পেশাগত শিক্ষা-২ Archives - Page 2 of 2 - Proshikkhon

Category "পেশাগত শিক্ষা-২"

18Apr2020

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

ক্লাস-০৭: জ্ঞানবাদ কী? সমগ্রতাবাদ তত্ত্ব।

ক্লাসের আলোচ্য বিষয়:

১. জ্ঞানবাদ কী?

২. ‘ব্যক্তি কেবল উদ্দীপক অনুযায়ী প্রতিক্রিয়া ঘটায় না বরং উদ্দীপককে প্রত্যক্ষণ করে’ উক্তিটির আলোকে সমগ্রতাবাদ তত্ত্বটি আলোচনা করুন।

৩. সমগ্রতাবাদ তত্ত্বের আলোকে শিম্পাঞ্জির পরীক্ষণটি বর্ণনা করুন।

জ্ঞানবাদ কী?

[…]
17Apr2020

পেশাগত শিক্ষা (২য় খন্ড)

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

ক্লাস-০৬: স্কিনারের করণ শিখন বা করণ সাপেক্ষীকরণ তত্ত্ব

ক্লাসের আলোচ্য বিষয়:

·       করণ শিখন বা করণ সাপেক্ষীকরণ তত্ত্ব কী?

·       স্কিনারের করণ শিখন তত্ত্বের আলোকে ক্ষুধার্ত ইঁদুরের পরীক্ষণটি বর্ণনা করুন।

·       বলবর্ধক (Reinforcement) কী?

·       শিক্ষাক্ষেত্রে স্কিনারের মতবাদের প্রয়োগের বিবেচ্য বিষয়সমূহ আলোচনা করুন।

করণ শিখন তত্ত্ব কী?

আচরণবাদের অন্যতম গুরুত্বপূর্ণ তত্ত্ব হলো করণ শিখন (Operant Conditioning)। যে আচরণ মানুষ বা প্রাণীর জীবনে কোন প্রেষণা বা অভাব মেটায় সে আচরণ শেখাকেই বলা হয় করণ শিখন । অর্থাৎ যে আচরণ  বা  প্রতিক্রিয়া প্রাণির জীবনে কোন  প্রয়োজন  সাধন  করে বা প্রেষণা  নিবৃত্ত  করতে  সাহায্য করে সে আচরণ শিখার প্রতিক্রিয়াকেই বলা হয় করণ শিখন বা করণ সাপেক্ষীকরণ। এটিকে সহায়ক শিখনও বলা হয়।

[…]
16Apr2020

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

 ক্লাস-০৫: প্যাভলভের চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্ব

ক্লাসের আলোচ্য বিষয়:

  • চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্ব কী?
  • প্যাভলভের ক্ষুধার্ত কুকুরের পরীক্ষণটির আলোকে চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্বটি ব্যাখ্যা করুন।
  • শিক্ষাক্ষেত্রে চিরায়ত সাপেক্ষীকরণের গুরুত্ব বর্ণনা করুন।

চিরায়ত সাপেক্ষীকরণ তত্ত্ব কী?

চিরায়ত সাপেক্ষীকরণ (Classical Conditioning) হলো এক ধরনের শিখন যার প্রবর্তক হলেন রাশিয়ান শরীরতত্ত্ববিদ আইভান প্যাভলভ (Ivan P. Paulov)। যেখানে একটি নিরপেক্ষ উদ্দীপক দ্বারা একটি প্রতিক্রিয়া তৈরি হয় যা মূলত: অন্য কোন উদ্দীপক দ্বারা সৃষ্টি হয়। সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তক্রিয়া (Conditioning) বলতে বুঝায় একটি নিরপেক্ষ উদ্দীপককে (Neutral stimulus) স্বাভাবিক উদ্দীপকের (Unconditioned stimulus) সাথে বার বার সংযুক্ত করলে এক সময় নিরপেক্ষ উদ্দীপকটি নিজেই সাপেক্ষ উদ্দীপকের (Conditioned stmulus) মত কাজ করে এবং সাপেক্ষ প্রতিক্রিয়াটি করতে সক্ষম হয়।

[…]
15Apr2020

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

 ক্লাস-০৪: সংযোগবাদ বা প্রচেষ্টা ও ভুল পদ্ধতি তত্ত্ব

ক্লাসের আলোচ্য বিষয়:

·       সংযোগবাদ বা প্রচেষ্টা ও ভুল পদ্ধতি তত্ত্ব কী?

·       থর্নডাইকের ক্ষুধার্ত বিড়ালের পরীক্ষণটির বর্ণনা দিন।

·       থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতি তত্ত্বের মূখ্য সূত্র কয়টি ও কী কী?

·       থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল পদ্ধতি তত্ত্বের প্রধান সূত্রগুলোর বর্ণনা দিন।

·       সংযোগবাদ তত্ত্বের গৌন সূত্র কয়টি ও কী কী?

সংযোগবাদ বা প্রচেষ্টা ও ভুল পদ্ধতি তত্ত্ব কী?

১৮৯৮ সালে থর্নডাইক (E. L. Thorndike) তাঁর বিখ্যাত ‘Animal Intelligence’ গ্রন্থে তাঁর সংযোগবাদ মতবাদটি প্রকাশ করেন। সংযোগবাদ তত্ত্বে থর্ণডাইক বলেন, উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগের মাধ্যমে শিখন হয়। তাঁর মতে, মানুষ বা প্রাণি কোন বিষয় বার বার প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখে থাকে। এই শিখন পদ্ধতিটিকে তিনি বলেছেন প্রচেষ্টা ও ভুল পদ্ধতি (trial and error approach)। প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে প্রাণি কীভাবে শিখে থর্নডাইক তাঁর পরীক্ষণের মাধ্যমে দেখিয়েছেন। থর্নডাইক বিভিন্ন প্রাণী নিয়ে পরীক্ষা চালিয়েছেন। তবে তার ক্ষুধার্ত বিড়াল নিয়ে পরীক্ষণটি প্রসিদ্ধ। তিনি এই পরীক্ষার মাধ্যমে প্রসিদ্ধ সংযোগবাদ মতবাদ প্রমাণ করে দেখিয়েছেন।

থর্নডাইকের ক্ষুধার্ত বিড়ালের পরীক্ষণটির বর্ণনা দিন।

থর্নডাইকের ক্ষুধার্ত বিড়ালের পরীক্ষণটি সংক্ষেপে নিম্নে বর্ণনা করা হলো:

[…]
14Apr2020

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

সেশন-০৩: শিখন, শিখন তত্ত্ব ও আচরণবাদ

ক্লাসের আলোচ্য বিষয়:

  • শিখন কী?
  • শিখনের উপাদান বা শর্তসমূহ
  • শিখন তত্ত্ব বলতে কী বোঝায়?
  • শিখন তত্ত্বের প্রয়োজনীয়তা উল্লেখ করুন।
  • আচরণবাদ কী?
  • আচরণবাদের বৈশিষ্ট্যসমূহ লিখুন।

শিখন কী?

শিখন হচ্ছে অত্যন্ত জটিল ও গতিশীল প্রক্রিয়া। প্রয়োজনের তাগিদে জীবের আচরণের কাঙ্খিত এবং অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তনকে শিখন ‘Learning’ বলে। সাধারণভাবে শিখন বলতে বুঝায় আচরণের তুলনামূলক স্থায়ী পরিবর্তন। বিভিন্ন মনোবিজ্ঞানী বিভিন্নভাবে শিখনকে সংজ্ঞায়িত করেছেন। বিভিন্ন মনোবিজ্ঞানী প্রদত্ত শিখনের কয়েকটি সংজ্ঞা নিম্নে উল্লেখ করা হলো:

থর্নডাইক এর মতে, “সঠিক উদ্দীপক এবং প্রতিক্রিয়ার সংযোজনই হলো শিখন।”

[…]
13Apr2020

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব  

সেশন-০২: প্রেষণা ও মাসলোর চাহিদা তত্ত্ব

ক্লাসের আলোচ্য বিষয়:

  • প্রেষণা বলতে কী বুঝায়?
  • প্রেষণা চক্র কী?
  • প্রেষণা কয় প্রকার ও কী কী?
  • প্রেষণার শ্রেণিবিভাগ উল্লেখপূর্বক বর্ণনা দিন।
  • শিশুর শিখনে প্রেষণার প্রয়োজনীয়তা আলোচনা করুন।
  • মাশলোর চাহিদা তত্ত্ব কী?
  • চাহিদা-সোপান তত্ত্ব অনুসারে চাহিদার ধাপ কয়টি ও কী কী বর্ণনা দিন।

প্রেষণা বলতে কী বুঝায়?

প্রেষণা শব্দটির উৎপত্তি বাংলা ‘প্রেষ’ শব্দ থেকে যার অর্থ চাপ। ইংরেজি Motivation শব্দটির আদি রূপ হলো গ্রিক বা ল্যাটিন শব্দ ‘Movers’ যার দ্বারা জীবের সক্রিয়তা বা নড়াচড়াকে বোঝানো হয়। অন্যদিকে গ্রিক ‘Movers’ -এর আধুনিক ইংরেজি রূপ ‘Motive’ যার অর্থ নড়ন, চলন বা সক্রিয়তা। ইংরেজি Motivation একটি নামবাচক শব্দ যার অর্থ হল আলোড়ন, তাড়না, নোদনা, সক্রিয়তা বা বল বৃদ্ধিকারক কার্যক্ষমতা ইত্যাদি। মনোবিজ্ঞানের ভাষায় Motivation শব্দটিকে প্রণোদনা, তাড়না, নোদনা, প্রেষণা রূপে গ্রহণ করা হয়েছে।

[…]
11Apr2020

অধ্যায়-০১: শিক্ষার্থীর শিখন: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

সেশন-০১: শিখনের ক্ষেত্র ও শিখন তত্ত্ব

ক্লাসের আলোচ্য বিষয়:

  • শিখনের ক্ষেত্র (Learning Domain) কী? শিখনের ক্ষেত্র কত প্রকার ও কী কী?
  • জ্ঞানমূলক ক্ষেত্রের উপক্ষেত্র কয়টি ও কী কী?
  • বেঞ্জামিন ব্লুমের তত্ত্বের আলোকে জ্ঞানমূলক ক্ষেত্রগুলোর বর্নণা দিন।
  • আবেগীয় ক্ষেত্র কী?
  • আবেগীয় ক্ষেত্রের ৫টি উপ-ক্ষেত্র এর নামগুলো লিখুন।
  • মনোপেশীজ ক্ষেত্র কী?
  • মনোপেশীজ ক্ষেত্রের উপক্ষেত্রগুলো উল্লেখ করুন।
  • জ্ঞানমূলক ক্ষেত্র-এর উপক্ষেত্রসমূহে ব্যবহৃত ক্রিয়াপদসমূহ।

শিখনের ক্ষেত্র (Learning Domain) কী? ডোমেইন কত প্রকার ও কী কী?

শিখনের ক্ষেত্র (Learning Domain):

[…]

Ad

error: Content is protected !!