বিষয়ভিত্তিক Archives - Proshikkhon

Category "বিষয়ভিত্তিক"

26Mar2022

WCW কী? শ্রেণিকক্ষে কখন ব্যবহার করতে হয়?

Teachers set different types of activities in order to bring variety to the classroom, which helps the students to be involved actively and to remove boredom. To manage these activities teachers, use a variety of techniques: whole class work, group work, pair work and drills are among them.

What is WCW?

WCW means Whole Class Work. When all the students work together on the same activity and give attention to the person (teachers/students) who is talking in open class, then we entitle this Whole Class Work.

This is used for presentation and giving instructions to the class. For example –

[…]
26Mar2022

প্রান্তিক যোগ্যতা কী? প্রান্তিক যোগ্যতা, বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা এবং অর্জন উপযোগী প্রান্তিক যোগ্যতা

What is Competency?

Competencies are closely related to knowledge, skills and attitudes. That is to say, through reading or studying, a subject is said to be able to fully master the knowledge, skills or attitudes and apply them in different real-life situations in different situations.

What is Terminal competency?

[…]
18Jan2022

Strategies for building good school relations with community members

সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির কৌশল

বিদ্যালয় একটি সামাজিক প্রতিষ্ঠান৷ এখানে সেতু বন্ধনে আছেন  শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক৷ যেখানে শিক্ষার্থী বিদ্যালয়ের প্রাণ; সেখানে শিক্ষক ও অভিভাবক হচ্ছেন বিদ্যালয়ের দেহ স্বরূপ৷ একক প্রচেষ্টায় কখনো কোন প্রতিষ্ঠানের  উন্নতি সাধন  সম্ভব নয়৷ প্রত্যেক বিদ্যালয়ের একটি নির্ধারিত এলাকা (Catchment area) আছে৷ বিদ্যালয়ের উন্নতির জন্য ঐ এলাকার জনগোষ্ঠির বিদ্যালয়ের সাথে সুসম্পর্ক একান্ত প্রয়োজন৷ বিশেষ করে বিদ্যালয়ের সংগে এলাকার অভিভাবক শ্রেণি ও বিদ্যোত্সাহী ব্যক্তিবর্গের সুসম্পর্ক অপরিহার্য৷ যে প্রতিষ্ঠানের সংগে সমাজের  সদস্যদের যত ভাল সম্পর্ক, সে প্রতিষ্ঠান তত লেখাপড়ায় উন্নত৷ সমাজে বসবাসকারিগণই মূলত বিদ্যালয় উন্নয়নে  এগিয়েআসেন ৷ ব্যক্তিগত  নয়, সমষ্টিগত প্রচেষ্টাই কোন বিদ্যালয়  উন্নয়নের  পূর্বশর্ত ৷ কাজেই বিদ্যালয়ের উন্নতির জন্য  সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্কের  কোন বিকল্প নেই ৷এইঅধিবেশনে সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক কীভাবে সৃষ্টি করা যায় সেই কৌশলসমূহ আলোচনা করা হবে৷

সমাজ সদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির মাধ্যম :

  • শ্রেণিওয়ারি মা সমাবেশ;
  • এস এম সি;
  • অভিভাবক দিবস;
  • উঠান বৈঠক;
  • শিশু র‌্যালি;
  • গণ্যমান্যব্যক্তিদের নিয়ে সভা;
  • শিক্ষোপকরণ প্রদর্শন;
  • গৃহ পরিদর্শন;
  • সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠান;
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পুরস্কার;
  • দরিদ্র, অসহায় শিশুদের জন্য পুরস্কার;
  • একীভথত শিক্ষা সম্পর্কে অবহিতকরণ;
  • বিদ্যালয়ের পরিকল্পনা প্রণয়ন;
  • শিক্ষা সপ্তাহ/ক্রীড়াসপ্তাহ;
  • প্রাক্তন ছাত্র ও স্থানীয় যুবক;
  • বিদ্যালয় সম্পর্কে মালিকানাবোধ;
  • পরীক্ষার ফলাফল প্রকাশ;
  • বয়োজ্যেষ্ঠ ব্যক্তি।

সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির কৌশল:

  • শ্রেণিওয়ারি মা সমাবেশের ব্যবস্থা করা;
  • এস এম সি সদস্যদের সাথে নিয়মিত  সভা করা;
  • নির্ধারিত  দিনে অভিভাবক দিবস পালন  করা;
  • নিয়মিত ভাবে উঠান বৈঠকের ব্যবস্থা করা;
  • নির্ধারিত দিনে শিশুর‌্যালির ব্যবস্থা করা;
  • মাঝে মাঝে গণ্যমান্যব্যক্তিদের নিয়ে সভা করা;
  • শিক্ষার্থী কর্ত্তৃক তৈরিকৃত শিক্ষোপকরণ প্রদর্শনীতে অভিভাবকদের আমন্ত্রণ করা;
  • রুটিন  অনুযায়ী গৃহ পরিদর্শন করা;
  • সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে এলাকার ব্যক্তিবর্গকে আমন্ত্রণ করা;
  • বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা;
  • দরিদ্র, অসহায় শিশুদের জন্য পুরস্কারের ব্যবস্থা করা;
  • এলাকার জনগণকে একীভূত শিক্ষা সম্পর্কে অবহিত করা;
  • বিদ্যালয়ের পরিকল্পনা প্রণয়নে এলাকার জনগণকে সম্পৃক্ত করা;
  • শিক্ষা সপ্তাহে ও ক্রীড়াসপ্তাহে স্থানীয় জনগণকে আমন্ত্রণ করা;
  • প্রাক্তন ছাত্র ও স্থানীয় যুবকদের বিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করা;
  • বিদ্যালয়টি সম্পর্কে এলাকাবাসীর মনে মালিকানাবোধ সৃষ্টি করা;
  • পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো;
  • এলাকার বয়োজ্যেষ্ঠা/ বয়োজ্যেষ্ঠ ব্যক্তির হাত দিয়ে পুরস্কার প্রদান।

আরও পোস্ট দেখুন:

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের প্রশিক্ষণের উদ্দেশ্য

18Jan2022

Impact of teacher’s sense of community and human values in teaching and learning

শিখন-শেখানো কাজে শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের একজন দক্ষ শিক্ষক সমাজের পথ প্রদর্শক, সমাজসংস্করক ও অনুসরণীয় ব্যক্তিত্ব৷ তাঁর আদর্শে  শিক্ষার্থীরা ও সমাজের  অন্যান্য সদস্যবৃন্দ অনুপ্রাণিত  হন৷ বাংলাদেশ ও বিশ্বপরিচয়: শিখন-শেখানো কার্যাবলির মধ্যদিয়ে শিক্ষার্থীদের জীবনে ভবিষ্যতের জন্য সমাজবোধ ও মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটে,  যা তাদের প্রকৃত  মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে ধনাত্মক নিয়ামকের মত কাজ করে৷ মানুষ সৃষ্টির সেরা জীব৷ মানুষই একমাত্র বিবেকসম্পন্ন জীব৷ মানুষ অনেকগুলো গুণের অধিকারী৷ কিন্তু একজন শিক্ষককে মানুষের গুণাবলির পাশাপাশি আর অনেকগুনের অধিকারী হতে হয়, যা তাঁকে এক অনন্য মানুষে পরিনত করে৷ শিখন-শেখানো কাজে একজন শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাবসুদূরপ্রসারী, যা ভবিষ্যতে আমাদের জাতীয় জীবনে প্রতিফলিত হয়৷ আমরা এই অধিবেশনে  শিখন-শেখানো কাজে শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব নিয়ে আলোচনা করব৷

শিক্ষকের সমাজবোধ :

  • সমঝোতা,
  • সম্প্রীতি,
  • সহিষ্ণুতা,
  • মিলেমিশে কাজ করার মনোভাব,
  • নারীজাতির  প্রতি সম্মান প্রদর্শন,
  • মেয়ে শিক্ষার্থী ও ছেলে শিক্ষার্থীদের সমদৃষ্টিতে দেখা,
  • সংবেদনশীল,
  • প্রাণবন্ত,
  • আনন্দমুখর,
  • কৌতুকপ্রিয়।

শিক্ষকের মানবিক মূল্যবোধ

  •  সহনশীলতা,
  •  আত্মসংযমী,
  •  উদার দৃষ্টিভঙ্গি,
  •  ব্যক্তিত্ব সম্পন্ন,
  •  কৌতুক রসবোধ,
  •  আত্মমর্যাদা সম্পন্ন,
  • কৌতুহল পরায়ণ,
  • শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি ও আচরণ,
  • দয়া ও স্নেহপরায়ণ,
  • মানুষকে মানুষ হিসেবে গণ্য করা।

সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব বিস্তারের কৌশল

  •  শিশুকে ভাল আচরণ শিখতে অনুপ্রাণিত করা;
  •  নিজকে অনুকরণীয় আদর্শ ব্যক্তিত্ব হিসেবে উপস্থাপন করা;
  •   ভাল কাজের জন্য শিশুকে পুরস্কার দেয়া;
  •  ভাল কাজের জন্য শিশুকে প্রশংসা  করা;
  •  শিশুকে নিরাপদ পরিবেশ  প্রদান করা;
  •  শিশুদের মানবতামূলক গল্প শোনানো;
  •  মানবজাতি সম্পর্কে ইতিবাচক মনোভাব সৃষ্টি করা;
  •  বড়দের সম্মান ও ছোটদের প্রতি সহানুভথতিশীল আচরণ  করতে শেখানো;
  •  সকলের  প্রতি মানবিক হতে  শেখানো;
  •  ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণে উদ্বুদ্ধ করা;
  •  সেবামূলক প্রতিষ্ঠান পরিদর্শন করানো;
  •  পরমতসহিষ্ণুতা শেখানো;
  •  জাতীয়, সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করানো;
  •  দেশের  স্বাধীনতা, দেশপ্রেম ও ঐতিহ্য সম্পর্কে অবহিত করা।

আরও পোস্ট দেখুন:

সমাজসদস্যদের সাথে বিদ্যালয়ের সুসম্পর্ক সৃষ্টির কৌশল

18Jan2022

Lesson Plan: Sample Lesson Plan of Bangladesh and Global Studies

পাঠ পরিকল্পনা: বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের নমুনা পাঠ পরিকল্পনা

পাঠ-পরিকল্পনা কী?

যে কোন কাজ সফলভাবে সম্পন্ন করার জন্য শুরু করার পূর্বেই কাজটি কীভাবে করা হবে, কী কী পদ্ধতি ও কৌশল অবলম্বন করা হবে, কতটুকু সময় নিয়ে করা হবে, কী কী উপকরণ ব্যবহার করা হবে এবং কীভাবে মূল্যায়ন করা হবে তার একটি রূপরেখা প্রণয়ন করতে হয়। এই রূপরেখাই হলো পাঠ পরিকল্পনা।

পাঠ-পরিকল্পনার প্রয়োজনীয়তা

  • শিক্ষক শ্রেণি পাঠ পরিচালনার জন্য পূর্ব থেকেই প্রস্তুতি গ্রহণ করতে পারেন।
  • শিক্ষার্থীদেও পাঠের শিখনফল অর্জন করানো সম্ভব হয়।
  • শিখন শেখানো কার্যক্রম আনন্দদায়ক, ফলপ্রসূ ও দীর্ঘস্থায়ী হয়।
  • সকল শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা যায়।
  • ধারাবাহিকভাবে শ্রেণি পাঠ পরিচালনা করা যায়।
  • উপকরণ তৈরি ও সংগ্রহ করা যায়।
  • কাজ অনুযায়ী সময় নির্ধারণ করা যায়।

পাঠ উপস্থাপনের পূর্বে শিক্ষকের প্রস্তুতি :

  • পাঠ পরিকল্পনা প্রণয়ন
  • বিভিন্ন ওয়েব সাইট থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ
  • পদ্ধতি/কৌশল নির্ধারণ
  • পাঠের বিষয়বস্তু জানার জন্য পাঠ্যপুস্তক, শিক্ষক সহায়িকা, শিক্ষক সংস্করণ, তথ্যপুস্তিকা ইত্যাদি পড়া
  • প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ/তৈরি
  • মানসিক প্রস্তুতি
  • অভীক্ষা প্রণয়ন
  • মূল্যায়ন কৌশল নির্ধারণ
  • প্রয়োজনীয় নিরাময় প্রদান।

বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পাঠ-পরিকল্পনা দেখতে ও ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আরও পোস্ট দেখুন:

শিখন-শেখানো কাজে শিক্ষকের সমাজবোধ ও মানবিক মূল্যবোধের প্রভাব

18Jan2022

Strategies for formulating objective and structured tests

শিখনফল অনুসারে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নৈর্ব্যক্তিক ও কাঠামোবদ্ধ অভীক্ষা প্রনয়ন কৌশল

যোগ্যতাভিত্তিক টেষ্ট আইটেম তৈরি করা একটি জটিল ও চিন্তাশীল কাজ। আইটেম প্রণয়নের পূর্বে আইটেম প্রস্তুতকারীকে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাপক তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হয়। কারণ, সংশ্লিষ্ট বিষয়ে তাত্ত্বিক জ্ঞানের ঘাটতি থাকলে কাজটি সুচারুরূপে সম্পন্ন করা সম্ভব নয়। সে কারণে বর্তমান অধিবেশনটিতে টেষ্ট আইটেম তৈরির সাথে সংশ্লিষ্ট বিভিন্ন তাত্ত্বিক বিষয়াদি যেমন: টেষ্ট আইটেম তৈরির জন্য পূর্ব প্রস্তুতিমূলক কাজ, ব্লুমের ট্যাক্সোনমি অনুসারে মূল্যায়নের বিভিন্ন ক্ষেত্রসমূহ, নমুণা টেবিল, আইটেম তৈরির বিভিন্ন কলাকৌশল এবং তৈরিকৃত আইটেম মূল্যায়ন ও উন্নয়নের চেকলিষ্ট সম্পর্কে আলোকপাত করা হয়েছে। নিম্নে বর্ণিত আলোচনার মাধ্যমে শিক্ষকগণ যোগ্যতাভিত্তিক টেষ্ট আইটেম প্রস্তুত করতে সহায়ক হবে বলে আশা করা যায়।

বেঞ্জামিন ব্লুমের ট্যাক্সোনমি অনুসারে শিখনের উদ্দেশ্যর শ্রেণিকরণ/ক্ষেত্রসমূহ ব্যাখ্যা

 আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের অধ্যাপক বেঞ্জামিন ব্লুম শিখনের উদ্দেশ্যসমূহকে প্রথমতঃ ৩ ক্ষেত্রে ভাগ করেছেন। যথা-

(১) জ্ঞানমূলক/মননশীলতার ক্ষেত্র (Cognitive Domain),

(২) অনুভূতিমূলক/আবেগিক ক্ষেত্র (Affective Domain) ও

(৩) মনোপেশীজ ক্ষেত্র (Psychomotor Domai)।

জ্ঞানমূলক ক্ষেত্রের উপক্ষেত্র

জ্ঞানমূলক ক্ষেত্রকে মোট ৬টি উপক্ষেত্রে ভাগ করা হয়েছে। সেগুলো হলো:

জ্ঞানমূলক ক্ষেত্রের প্রথম ধাপ হলো জ্ঞান। 

৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের ৮৮-৮৯ পৃষ্ঠায়  বেগম রোকেয়া সম্পর্কে কিছু তথ্য বর্ণিত আছে। প্রথম বাক্যটি শুরু করা হয়েছে এভাবে, ‘বেগম রোকেয়া ১৮৮০ সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।

  • ‘বেগম রোকেয়া কত সালে জন্মগ্রহন করেন’? উত্তর: ‘১৮৮০ সালে’।
  • ‘১৮৮০ সালে’তথ্যটি  সরাসরি টেক্সট বইয়ে আছে কিনা? সঙ্গত কারণেই ‘হ্যাঁ’

জ্ঞান বলতে পূর্বে শেখা কোন সুনির্দ্দিষ্ট /সর্বজনীন কোন কিছুর (সংজ্ঞা, ঘটনা, প্রক্রিয়া, তত্ত্ব ইত্যাদি) স্মরণ করার মানসিক প্রক্রিয়াকে বুঝায়। এটি জ্ঞানমূলক ক্ষেত্রের সবচেয়ে নিচু স্তরের উদ্দেশ্য।’

জ্ঞানমূলক ক্ষেত্রের দ্বিতীয় ধাপ হলো অনুধাবণ। 

৫ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ্য বইয়ের ১৯ পৃষ্ঠায় বণিত আছে, ‘নারী আন্দোলনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন এ সময় নারী শিক্ষা বিস্তারে নিরলস পরিশ্রম করেন।’ 

এখন প্রশ্ন হলো- ‘বেগম রোকেয়াকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি কেন?

প্রশ্নটির উত্তর উক্ত বাক্যটি মধ্যে লুকায়িত আছে। শিক্ষার্থীরা বর্ণিত বাক্যটি যথাযথভাবে অনুধাবণ করতে পারলে প্রশ্নটির উত্তর দিতে পারবে। এটিই হলো অনুধাবণ।

‘অনুধাবণ বলতে শিক্ষার্থীরা পাঠ্যাংশ পড়ে বিষয়বস্তু/তথ্যসমূহ কতকখানি উপলব্ধি করতে পেরেছে শিশুর সে ক্ষমতাকে বুঝায়। অর্থাৎ কোন ধারণা/তথ্যকে বুঝে সহজভাবে উহা বর্ণনা করার ক্ষমতাকে অনুধাবন/বোধগম্যতা বলা হয়।’

জ্ঞানমূলক ক্ষেত্রের তৃতীয় ধাপ হলো প্রয়োগ। 

প্রশ্ন: বেগম রোকেয়ার মত সমাজের মানুষের কল্যানের জন্য তুমি করতে পার এমন ৫টি কাজের নাম লেখ।

এ সকল তথ্য পাঠ্য বইয়ে নেই। শিক্ষার্থীরা তাদের পাঠ্যাংশ থেকে বেগম রোকেয়ার জীবনী পড়ে পাঠের মর্ম অনুধাবনের পর আরও গভীর চিন্তা করে নিজ জীবনে উহা প্রয়োগের চিন্তা থেকে  এ প্রশ্নের উত্তর দিতে পারলে সেটিই হবে ‘প্রয়োগশীলতা’।

জ্ঞানমূলক ক্ষেত্রের চতুর্থ ধাপ হলো বিশ্লেষণ। 

সমাজের মানুষ হিসেবে আমাদের অনেক অধিকার ও কর্তব্য রয়েছে। পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে আমাদের অধিকার ও কর্তব্য সম্বলিত একটি সমণি¦ত চার্ট দিয়ে উক্ত চার্ট থেকে যদি আমাদের দায়িত্ব ও কর্তব্য আলাদা করতে দেই, সেক্ষেত্রে কাজটি করতে গিয়ে সে নিশ্চয়ই অধিকার ও কর্তব্যের বৈশিষ্ট্যগুলো ভালভাবে জেনে নিয়ে উক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে অধিকার ও কর্তব্যসমূহ আলাদা করবে।

এভাবে কোন সমগ্রকের ক্ষুদ্র অংশসমূহ পুঙ্খানুরূপে চিনে সমগ্রকের সংগে ক্ষুদ্র অংশসমূহের সম্পর্ক স্থাপন করতে জানা এবং  বিভিন্ন বৈশিষ্ট্যের আলোকে সমগ্রকের অংশসমূহ আলাদা করতে পারাকে বিশ্লেষণ বলা হয়।

জ্ঞানমূলক ক্ষেত্রের পঞ্চম ধাপ হলো সংশ্লেষণ। 

একটি মানচিত্রের বিভিন্ন অংশে খন্ডিত করে পঞম শ্রেণির কোন শিক্ষার্থীকে উক্ত খন্ডিত অংশসমূহ জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ মানচিত্র তৈরি করতে দিলে উক্ত শিক্ষার্থী সমগ্রকের (পূর্ণাঙ্গ মানচিত্র) সাথে খন্ডিত অংশসমূহের সম্পর্ক চিন্তা করে যদি কাজটি সফলভাবে সমাপ্ত করতে পারে তবে সেটি হবে সংশ্লেষণ।

অর্থাৎ কোন বস্তু/উপাদানের ক্ষুদ্র উপাদানসমূহকে একত্রিকরণের মাধ্যমে পূণাঙ্গ রূপ দেয়ার নাম হলো সংশ্লেষণ। এ স্তরের পরিবর্তন হবে সৃষ্টিধর্মী কাজ বা পরিকল্পনা করার ক্ষমতা।

জ্ঞানমূলক ক্ষেত্রের ষষ্ঠ এবং সর্বশেষ ধাপ হলো মূল্যায়ন।

‘সতীদাহ প্রথা উচ্ছেদ সংক্রান্ত আইন প্রণয়নে রাজা রামমোহন রায় ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর মধ্যে কে বেশী ভুমিকা পালন করেছেন’ শিক্ষার্থীদের ইহা বিচার করতে দিলে সেটি কীভাবে করবে? অবশ্যই পাঠ্য বই থেকে প্রাপ্ত এ সংক্রান্ত তথ্য উপাত্তের ভিত্তিতে তারা সিদ্ধান্তে উপনীত হবে। অতএব, মূল্যায়ন হলো বিশেষ উদ্দেশ্যের প্রেক্ষিতে নির্র্দিষ্ট মানদন্ডের আলোকে কোন কিছুর মূল্যমান বিচার করার প্রক্রিয়া।

বুদ্ধিভিত্তিক ডোমেইনগুলো সিড়ির ধাপের সাথে তূলনা করা যায়:

  • মূল্যায়ন (৬)
  • সংশ্লেষণ (৫)
  • বিশ্লেষণ (৪)
  • প্রয়োগ (৩)
  • উপলব্ধি (২)
  • জ্ঞান (১)

মননশীলতার উপরোক্ত ৬টি পর্যায় কাঠিন্যের মাত্রা অনুসারে বিন্যস্ত। জ্ঞান হল সহজতম এবং মূল্যায়ন হল জটিলতম পর্যায়। এক্ষেত্রে শিখন প্রক্রিয়ায় মননশীলতার প্রথম পর্যায়টি পুরোপুরি অর্জনের পরই পরবর্তী পর্যায়ে উত্তরণের প্রচেষ্টা নেয়া উচিত। অন্যথায় শিখন প্রচেষ্টা ব্যাহত হবে। শিখন প্রক্রিয়ার ন্যায় একই ভাবে মূল্যায়নের ক্ষেত্রেও সহজ থেকে কঠিন নীতি অনুসরণ করা প্রয়োজন। প্রশ্নপত্রের শুরুতেই সহজ প্রশ্ন করলে শিক্ষার্থীর আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এবং মনোনিবেশ সহজ হয়। বিপরীতক্রমে প্রশ্নপত্রের শুরুতেই কঠিন প্রশ্ন করলে শিক্ষার্থীদের জন্য উহা ক্ষতির কারণ হতে পারে।

অভীক্ষা পদ কীভাবে তৈরি করতে হয়?

(ক) বহুনির্বাচনী প্রশ্ন:

অভীক্ষা পদ তৈরি নমুনা-১:      

প্রান্তিক যোগ্যতা: ১২. পরিবার, বিদ্যালয় ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি এবং এসব কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ। 

শিখনফল: ১২.১.৫ আর্সেনিকযুক্ত পানি ব্যবহারের ক্ষতিকর দিকগুলো বলতে পারবে।

অভীক্ষা পদ-১. টিউবয়েলের আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে নিম্নের কোন রোগটি হবার ঝুঁকি রয়েছে ?

(ক) ডায়রিয়া

(খ) ক্যান্সার

(গ) সর্দি ও কাশি

(ঘ) যক্ষা         

উত্তর: (খ) ক্যান্সার

ডোমেইন : জ্ঞানমূলক

জ্ঞানমূলক ডোমেইন কেন? কারণ এর উত্তর পাঠ্যপুস্তকে সরাসরি পাওয়া যায়।

অভীক্ষা পদ তৈরি নমুনা-২:

প্রান্তিক যোগ্যতা: ১০ মৌলিক মানবাধিকার সম্পর্কে ধারণা লাভ এবং সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে তার অনুশীলন।     

শিখনফল: ১০.১.৩ মৌলিক মানবাধিকার সমুন্নত রাখার কর্মসূচিতে অংশগ্রহণের সুফল বর্ণনা করতে পারবে।

অভীক্ষা পদ-২: শিশু শ্রম বন্ধ হলে কী উপকার হবে?

(ক) দেশের আয় বৃদ্ধি পাবে

(খ) শিশু পাচার বন্ধ হবে

(গ) শিশুদের অধিকার রক্ষা হবে

(ঘ) কলকারখানার উৎপাদন বাড়বে         

উত্তর:  (গ) শিশুদের অধিকার রক্ষা হবে

ডোমেইন : অনুধাবনমূলক

অভীক্ষা পদ তৈরি নমুনা-৩:

প্রান্তিক যোগ্যতা: ১২. পরিবার, বিদ্যালয় ও সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডে অংশগ্রহণের গুরুত্ব উপলব্ধি এবং এসব কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহণ। 

শিখনফল: ১২.১.৭ রাস্তা, পুল, সাঁকো ইত্যাদি মেরামত কাজে অংশগ্রহণ করবে।

অভীক্ষা পদ-৩. তুমি বাড়ীর নিকটবর্তী মাঠে খেলতে যাবার পথে দেখলে এলাকার লোকজন মিলে ভাংগা রাস্তা মেরামত করছে। এক্ষেত্রে তুমি কী করবে?

(ক) অন্য রাস্তা দিয়ে খেলতে যাব

(খ) রাস্তা মেরামতের কাজে সাহায্য করব

(গ) লোকজনকে ঐ পথ দিয়ে যেতে নিষেধ করব

(ঘ) খেলা না করে বাড়ি ফিরে আসব

উত্তর:  (খ) রাস্তা মেরামতের কাজে সাহায্য করব

ডোমেইন :  প্রয়োগমূলক

(খ) কাঠামোবদ্ধ অভীক্ষা (সিআরকিউ):

অভীক্ষা পদ তৈরি নমুনা-১:

প্রান্তিক যোগ্যতা: ৯. জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সকলের প্রতি ভালবাসা ও শ্রদ্ধা প্রদর্শন করা এবং সমাজের সদস্যদের মধ্যে সাম্য, মৈত্রী, সহমর্মিতা ও সহযোগিতাবোধ জাগ্রত করার মাধ্যমে শান্তিময় সামাজিক পরিবেশ সৃষ্টিতে আগ্রহী হওয়া। 

শিখনফল: ৯.১.১ সমাজের উন্নয়নে বিভিন্ন ধর্ম ও জীবন ধারার অনুসারী কয়েকজন নারী ও পুরুষের অবদান সম্পর্কে বলতে পারবে।

অভীক্ষা পদ-১: নারী উন্নয়নে বেগম রোকেয়ার ৫টি অবদান লিখ।     

ডোমেইন : জ্ঞান

উত্তর: নারী উন্নয়নে বেগম রোকেয়ার ৫টি অবদান হল:

১.মুসলিম নারীদেরকে শিক্ষিত ও সচেতন করার মাধ্যমে তাদের অধিকার আদায়ে সহায়তা দিয়েছিলেন।

২.নারীসচেতনতা বৃদ্ধির জন্য অনেক পুস্তক রচনা করেছিলেন।

৩.নারী শিক্ষা প্রসারের জন্য মুসলিম বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন।

৪.মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে নারীদেরকে আধুনিক রান্না, সেলাই ও সন্তান প্রতিপালনে দক্ষ হতে সহায়তা করেছিলেন।

৫.মুসলিম নারীদেরকে সমাজের কঠোর পর্দা প্রথা ভেঙ্গে সমাজে স্বাভাবিকভাবে চলার সুযোগ করে দিয়েছিলেন।

অভীক্ষা পদ তৈরি নমুনা-২:

প্রান্তিক যোগ্যতা: ১১. কায়িক শ্রমের প্রতি আগ্রহী হওয়া এবং শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধাশীল দৃষ্টিভঙ্গি পোষণ।

শিখনফল: ১১.২.২ সমাজে সকল শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব বলতে পারবে।

অভীক্ষা পদ-৫: তুমি সমাজের সকল শ্রমজীবি মানুষকে কেন শ্রদ্ধা করবে? ৫টি কারণ লেখ।     

ডোমেইন : উপলব্ধি

উত্তর: আমি সমাজের সকল শ্রমজীবি মানুষকে শ্রদ্ধা করব। কারণ:

১.সমাজে সুষ্ঠু ও সুন্দর জীবন যাপনের জন্য আমরা শ্রমজীবিদের ওপর নির্ভরশীল।

২.শ্রমিকরাই দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকাশক্তি।

৩.শ্রমিককদের কারণেই সমাজ ও রাস্ট্রীয় কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে চলতে পারে।

৪.আমাদের প্রতিদিনের সকল কাজে কোন না কোনভাবে শ্রমিকদের ওপর নির্ভরশীল।

৫. কোন দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে দেশের শ্রমিক শ্রেনীর সেবার মানের ওপর।

অভীক্ষা পদ তৈরি নমুনা-৩:

প্রান্তিক যোগ্যতা: ১৪. সমাজ জীবনে পরমত সহিষ্ণুতা প্রদর্শন এবং গণতান্ত্রিক রীতি-নীতির অনুশীলন।  

শিখনফল: ১৪.৪.১ নেতৃত্বের সাধারণ গুণাবলি উল্লেখ করতে পারবে।

অভীক্ষা পদ-৬: তোমার শ্রেণিতে ক্লাশ ক্যাপ্টেন নির্বাচন করতে হবে। এক্ষেত্রে তুমি যাকে যোগ্য মনে করে ভোট দিবে তার পাঁচটি গুন উল্লেখ কর।   

ডোমেইন :  প্রয়োগ

উত্তর:  ক্লাশ ক্যাপ্টেন হবার জন্য নিম্নের ৫টি গুন থাকা প্রয়োজন। যথা:

১. সবার সাথে মিশতে পারা

২. স্পষ্ট ও সুন্দর করে কথা বলা

৩. দায়িত্বশীল

৪. সৎ ও ন্যায়বান

৫. পরোপকারী।

আরও পোস্ট দেখুন:

মার্কিং স্কিম কী? নমুনা মার্কিং স্কিম

17Jan2022

Erickson’s psychosocial development theory

এরিক এরিকসনের মনোসামাজিক উন্নয়ন তত্ত্ব

শিখন-শেখানোর জন্য মনোচিকিৎসক এরিক এরিকসনের মনোসামাজিক উন্নয়ন তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ । এই তত্ত্বের মূলকথা হচ্ছে শিশুদের এবং বয়:সন্ধিকালের ছেলেমেয়েদের সামাজিক ও আবেগিক বিকাশ পরিনত বয়স পর্যন্ত চলতে থাকে । তাঁর মতে সামাজিকীকরণ প্রক্রিয়া আটটি অবস্থার ভিতর দিয়ে গঠিত হয় । বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক হিসেবে মনোসামাজিক বিকাশের জন্য শ্রেণিকক্ষে ও শ্রেণিকক্ষের বাইরে তিনি কীভাবে শিক্ষার্থীদের শিখনে সহায়তা  করতে পারেন এই পাঠে তারই আলোচনা করা হয়েছে । সর্বোপরি, এই পাঠে শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা উন্নয়নের উপায়সমূহ আলোচনা করা হয়েছে ।

এরিক এরিকসনের সামাজিকীকরণ প্রক্রিয়ার ধাপসমূহ

মনোবিদ ফ্রয়েডের প্রত্যক্ষ ছাত্র জার্মান E.H. Erikson Zuvi Childhood & Society (1950)  নামক গ্রন্থে মনোসামাজিক তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেছেন। তিনি এ তত্ত্বে শারীরীক, মনস্তাত্ত্বিক ও সামাজিক ঘটনাবলির ওপর ভিত্তি করে মানুষের ব্যক্তিত্ব বিকাশের বিবর্তনমূলক প্রক্রিয়ার ব্যাখ্যা প্রদান করেছেন। মূলত তাঁর এ মতামতটি ৮টি পর্যায়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত বলে এটিকে ‘Eight Stages of Man’ বলে অভিহিত করা হয়। এরিকসন প্রতিটি পর্যায়কে ‘মনোসামাজিক সংকটকাল’ বলে অভিহিত করে দুটি বিপরীতধর্মী ফলাফলের কথা উল্লেখ করেছেন।

মনোসামাজিক বিকাশের ৮টি ধাপ হল :

১। মৌলিক বিশ্বাস বনাম অবিশ্বাস (Basic Trust versus Basic Mistrust):

শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রারম্ভিক পর্যায় হিসেবে এ স্তরটি জন্ম থেকে প্রায় ১৮ মাস বয়স পর্যন্ত ব্যাপৃত। এ স্তরে শিশুরা স্বাভাবিকভাবে অসহায় ও মাতাপিতার উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকে। শিশু যদি আদর ভালোবাস ও প্রয়োজনীয় যত্ন পায় তবে তার মধ্যে বিশ্বাস নামক বৈশিষ্ট্যটি সুস্পষ্ট হয় এবং সে পৃথিবীতে নিজেকে নিরাপদ মনে করে। যদি আদর ভালোবাসা ও যত্ন না পায় তবে সে নিজেকে অনিরাপদ মনে করে এবং সবার প্রতি তার অবিশ্বাস জন্মে। শিশুর সুস্থ বিকাশে প্রথম ধাপটি স্বার্থকভাবে অতিক্রমের জন্য অভিভাবকের যত্নবান হওয়া উচিৎ।

২। স্বাধীনতা বনাম লজ্জা ও সন্দেহবোধ (Autonomy Versus Shame & Doubt) :

 এ স্তরের ব্যাপ্তি ১৮ মাস থেকে ৩ বছর বয়স অর্থাৎ প্রাক শৈশবকাল পর্যন্ত। বাবা মায়ের ভালো যত্ন শিশুদের এই সময় ব্যক্তিগত নিয়ন্ত্রণে দক্ষ করে তোলে। অর্থাৎ পরবর্তী পর্যায়ে শিশুর আত্মনিয়ন্ত্রণের প্রবণতা তথা স্বনির্ভরশীলতা এ পর্যায় থেকেই গড়ে ওঠে। শিশু নিজেকে চিনতে পারে, নিজেকে নিয়ে গর্ব বোধ করে। পক্ষান্তরে অভিভাবকের যত্ন না পেলে, কিংবা শিশু স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে মা-বাবা কিংবা অন্যের দ্বারা বাধাগ্রস্ত হলে শিশু নিজের উপর সন্দিহান হয়ে পড়ে এবং লজ্জা ও অপমানিত বোধ করে। তাই কঠোর নিয়ন্ত্রণ ও শাসন অপেক্ষা শিশুদের পছন্দ ও স্বাধীনতার দিকে গুরুত্ব দেয়া উচিত।

৩। উৎসাহ বনাম অপরাধবোধ (Initiative Versus Guilt):

এ স্তরের ব্যাপ্তি ৩ বছর বয়স থেকে শুরুকরে বিদ্যালয়ে যাওয়ার আগ পর্যন্ত অর্থাৎ ৫ বছর বয়স হওয়া পর্যন্ত। এ স্তরে অভিভাবকদের সঠিক পরিচর্যা প্রাপ্ত শিশুরা সক্রিয় খেলার মাধ্যমে তাদের চিন্তা ও কল্পনার বিস্তৃতি ঘটায়, অন্যদের সহায়তা করতে শেখে এবং নেতৃত্ব দিতে ও নেতৃত্ব মেনে চলতে শেখে। সঠিক পরিচর্যার অভাবে শিশু হয় ভীতু, দলের সদস্যদের দ্বারা হয় একঘরে, বড়দের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল এবং খেলা ও চিন্তন দক্ষতা বাধা প্রাপ্ত হয়।

৪। অধ্যবসায় বনাম হীনমন্যতা (Industry Versus Inferiority):

এ স্তরের ব্যাপ্তি ৬ থেকে ১২ বৎসর পর্যন্ত। এ স্তরে শিশুরা পরিবেশের বিভিন্ন বিষয়ের সাথে সঙ্গতিবিধান ও বন্ধুবান্ধব এবং সহপাঠীদের সাথে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে নিত্যনতুন আচরণ ও অভিজ্ঞতা আয়ত্ব করে। এভাবে নতুন কার্য সম্পাদন ও অভিজ্ঞতা আয়ত্ব করার ফলে শিশুর মধ্যে পরিশ্রমী হওয়ার প্রবণতা বৃদ্ধি পায় এবং তার মধ্যে সন্তুষ্টিবোধ ও  সাফল্য উপভোগ করার ইচ্ছা দৃঢ় হয়। যে সব শিশু তাদের পিতামাতা এবং শিক্ষক কর্তৃক উৎসাহিত ও পরিচালিত হয় তারা তাদের দক্ষতার উপর বিশ্বাস স্থাপন করে ও যোগ্যতার উন্নয়ন ঘটায়। যারা তাদের পিতামাতা, শিক্ষক অথবা সতীর্থদের কাছ থেকে উৎসাহ পায় না তারা তাদের সামর্থ্য নিয়ে সন্দেহ প্রবণ হয়ে ওঠে। তাই এ পর্যায়ে শিশুর কার্য সম্পাদনের সামর্থ্যকে যথাযথভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করতে হবে।

৫। আত্মপরিচয়বোধ বনাম ভূমিকার দ্বন্দ্ব (Identity Versus Role confusion):

এ স্তরের ব্যাপ্তি হল বয়ঃসন্ধিকাল অর্থাৎ ১৩ বছর থেকে ১৯ বছর বয়স হওয়া পর্যন্ত। এ ধাপে শিক্ষার্থীরা তাদের স্বকীয়তা ও নিজস্বতার উপলদ্ধি করে। “আমি কে” এই প্রশ্নটির সন্তোষজনক উত্তর দিতে জানে। যারা ব্যক্তিগতভাবে অনুসন্ধানের মাধ্যমে যথাযথ উৎসাহ ও বলবৃদ্ধিকরণ পায় তারা এ ধাপ থেকে বিকাশ লাভ করে, শক্তিশালী ব্যক্তিকরণ এবং স্বাধীনতা ও নিয়ন্ত্রণ অনুভব করে। যারা এভাবে পরিচালিত হয় না তারা নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ হয়। নিজের সম্পর্কেও স্পষ্ট ধারণা পোষণ করতে পারে না। তারা ভবিষ্যত সম্পর্কে কোন পরিকল্পণা গ্রহণে, এমনকি সমাজের কাছ থেকে যথাযথ পরিচিতি লাভে ব্যর্থ হয়।

৬। ঘনিষ্ঠতা ও সংহতি বনাম একাকীত্ব (Intimacy abd solidarity Versus Isolation):

এ স্তরের ব্যাপ্তি ২০-২৪ বছর বয়স পর্যন্ত হওয়ায় এরিকসন এটিকে প্রাথমিক বয়স্ককাল বলে অভিহিত করেছেন। এ পর্যায়ে ব্যক্তির মধ্যে অহংবোধ পরিপূর্ণ আকার ধারণ করে। যার ফলে গভীর ভাবানুভূতি ও বন্ধুত্বসুলভ মনোভাব গড়ে উঠে। তাই মানুষ এ ধাপে এসে সমলিঙ্গ কিংবা বিপরীত লিঙ্গের সাথে প্রকৃত ঘনিষ্ট সম্পর্ক গড়ে তোলে। এ সম্পর্ক বাকী জীবনের প্রকৃত বন্ধু হিসেবে অটুট থাকে। এমনকি কোন কোন সম্পর্ক বিয়ের মাধ্যমে স্থায়ী হয়। পূর্বের ধাপগুলোতে থাকা বিভিন্ন সঙ্কট মোকাবেলায় ব্যর্থ মানুষেরা প্রকৃত ঘনিষ্ট সম্পর্ক তৈরিতে সফল হয় না। এমনকি পারস্পরিক বোঝাপড়ার অভাবে পারিবারিক জীবনেও সমস্যা তৈরি হয়।

৭। উৎপাদনশীলতা বনাম নিশ্চলতা (Generativity Versus Self-Absorption-Care) :

ব্যক্তিত্বের এ মনোসামাজিক বিকাশের এ মধ্য প্রাপ্ত বয়স্ককাল ২৫ -৬৪ বছর পর্যন্ত বিস্তৃত। এ পর্যায়কে উৎপাদনশীলতার সর্বোৎকৃষ্ট সময়কাল হিসেবে বিবেচনা করা হয়। এ উৎপাদনশীলতা হতে পারে বিয়ের মাধ্যমে সন্তান উৎপাদন অথবা ভালো কাজের মাধ্যমে কোন কিছু সৃষ্টি করা (সৃষ্টিশীল কাজ)। উৎপাদনশীলতার এ প্রক্রিয়া স্বাভাবিক হলে ব্যক্তি দেশ ও সমাজের প্রতি যথার্থ আবদান রাখতে সমর্থ হয়। অন্যদিকে এ পর্যায়ে ব্যক্তির স্বাভাবিক কার্যের ব্যতিক্রম ঘটলে উৎপাদনশীলতার পরিবর্তে হতাশা ও স্থবিরতা জন্ম নেয়।

৮। পূর্ণতা বনাম হতাশা (Integrity Versus Despair) :

৬৫ বৎসর থেকে এর পর থেকে মৃত্যু পর্যন্ত হল এ স্তরের ব্যাপ্তিকাল। এ পর্যায়ে অহমের পূর্ণতা আসে বলে এটিকে ঊমড় ওহঃবমৎরঃু বলা হয়। মানুষ এ ধাপে পেছনে ফেলে আসা জীবনের প্রতিফলন করে থাকে। পূর্বের বিভিন্ন ধাপের সঙ্কটসমূহ স্বার্থকভাবে স্থির করতে পারা মানুষেরা সমাজে অভিযোজনের সর্বোচ্চ চ‚ড়ায় নিজেদেরকে দেখতে পায়। জীবনের সকল কাজের হিসেব নিকেশ করে নিজেকে একজন সুখী মানুষ হিসেবে ভাবতে পারে। যদি কোন ব্যক্তি পূর্ববর্তী ৮টি ধাপের একটি বা একাধিক সঙ্কট সমাধানে ব্যর্থ হয় তবে সে নিজেকে একজন ব্যর্থ মানুষ হিসেবে আবিষ্কার করে এবং হতাশায় নিমজ্জিত হয়।

শিশুর ব্যক্তিত্ব বিকাশের প্রতিটি ধাপেই অভিভাবক, শিক্ষক ও ঘনিষ্ঠজনের বিশেষ সহায়তার প্রযোজন রয়েছে। পরিবারে শিশুর জন্মের পর থেকে পিতামাতার দায়িত্ব শিশুর মনোসামাজিক বিকাশের মাধ্যমে ব্যক্তিত্ব গঠনে সহায়তা করা। তেমনি বিদ্যালয়ে শিক্ষকের কর্তব্য শিশুদের উপযুক্ত মানসিক বিকাশে সাহায্য করা যাতে সমাজে অভিযোজনে সফল হয়।

শিশুদের শেখার একটি মাধ্যম হচ্ছে খেলা। তাই শিক্ষক বা অভিভাবকগণ শিশুকে তার চারপাশের পরিবেশ, মানুষ সম্পর্কে ধারণা পেতে খেলার সাহায্যে নিতে পারেন। শিশুর মনোসামাজিক উন্নয়ন ঘটানোর জন্য সমস্ত খেলাকে ৫টি শ্রেণীতে ভাগ করা যায়। যথা:

  • নিঃশব্দ খেলা (Quiet Play)
  • সৃজনশীল খেলা (Creative Play)
  • সক্রিয় খেলা (Active Play)
  • সমবেত বা দলগত খেলা (Co- operative Play)
  • অভিনয় জাতীয় খেলা (Dramatic Play)।

আরও পোস্ট দেখুন:

শিক্ষার্থীদের সামাজিক দক্ষতা উন্নয়নের উপায়সমূহ

27Oct2021

Information and Communication Technology

তথ্য :

অর্থবহ কোন খবরই হলো তথ্য৷ সাধারণ অর্থে তথ্য হলো অর্থ বোধক বাক্য, সংকেত, সংখ্যা বা সংখ্যার সমষ্টি ৷ তথ্য হতে হলে একে অবশ্যই অর্থবহ হতে হবে৷

যোগাযোগ :

যোগাযোগ হচ্ছে তথ্য বা ভাবের আদান প্রদান করা৷ সংক্ষেপে বলতে গেলে-যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ কথা,আকার-ইঙ্গিত বা প্রতীকের মাধ্যমে অর্থবহ উপায়ে এবং প্রয়োজনে কার্যকরভাবে তথ্য, জ্ঞান, অভিজ্ঞতা, আবেগ, মত বিনিময় করে থাকে৷ 

ই.সি.আয়ার (E.C EYrc)-এর মতে ‘‘অন্যে বুঝতে পারেন এবং সে মতে কাজও করতে পারেন এরুপ  বক্তব্য বা ভাব প্রেরক হতে গ্রাহক এর নিকট পৌঁছনকে যোগাযোগ বলা হয়”৷

ICT বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি :

[…]

Ad

error: Content is protected !!