প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ গুণ - Proshikkhon

প্রাথমিক গণিত (এসকে); অধ্যায়-৩ গুণ

অধ্যায়-০৩: প্রাথমিক চার নিয়ম

সেশন-৩.৩: গুণ

১) গুণ কাকে বলে?

২) গুণের বৈশিষ্ট্য গুলো লিখ?

৩) গুণের শিক্ষাদান পদ্ধতি বর্ননা করুন?

১) গুণ কাকে বলে?

 দ্রত ও সংক্ষেপে যোগ করার পদ্ধতিকে গুণ বলে।

 গুন্যদ্ধ গুনক=গুনফল।

২) গুণের বৈশিষ্ট্য গুলো লিখ?

১) গুণের বিনিময় বিধিঃ পদসমূহের ক্রম পরিবর্তন করলে তাদের ফলাফলের কোন পরিবর্তন হয় না। যেমন,  ৪×৩=৩×৪।

২) গুণের সংযোগ বিধিঃ দলভুক্তকরণের ভিন্নতার কারণে গুণফল পরিবর্তিত হয় না। যেমন, (২×৩) ×৪=২× (৩×৪)।

৩) গুণের অস্তিত্বশীল বিধিঃ ১ এবং যেকোন সংখ্যার গুণফল ঐ সংখ্যাটিই হবে। যেমন, ৭× ১ = ৭।

৪) গুন বন্টন বিধি মেনে চলে  ৪×১২ = ৪× (১০+২)=(৪×১০)+(৪×২)।

৫) ২ টি পূর্ণ সংখ্যার গুণফল, সর্বদাই ১টি পূর্ণ সংখ্যাই হবে।

৬) কোন সংখ্যাকে শূন্য দ্বারা গুন করলে গুনফল ০ হবে।

৩) গুণের শিক্ষাদান পদ্ধতি বর্ননা করুন?

গুন শিক্ষাদান পদ্ধতি ৩ প্রকারঃ-

১) বাস্তব : দ্রব্য সামগ্রী দিয়ে।

২) অর্ধবাস্তব : ছবি, চার্ট ও মডেল দিয়ে।

৩) বস্তু নিরপেক্ষ : সংখ্যা ও প্রক্রিয়া চিহ্ন দ্বারা।

গুণের অর্থঃ-

১.একটি খাতার মূল্য ৪ টাকা। ৩টি খাতার মূল্য কত?

সমাধানঃ-

প্রথমে চিত্রটি ভাল করে দেখে নিচের প্রশ্ন গুলো চিন্তা করিঃ-গুণের অর্থঃ-

১. একটি খাতার মূল্য ৪ টাকা। ৩টি খাতার মূল্য কত?

সমাধানঃ-

১টি খাতার মূল্য ৪ টাকা

৩ টি ,, ,, (৪ + ৪ + ৪) ,,=১২ টাকা

অথবা, ৪×৩ = ১২ টাকা

উত্তর: ১২ টাকা।

গুণের অর্থ হচ্ছে একক পরিমাণের একাধিক সংগ্রহের পুনপৌনিক যোগ করার প্রক্রিয়া।

একটি খাতার দাম (৪ টাকা) খাতার সংখ্যা (৩টি) = মোট মূল্য (১২ টাকা)।

প্রথমে চিত্রটি ভাল করে দেখে নিচের প্রশ্ন গুলো চিন্তা করিঃ-

প্রশ্নঃ প্রতিটি লাইনে কতটি বৃত্ত আছে? লাইনের সংখ্যা কত? মোট বৃত্তের সংখ্যা কত।

প্রতিটি লাইনে বৃত্ত আছে ৪টি। লাইনের সংখ্যা হলো ৩টি।

মোট বৃত্তের সংখ্যা হলো (৪×৩)টি = ১২টি

প্রতিটি কলামে কতটি বৃত্ত আছে? কলামের সংখ্যা কত? মোট বৃত্তের সংখ্যা কত?

প্রতিটি কলামে বৃত্ত আছে ৩টি। কলামের সংখ্যা ৪টি।

মোট বৃত্তের সংখ্যা (৩×৪)টি = ১২টি

জোড়া জোড়া করে কতটি জোড়া আছে? জোড়া হিসেবে মোট বৃত্তের সংখ্যা কত?

প্রতি জোড়ায় বৃত্ত আছে ২টি। মোট জোড়া আছে ৬টি।

মোট বৃত্ত আছে (২×৬) =১২টি

উপরের চিত্র থেকে ছয়টি করে কতটি দল হবে? ছয়টির দল হিসেবে মোট বৃত্তের সংখ্যা কত?

ছয়টি করে দল আছে ২টি। প্রতি দলে বৃত্ত আছে ৬টি।

মোট বৃত্ত আছে ৬×২ =১২টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!