DPEd Incourse Question; Science SK
ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)
বিষয়: বিজ্ঞান এসকে
সময়: ১.৩০ ঘন্টা পূর্ণমান: ২১
১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন: ৪×২=৮
ক) বায়ু একটি পদার্থ- চিত্রসহ বর্ণনা করুন৷ বায়ু দূষণরোধে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উদ্ধুদ্ধকরণে শিক্ষক হিসেবে আপনার করণীয় কী?
খ) প্রবাহ চিত্রসত একটি পুকুরের বাস্তুসংস্থান বর্ণনা করুন৷ পুকুরের সবুজ শেওলা জাতীয় উদ্ভিদ না থাকলে কী সমস্যা হবে?
গ) “পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সহজলভ্য তরল” – উদ্ভিদ ও প্রাণীর জীবনে পানির প্রয়োজনীয়তার আলোকে উক্তিটি বিশ্লেষণ করুন৷ পানি দূষণের ক্ষতিকর প্রভাব সমূহ কী কী?
ঘ) উদাহরণসহ উদ্ভিদের শ্রেণিবিন্যাস করুন৷ পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরিতে শিক্ষক হিসেবে আপনার করণীয় কী?
২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন: ২×৪=৮
ক) মৌলিক ও যৌগিক পদার্থের মধ্যে পার্থক্য লিখুন৷
খ) মাটিতে জৈব পদার্থ ও পানির ভূমিকা ব্যাখ্যা করুন৷
গ) মেরুদন্ডী ও অমেরুদন্ডী প্রাণীর মধ্যে পার্থক্যগুলো লিখুন৷
ঘ) খাদ্যজাল ও খাদ্যশৃঙ্খল কী? উদাহরণ দিন৷
ঙ) চিত্রসহ পানিচক্রের বর্ণনা দিন৷
চ) শক্তির নিত্যতা সূত্রটি কী? শক্তির রূপান্তরের চারটি উদাহরণ দিন৷
৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন: ১×৫=৫
ক) আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয় – হিলিয়াম/ কার্বন-ডাই-অক্সাইড/ অক্সিজেন/ নাইট্রোজেন
খ) মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণার নাম – আয়ন/ অনু/ ইলেকট্রন/ পরমাণু৷
গ) বায়ুশক্তির ব্যবহার হয় কোনটি? – ফসল কর্তন/ ফসল পরিস্কার/ বীজ বপণ/ আগাছা নিধন৷
ঘ) সবুজ বর্ণের পাতায় থাকে – ক্লোরোফিল/ মাইটোকন্ড্রিয়া/ প্লাষ্টিড/ রাইবোসোম৷
ঙ) ধান ও পাট ভাল উত্পন্ন হয় – বেলে মাটি/ এঁটেল মাটি/ বেলে-দোঁআশ মাটি৷