ইনকোর্স প্রশ্নপত্র; ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসকে - Proshikkhon

ইনকোর্স প্রশ্নপত্র; ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসকে

DPEd Incourse Question; Bangladesh and Global Studies SK

ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)

বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়জ্ঞান

সময়: ১.৩০ ঘন্টা                                                      পূর্ণমান: ২১

১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন:                                                           ৪×২=৮

(ক) সমন্বিত বিষয় হিসেবে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বৈশিষ্ট্য ও তাৎপর্য উল্লেখ করুন ৷

 (খ) পরিবার বলতে কী বুঝেন? পরিবার ও বিদ্যালয়ে শিশুদের কী কী নিয়ম মেনে চলতে হয়? শিক্ষক হিসেবে শিশুদের নিয়ম মেনে চলতে আপনার করণীয় কী?

 (গ) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শিক্ষক, ছাত্র, পেশাজীবি, রাজনীতিবিদসহ সর্বস্তরের ভূমিকা উল্লেখ করুন ৷ শিশুদের কীভাবে মুক্তিযুদ্ধের গুরুত্ব উপলব্ধি করাবেন?

 (ঘ) বাংলাদেশে বসবাসকারী ৩টি নৃ-গোষ্ঠীর পরিচয় দিন ৷ নৃ-গোষ্ঠির উন্নয়নে আপনার ভূমিকা কী?

২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন:                                                          ২×৪=৮ 

 (ক)  একজন দক্ষ দায়িত্ব সচেতন শিশু হিসেবে গড়ে তুলতে পিতা-মাতাকে কী কী দায়িত্ব পালন করতে হয়?

 (খ) শিশু শিক্ষার্থীদের মধ্যে শ্রমের মর্যাদাবোধ তৈরিতে পরিবারের ভূমিকা কী? শিক্ষক হিসেবে আপনার করণীয় কী?

 (গ) শিশুদের পরমতসহিষ্ণুতা শিক্ষণের তাৎপর্য লিখুন৷

 (ঘ) পরিবেশ রক্ষায় শিশুদের করণীয় কী? বিদ্যালয়কে কীভাবে দূষণ মুক্ত রাখবেন?

 (ঙ) বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে শিক্ষক-শিক্ষার্থীর ভূমিকা কী তা লিখুন ৷

 (চ) ‘বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের গুরুত্ব কীভাবে শিশুদের উপলব্ধি করাবেন?

৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন:                                                                   ১×৫=৫

 ক) বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের মূল কেন্দ্রবিন্দু

  – মানুষের মানবিক ক্রমবিকাশ/ নৈতিক ক্রমবিকাশ/ সাংস্কৃতিক ক্রমবিকাশ/ মানুষের মানুষ হওয়ার ইতিহাস৷                                                          

 (খ) সমাজের ক্ষুদ্রতম মৌলিক মানবগোষ্ঠী হচ্ছে

– রাষ্ট্র/ বিদ্যালয়/ পরিবার/ গ্রাম ৷

 (গ) মনুষত্বের বিকাশ ঘটে

–  কঠোরতা/ নমনীয়তা/ একগুয়েমী/ মানবতার মাধ্যমে ৷

 (ঘ) শিক্ষার্থীর দার্শনিক ও বন্ধু হচ্ছে

– ভাই/ বোন/ শিক্ষক/ চেয়ারম্যান ৷

 (ঙ) বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রগোষ্ঠী হচ্ছে

– মারমা/ চাকমা/ গারো/ সাঁওতাল ৷

Comments (1)

Khub valo hoyeche sir

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!