৪র্থ টার্ম Archives - Page 4 of 4 - Proshikkhon

Category "৪র্থ টার্ম"

23May2021

Case Study: Definition, purpose and characteristics

কেস স্টাডি কী?

‘Case’ হলো কোনো ঘটনা এবং ‘Study’ হলো অনুসন্ধান। সমস্যার ভেতর থেকে কোন একক ঘটনার গভীরভাবে অনুসন্ধান হলো কেস স্টাডি। একজন ব্যক্তিকে সম্পূর্ণ ও সামগ্রিকভাবে ব্যাখ্যা করতে প্রয়োজনীয় সমস্ত রকমের তথ্য, যেমন সামাজিক, শারীরিক, জীবণীমূলক,পরিবেশগত, বৃত্তিগত ইত্যাদি তথ্য সংগ্রহ করাকেই কেস স্টাডি বলে বা ব্যক্তি অধ্যয়ন বলে ।

বিভিন্ন অভীক্ষা এবং কৌশলের সাহায্যে ব্যক্তি সম্পর্কীয় সামগ্রিক তথ্যসংগ্রহ করাই হল কেস স্টাডি। অন্যান্য গবেষণা থেকে কেস স্টাডি গবেষণা পদ্ধতি একটু ভিন্ন ও ব্যতিক্রম। কেস স্টাডি লেখার বিভিন্ন ধাপ রয়েছে যেগুলো অনুসরণ করে কেস স্টাডি লিখতে হয়।

কেস স্টাডির সংজ্ঞা

[…]
23May2021

How to Write Reflective Journal?

যেভাবে রিফ্লেকটিভ জার্নাল লিখতে হবে

  • রিফ্লেকটিভ জার্নাল প্রত্যেক শিক্ষার্থীর শিখন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ দিক। শিক্ষার্থীরা প্রশিক্ষণ বিদ্যালয়ে অবস্থানকালীন তাদের নিজস্ব চিন্তা-ভাবনার প্রতিফলন ঘটায় রিফ্লেকটিভ জার্নালের মাধ্যমে। রিফ্লেকটিভ জার্নালে শিক্ষার্থী যা চিন্তা-ভাবনা করে তাই তারিখে উল্লেখ করে লিখতে হবে।
  • শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে পাঠদান পর্যবেক্ষণ, শ্রেণিকক্ষে নিজে পাঠদান প্রক্রিয়ায় অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন অভিজ্ঞতা অর্জন, ভিন্ন ভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে এসব বিষয়ের সমাধানের পথ আবিষ্কার করার জন্য বিভিন্ন তথ্য তথা বিভিন্ন কৌশল অবলম্বন করতে হবে। রিফ্লেকটিভ জার্নালে এসব চিন্তা ভাবনার প্রতিফলন থাকতে পারে।
  • শিক্ষার্থীরা রিফ্লেকটিভ জার্নালে প্রতিদিনের মন্তব্য লিপিবদ্ধ করে পিটিআই ইনস্ট্রাক্টরের কাছে সপ্তাহ শেষে জমা দেবেন। ইনস্ট্রাক্টর সেটিতে অনুস্বাক্ষর করবেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেবেন।
  • রিফ্লেকটিভ জার্নাল শিক্ষকমান অর্জনের প্রমাণ হিসাবে ব্যবহৃত হবে।

রিফ্লেকটিভ জার্নাল লেখার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো বিবেচনা করা যেতে পারে-

[…]
20May2021

How to write Bangla Lesson Plan-Sample-01

   শিক্ষক পরিচিতিপাঠ পরিচিতি
প রি চি তিনামঃ বিন্দিয়া পাল
পরিচিতি মানঃ ———–
ডিপিএড শিক্ষার্থী,
———————
শ্রেণিঃ প্রথম
বিষয়ঃ বাংলা পাঠঃ ৩২
পাঠ্যাংশঃ আ-কার চিহ্ন যুক্ত শব্দ ও বাক্য শোনা ও বলা
পৃষ্ঠা নং: ৪৪ সময়ঃ ৪০ মিনিট
তারিখঃ —————-
[…]
19Mar2020

ডিপিএড প্রোগ্রাম কী? ডিপিএড কোর্স কাঠামো।

ডিপিএড প্রোগ্রাম:

নতুন শিক্ষকের প্রারম্ভিক যোগ্যতা উন্নয়নের জন্য ডিপিএড প্রশিক্ষণ কোর্স প্রাথমিক ও প্রাক-প্রাথমিক শিক্ষার একটি সুচিন্তিত পদক্ষেপ। বর্তমানে প্রচলিত সি-ইন-এড কর্মসূচি কাঠামো থেকে অনেকক্ষেত্রে ডিপিএড প্রশিক্ষণ কোর্সের তাৎপর্যপূর্ণ স্বাতন্ত্র্য রয়েছে। পিটিআই-তে যেভাবে শিক্ষক প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়, তার সংগে সক্রিয়ভাবে বাস্তব অনুশীলন সংযুক্ত করে ডিপিএড কোর্স সাজানো হয়েছে।

বর্তমান ডিপিএড কোর্সটি এমন এক রূপকল্পের আধারে ধারণ করা হয়েছে, যেখানে শিশুরা একটি সামগ্রিক শিখন পরিবেশে সৃজনশীল ও সংগঠনবাদী শিক্ষণ দর্শনের আলোকে লেখাপড়া করবে এ লক্ষ্যে অনুচিন্তনমূলক অনুশীলনের উপর ভিত্তি করে শিক্ষক-শিক্ষণ পরিচালিত হবে। অতপর: একটি নির্দিষ্ট উদ্দেশ্যে উদ্ভূত একসেট মান (standards) ও যোগ্যতার (competencies) নিরিখে উপরে বর্ণিত কার্যক্রম নিয়ন্ত্রিত ও মূল্যায়িত হয়। এভাবে শিক্ষার্থীরা তাদের আনুষ্ঠানিক শিক্ষাকে বিদ্যালয়ের শিখনের সাথে বারংবার সম্পর্কিত করতে পারবে। কর্মসূচি-কাঠামো অনুযায়ী পিটিআই-এ ও ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হবে বলে শিখনের মাঝে একটি যৌথক্রিয়ার প্রতিফলন ঘটে যাবে, ফলে শিক্ষার্থী ও প্রশিক্ষণার্থী-শিক্ষকদের মধ্যে একটা সার্থক পরিবেশ তৈরি করবে।

ডিপিএড প্রোগ্রাম কাঠামো:

সময়কাল: ১৮ মাস

পিটিআই এবং ট্রেনিং বিদ্যালয় -১২ মাস (টার্ম-১ম, ২য় এবং ৩য়)

নিজস্ব বিদ্যালয়-৬ মাস শিক্ষানবিশ (টার্ম-৪র্থ)

১ম টার্ম – ৪.৫ মাস

২য় টার্ম – ৩.৫ মাস

৩য় টার্ম – ৪ মাস

৪র্থ টার্ম – ৬ মাস

কোর্সে বিষয়সমূহ (পিটিআই ভিত্তিক ১২টি কোর্স এবং বিদ্যালয় ভিত্তিক ২টি কোর্স)

১। প্রোফেশন্যাল স্টাডিজ

  • প্রাক প্রাথমিক শিক্ষা এবং শিক্ষাক্রম      
  • মূল্যায়ন এবং শিক্ষণ
  • প্রাথমিক শিক্ষা এবং শিক্ষাক্রম   
  • ধর্ম এবং মূল্যবোধ
  • শিশুর বিকাশ এবং শিক্ষণ, ইনক্লুসিভ শিক্ষা
  • শিক্ষণ এবং এ্যাকশান রিসার্চ
  • শিক্ষণ পদ্ধতি   
  • আইসিটি মৌলিক জ্ঞান

২। বাংলা বিষয়জ্ঞান এবং বাংলা শিক্ষণবিজ্ঞান

৩। ইংরেজি বিষয়জ্ঞান এবং ইংরেজি শিক্ষণবিজ্ঞান

৪। গণিত বিষয়জ্ঞান এবং গণিত শিক্ষণবিজ্ঞান

৫। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়জ্ঞান এবং শিক্ষণবিজ্ঞান

৬। প্রাথমিক বিজ্ঞান বিষয়জ্ঞান এবং শিক্ষণবিজ্ঞান

৭। এক্সপ্রেসিভ আর্টস

  • শারীরিক শিক্ষা
  • চারু ও কারুকলা
  • সংগীত

Ad

error: Content is protected !!