এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা); ক্লাস-৭ - Proshikkhon

এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা); ক্লাস-৭

এক্সপ্রেসিভ আর্ট (শারীরিক শিক্ষা)

ক্লাস-০৭: প্রাথমিক প্রতিবিধান ও কাব স্কাউটিং

ক্লাসের আলোচ্যবিষয়:

  • প্রাথমিক প্রতিবিধান বলতে কী বোঝায়? প্রাথমিক প্রতিবিধান এর বিবেচ্য বিষয় ও পদ্ধতি লিখুন।
  • BBS ও ড্রেসিং কী?
  • লিন্ট, প্যাড, স্প্লিন্ট ও ব্যান্ডেজ কী?
  • ক্ষত কি? ক্ষতের ৪টি প্রাথমিক প্রতিবিধান লিখুন।
  • বাংলাদেশ স্কাউটদের লক্ষ্য উদ্দেশ্য এবং মূলনীতি লিখুন।
  • কাব, স্কাউট ও রোভারদের মটো লিখুন।

প্রাথমিক প্রতিবিধান বলতে কী বোঝায়? প্রাথমিক প্রতিবিধান এর বিবেচ্য বিষয় ও পদ্ধতি লিখুন।

প্রাথমিক প্রতিবিধান হলো চিকিৎসা শাস্ত্রের অন্তর্গত একটি প্রাথমিক বিভাগ। এটি  চিকিৎসার প্রাথমিক অবস্থা। এটি কোনভাবেই পুরোপুরি চিকিৎসা নয়। কারণ প্রতিবিধানকারী চিকিৎসক নন। কেউ যদি দূর্ঘটনায় বা অসুস্থ হয়, তবে তাকে সঠিক পদ্ধতিতে ও যত্ন সহকারে প্রাথমিক প্রতিবিধান দিতে পারে। পুরো চিকিৎসা করা প্রতিবিধানের উদ্দেশ্য নয়।

প্রাথমিক প্রতিবিধানের বিবেচ্য বিষয়:

  • ডাক্তার আসার আগ পর্যন্ত বা হাসপাতালে স্থানান্তরে করার আগ পর্যন্ত অসুস্থ্য ব্যক্তির প্রাণ রক্ষা করা, সুস্থ্য করার পথ সুগম করা এবং রোগীর অবস্থা যেন আরও খারাপ না হয় সেদিকে লক্ষ্য রাখা।
  • জীবনরক্ষার ভার নেওয়াই হলো প্রাথমিক প্রতিবিধানের উদ্দেশ্য।

প্রাথমিক প্রতিবাধান পদ্ধতি:

১. আঘাত পেলে উক্ত জায়গায় ঠান্ডা পানি বা বরফ লাগাতে হবে।

২. পরিষ্কার তোয়ালে বা কাপড় ঠান্ডা পানিতে ভিজিয়ে আঘাত প্রাপ্ত স্থানে বেঁধে রাখতে হবে। শুকিয়ে গেলে পুনরায় ভিজিয়ে দিতে হবে।

৩. কোথাও যদি রক্ত বের হয় তবে তা অবশ্যই বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।

৪. জমাট বাঁধা রক্ত মুছার জন্য জীবাণুমুক্ত তুলা ব্যবহার করতে হবে।

৫. প্রয়োজন হলে ডাক্তারের কাছে পাঠাতে হবে।

BBS কী?

BBS হলো প্রাথমিক প্রতিবিধানকারীর জন্য বিশেষ কোন বিষয়ে দৃষ্টি প্রদান। এর পূর্ণরূপ হলো:

B= Bleeding-শীঘ্রই রক্তক্ষরণ বন্ধ করা।

B= Breathing-শ্বাস-প্রশ্বাসে কষ্ট হলে তার ব্যবস্থা গ্রহণ করা।

S= Shock- শক হলে তার প্রতিবিধান করা।

ড্রেসিং কী? ড্রেসিং করার ৪টি কারণ লিখুন।

ড্রেসিং:

ড্রেসিং হলো ক্ষতস্থানকে জীবাণুমুক্ত করে রাখা বা ঢেকে রাখার জন্য গজ, তুলা ব্যবহার করা।

ড্রেসিং ব্যবহারের কারণ:

১. রক্তক্ষরণ বন্ধ করা।

২. জীবাণুমুক্ত করা।

৩. ক্ষত জায়গায় পুনরায় আঘাত না লাগতে দেওয়া।

৪. বাইরের ক্ষতিকর জিনিস ও মশা, মাছি ইত্যাদি বসতে না দেওয়া।

লিন্ট, প্যাড, স্প্লিন্ট ও ব্যান্ডেজ কী?

লিন্ট:

লিন্ট হলো ঔষধযুক্ত ও জীবাণুমুক্ত একখণ্ড কাপড়। ক্ষতস্থান ভাল করে পরিস্কার করে নিয়ে ক্ষতস্থানে এমনভাবে লিন্ট স্থাপন করতে হবে যাতে ক্ষতস্থান সম্পূর্ণ ঢেকে থাকে।

প্যাড:

ক্ষতস্থানকে আরামপ্রদ রাখার জন্য প্যাড ব্যবহার করা হয়। প্যাড তুলা বা পরিস্কার জীবাণুমুক্ত নরম কাপড়ের হতে পারে।

স্প্লিন্ট:

হাড় বা অস্থি ভেঙ্গে গেল স্প্লিন্ট বা চটি ব্যবহার করা হয়। পাতলা কাঠ, হার্ডবোর্ড বা বাঁশের চটা দিয়ে স্প্লিন্ট তৈরি করা যায়।

ব্যান্ডেজ:

ড্রেসিং করার পর ড্রেসিংকে সুরক্ষিত রাখাই ব্যান্ডেজের উদ্দেশ্য। ড্রেসিং যাতে সরে না যায় বা পড়ে না যায় তার জন্য যে কাপড় ব্যবহার করে জড়িয়ে বা পেঁচিয়ে রাখা হয় তাকে ব্যান্ডেজ বলা হয়।

ক্ষত কি? ক্ষত কয় প্রকার ও কী কী?

শরীরের কোন তন্তু ছিড়ে যাওয়া অথবা দুই বা ততোধিক জায়গা আলাদা হয়ে পড়লে কিংবা তন্তু ছিদ্র হলে তাকে ক্ষত বলে। সাধারণভাবে ত্বক কেটে রক্তপাত হলে তাকেও ক্ষত বলে। ক্ষত পাঁচ প্রকার-

১. পিষ্ট ক্ষত (Confused wound)

২. ছিন্ন ভিন্ন ক্ষত (Lacerated wound)

৩. কর্তনজনিত ক্ষত (Incised wound)

৪. বিদ্ধ ক্ষত (Punctured wound)

৫. মিশ্রজাতীয় ক্ষত (Mixed wound)।

ক্ষতের ৪টি প্রাথমিক প্রতিবিধান লিখুন।

ক্ষতের প্রাথমিক প্রতিবাধান:

১. রোগীকে শুইয়ে দিতে হবে যেন রোগী সহজ ও নিষ্ফলভাবে শুয়ে থাকতে পারে।

২. ক্ষত স্থান থেকে রক্ত চলাচল কমিয়ে রক্ত পড়া থামাতে হার্ট সমতার উপরে রাখতে হবে।

৩. আহত হওয়ার সাথে সাথে উক্ত জায়গায় বরফ লাগাতে হবে।

৪. রোগী যথাসম্ভব কম নাড়চড়া করবে।

৫. ক্ষতস্থান এন্টিসেপ্টিক পদার্থ দিয়ে পরিষ্কার করতে হবে।

৬. রক্তক্ষরণ বন্ধ করার জন্য পরোক্ষ বা প্রত্যক্ষ চাপ দিতে হবে।

৭. ক্ষতস্থানে কিছু শক্তভাবে ঢুকলে তা তুলে ফেলতে হবে।

৮. রক্ত জমাট বাঁধলেও  উক্ত জমাট সরানা যাবেনা।

বাংলাদেশ স্কাউটদের লক্ষ্য উদ্দেশ্য এবং মূলনীতি লিখুন।

স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা কর্তৃক নির্ধারিত উদ্দেশ্য, মূল নীতি ও পদ্ধতিতে পরিচালিত শিশু, কিশোর ও যুবকদের জন্য স্কাউটিং একটি স্বেচছাসেবী, অরাজনৈতিক ও শিক্ষামূলক আন্দোলন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে স্কাউটিং সকলের জন্য উন্মুক্ত।

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য:

স্কাউট আন্দোলনের উদ্দেশ্য হল ছেলে মেয়েদের শারীরিক, বুদ্ধিবৃত্তিক, সামাজিক আধ্যাত্মিক ও মানসিক দিকগুলো পরিপূর্ণ অন্তর্নিহিত ক্ষমতা বিকাশে অবদান রাখা যাতে করে তারা ভারসাম্যপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল নাগরিক এবং স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সদস্য হিসাবে জীবনযাপন করতে পারে।

স্কাউট আন্দোলনের মূলনীতি:

স্কাউট আন্দোলন নিম্নবর্ণিত তিনটি মূলনীতির উপর প্রতিষ্ঠিত (প্রতিজ্ঞা ও আইনের সফল বাস্তবায়নের মাধ্যমে)-

১। স্রষ্টার প্রতি কর্তব্য পালন (আধ্যাত্মিক দিক)।

২। নিজের প্রতি কর্তব্য পালন (ব্যক্তিগত দিক)।

৩। অপরের প্রতি কর্তব্য পালন (সামাজিক দিক)।

স্কাউট পদ্ধতি:

স্কাউট পদ্ধতি একটি ধারাবাহিক স্ব-শিক্ষামূলক প্রক্রিয়া, যার উপাদান গুলো নিম্নে উল্লেখ করা হলো:

১। প্রতিজ্ঞা ও আইনের চর্চা এবং তার প্রতিফলন।

২। হাতে-কলমে শিক্ষা

৩। ছোট ছোট দলের সদস্য যেমন- ষষ্ঠক বা উপদলে হিসেবে কাজ করা।

৪। ক্রমোন্নতিশীল ও উদ্দীপনামূলক বিভিন্ন কার্যক্রম (ব্যাজ পদ্ধতি)

৫। বয়স্ক নেতার সহায়তা

৬। প্রকৃতি পর্যবেক্ষণ

৭। প্রতিকী কাঠামো

কাব মটো লিখুন।

কাব মটো: ‘‘যথাসাধ্য চেষ্টা করা।’’ “Try to do my best.”

কাব প্রতিজ্ঞা কি?

কাব স্কাউট প্রতিজ্ঞা:

আমি প্রতিজ্ঞা করছি যে,

– আল্লাহ (আল্লাহ’র স্থলে যার যার প্রভূর নাম) ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে,

– প্রতিদিন কারো না কারো উপকার করতে,

– কাব স্কাউট আইন মেনে চলতে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব।

কাব আইন কয়টি ও কী কী?

কাব আইন ২ টি। যথা:

১. বড়দের কথা মেনে চলা।

২. নিজেদের খেয়ালে কিছু না করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!