার গয়না
বুবু মনির বিয়ে হবে বাজবে কত বাজনা
আজকে বুবুর মুখে হাসি কালকে বুবুর বিয়ে
বর আসবে পালকি চড়ে বকুল তলা দিয়ে
বর আসতে দেব না, বুবুর কাছে নেব না
ও বুবু তোর বরকে বলিস আনতে আমার খাজনা
এমন মজা হয় না…….।
