DPEd Final Examination; Important Question Suggestion; Professional Studies (Part-2)
বিস্তৃত প্রশ্নঃ
১। প্রেষণা কী? এর শ্রেণিবিভাগ করুন। উক্তিটির আলোকে শিশুর শিখনে প্রেষণার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
২। থর্নডাইকের সংযোগবাদ এবং স্কিনারের করণ শিখন তত্ত্বের তুলনামূলক আলোচনা করুন। শিশুর শিখনে উভয় তত্ত্বের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
৩। “শিক্ষার্থী কোন তথ্য বা জ্ঞানকে সরাসরি গ্রহণ করেনা বরং কোনো কিছু সম্পর্কে তার শিখন হয়” ধারণা গঠন ও পুনর্গঠনের মাধ্যমে গঠনবাদ তত্ত্বের মূল বক্তব্য কী? ভিগটস্কির সামাজিক গঠনবাদ ব্যাখ্যা করুন। উক্তিটির আলোকে শিখন প্রক্রিয়ায় গঠনবাদের প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
৪। শ্রেণি ব্যবস্থাপনা বলতে কী বুঝায়? একটি অনুকূল শ্রেণি পরিবেশ তৈরির জন্য আপনি কী কী কৌশল অবলম্বন করবেন?
৫। শ্রেণিতে শিক্ষার্থীদের ভিন্নতার ধরণগুলো কী কী? শ্রবণ, দৃষ্টি, বুদ্ধি ও শিখন প্রতিবন্ধিতার লক্ষণ উল্লেখ করুন। এ ধরনের প্রতিবন্ধিতাসম্পন্ন শিশুদের বিশেষ চাহিদা কী হতে পারে আলোচনা করুন।
৬। শ্রেণিকক্ষে যোগাযোগের প্রধান বাধাসমূহ কী কী? শ্রেণিতে কার্যকর যোগাযোগ নিশ্চিত করতে আপনি কী কী পদক্ষেপ নিবেন?
৭। বাংলাদেশের অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশী। এরকম একটি বড় শ্রেণিকক্ষে আপনি কীভাবে শ্রেণিকার্যক্রম পরিচালনা করবেন আলোচনা করুন।
৮। শিক্ষা উপকরণ নির্বাচনের সময় আপনি কী কী বিষয় বিবেচনা করবেন? শ্রেণি শিক্ষণে শিক্ষা উপকরণ কেন প্রয়োজন আলোচনা করুন।
৯। সু-অভীক্ষার বৈশিষ্ট্যগুলো কী কী? শিক্ষার্থী মূল্যায়ন করার ক্ষেত্রে কী কী নীতি অনুসরণ করা যেতে পারে বলে আপনি মনে করেন?
সংক্ষিপ্ত প্রশ্নঃ
১। বেঞ্জামিন রুম প্রদত্ত শিখনের জ্ঞানমূলক ক্ষেত্রের উপস্তরগুলো কী কী?
২। প্রেষণা চক্রটি ব্যাখ্যা করুন।
৩। মাশলোর চাহিদা সোপান তত্ত্ব সম্পর্কে শিক্ষকের জানা প্রয়োজন কেন?
৪। আচরণবাদ তত্ত্ব অনুযায়ী শিখন কী? উদাহরণ দিন।
৫। থর্নডাইকের শিখনের প্রধান তিনটি সূত্র উল্লেখ করুন।
৬। শিক্ষাক্ষেত্রে চিরায়ত সাপেক্ষিকরণের দুটি গুরুত্ব উল্লেখ করুন।
৭। সমগ্রতাবাদের মূল বক্তব্য কী?
৮। জেডপিডি কী? ব্যাখ্যা করুন।
৯। হাওয়ার্ড গার্ডনারের বহুমুখী বুদ্ধিমত্তার ধরণগুলো কী কী?
১০। বহুমুখী বুদ্ধিমত্তা তত্ত্বের আলোকে শ্রেণিকক্ষে আপনার করণীয় কী?
১১। শিখন প্রতিবন্ধিতার লক্ষণ কী কী?
১২। শ্রেণিকক্ষে কী কী ধরনের প্রশ্ন করা হয়? উদাহরণ দিন।
১৩। শিক্ষককেন্দ্রিক বা আচরণবাদী শিখন-শেখানো পদ্ধতির উদাহরণ দিন।
১৪। শিক্ষার্থীকেন্দ্রিক বা গঠনবাদী শিখন-শেখানো পদ্ধতি কোনগুলো?
১৫। বক্তৃতা পদ্ধতিকে কীভাবে কার্যকর করে তোলা যায়?
১৬। সমস্যা সমাধানের ধাপগুলো উল্লেখ করুন।
১৭। প্রজেক্টের শ্রেণিবিভাগ করুন।
১৮। ভূমিকাভিনয় পদ্ধতি কী? উদাহরণ দিন।
১৯। ব্রেইন স্টর্মিং কী?
২০। মাইন্ড ম্যাপিং কী?
২১। জিগস ও মার্কেট প্লেস কী? উদাহরণ দিন।
২২। শিক্ষা উপকরণ কী? এর শ্রেণিবিভাগ করুন।
২৩। পাঠ পরিকল্পনার প্রয়োজনীয়তা লিখুন।
২৪। শিখনফল, শিখন-শেখানো কার্যাবলী ও মূল্যায়নের পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করুন।
২৫। অভীক্ষা কী? এর শ্রেণিবিভাগ করুন।
২৬। গাঠনিক ও সামষ্টিক মূল্যায়নের পার্থক্য লিখুন।
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।