DPEd Incourse Question; Bangla PK
ডিপ্লোমা-ইন-প্রাইমারি এডুকেশন (ডিপিএড) ইনকোর্স পরীক্ষা (নমুনা)
বিষয়: বাংলা শিক্ষণবিজ্ঞান
সময়: ১.৩০ ঘন্টা পূর্ণমান: ২১
১. যে কোন ২টি প্রশ্নের বিস্তৃত উত্তর দিন: ৪×২=৮
ক) বলা ও শোনার দক্ষতা বিকাশের কৌলশ ও বিষয়গুলো লিখ৷
খ) বীরশ্রেষ্ঠর বীরগাঁথা, নেমতন্ন, মহীয়সী রোকেয়া পাঠদানের জন্য একটি পাক্ষিক পরিকল্পনা তৈরি করুন৷
গ) কবিতা ও গল্প পাঠদানের পদ্ধতি ও কলাকৌশল সম্পর্কে লিখুন৷
ঘ) প্রান্তিক যোগ্যতা কি? বিস্তৃত শিক্ষাক্রম অনুসারে বাংলা ভাষার প্রান্তিক যোগ্যগুলির সারমর্ম তুলে ধরুন৷
২. যে কোন ৪টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দিন: ২×৪=৮
ক) মনের ভাব প্রকাশের জন্য ভাষার কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজন?
খ) বাংলা শব্দের গঠন বৈশিষ্ট্য অনুসারে শব্দের গঠন আলোচনা করুন৷
গ) চারটি সাক্ষরতা সম্পর্কে লিখুন৷
ঘ) প্রাক-প্রাথমিক শিক্ষার নির্ধারিত শিখন অর্জনের জন্য কী কী কার্যক্রম করানো হয়?
ঙ) বর্ণ ও বানান শেখানোর জন্য মাইন্ড ম্যাপিং তৈরি করুন৷
চ) সাবলীলভাবে পঠনের উপাদানগুলি কী কী?
৩. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখুন: ১×৫=৫
ক) ধ্বনি মিলিত হয়ে কিসের সৃষ্টি হয়?
– বর্ণ/ বাক্য/ শব্দ/ ভাষা৷
খ) ‘ জল দিয়ে আগুন জ্বালাই’ বাক্যে কোন গুণটি নেই?
– আকাঙ্ক্ষা/আসক্তি/যোগ্যতা/কোনটিই নয়৷
গ) শিশু প্রথমে কোন ধ্বনিটি উচ্চারণ করে?
– মা/ বা/ পা/ ই৷
ঘ) চার-পাঁচ বছরে শিশুরা গড়ে কত শব্দ জানে?
– দুই হাজার/ তিন হাজার/ চার হাজার/ পাঁচ হাজার৷
ঙ) পরস্পর-বিরোধী বিষয়গুলো তুলে ধরার জন্য কোন কৌশল ব্যবহার করবেন?
– সমস্যা সমাধান/ শ্রুতলিপি/ বৈষম্য অনুসন্ধান/ তালিকা প্রস্তুত করা৷