Baseline evaluation process
বেইসলাইন মূল্যায়ন প্রক্রিয়া
ভীতিহীন পরিবেশে শিক্ষার্থী মূল্যায়নের উদ্দেশ্যে, মূল্যায়নের পূর্বে শিক্ষক শ্রেণিকক্ষে শিশুদের সাথে মত বিনিময় করবেন। প্রতিটি শিশুর একক (One to One approach) মূল্যায়ন শিশুর প্রকৃত পাঠগত অবস্থান চিহ্নিত করতে সহায়ক হবে। শিক্ষক একে একে (One to One approach) প্রতিটি শিশুর মূল্যায়ন করবেন এবং মূল্যায়ন ফলাফল ফরমেট- ১ এ লিপিবদ্ধ করবেন।
- সুমী ৩য় শ্রেণির একজন শিক্ষার্থী। তার বেইসলাইন মূল্যায়নের জন্য প্রথমে ৩য় শ্রেণির মূল্যায়ন টুলস থেকে পড়তে দিতে হবে।
- যদি সে নিজে নিজেই শিক্ষকের সাহায্য ছাড়া দ্রুত পড়তে পারে, তবে বুঝতে হবে সে ৩য় শ্রেণির পর্যায়ে সাবলীল পাঠক।
- আর যদি দেখা যায়, সে কোথাও কোথাও পড়তে গিয়ে আটকে যাচ্ছে অথবা যুক্তবর্ণ সম্বলিত শব্দ বা অপরিচিত শব্দ পড়ার ক্ষেত্রে শিক্ষকের সাহায্য নিচ্ছে তাহলে বুঝতে হবে এই শিক্ষার্থী শিক্ষকের আংশিক সাহায্যে পড়ে।
- এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীকে ২য় শ্রেণির মূল্যায়ন টুলস পড়তে দিতে হবে। যদি সে শিক্ষকের কোনো রকম সাহায্য ছাড়া দ্রুত পড়তে পারে, তাহলে বুঝতে হবে এই শিক্ষার্থী ২য় শ্রেণির পর্যায়ে সাবলীল পাঠক।
- আর যদি দেখা যায় শিশুটি ২য় শ্রেণির মূল্যায়ন টুলস নিজে পড়তে পারছে না, তাকে শিক্ষকের সাহায্য নিতে হচ্ছে তখন তাকে ১ম শ্রেণির মূল্যায়ন টুলস পড়তে দিতে হবে।
- যদি সে ১ম শ্রেণির মূল্যায়ন টুলস নিজে দ্রুত পড়তে পারে, তবে সে ১ম শ্রেণির পর্যায়ে সাবলীল পাঠক। আর যদি দেখা যায়, সে ১ম শ্রেণির মূল্যায়ন টুলস পড়তে পারছে না তবে তাকে বর্ণ কার্ড ও কার চিহ্ন কার্ড দিয়ে দেখতে হবে সে বর্ণ/চিহ্নগুলো চিনতে ও পড়তে পারছে কি না। যদি না পারে তবে বুঝতে হবে সে পড়ার জন্য সম্পূর্ণরূপে শিক্ষকের উপর নির্ভরশীল। মূল্যায়নের জন্য পাঠ্যপুস্তকের পাশাপাশি প্রিন্ট করা মূল্যায়ন টুলস ব্যবহার করবেন।
- এভাবেই উপরোক্ত নিয়মে একজন শিক্ষক শিক্ষার্থীকে মূল্যায়ন করবেন। অর্থাৎ শিশুটি পাঠের কোন অবস্থানে আছে তা চিহ্নিত করবেন এবং এক্ষত্রে শিশুর প্রকৃত অবস্থান চিহ্নিত করে একটি ঘরে টিক চিহ্ন দিবেন। যাতে করে শিশুকে তার অবস্থান থেকে পরবর্তী উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করতে পারে।
- বিশেষ দ্রষ্টব্য: মুল্যায়ন চলাকালিন সময় অন্য শিক্ষার্থীদের লেখা বা ছবি আঁকার কাজ দিয়ে ব্যস্ত রাখতে হবে।



