Qualities of a Good Questionnaire
উত্তম প্রশ্নমালার বৈশিষ্ট্যসমূহ নিম্নে বর্ণনা করা হলো:
১. সুষ্পষ্ট:
প্রশ্নমালার নির্বাচিত প্রশ্নসমূহ সুষ্পষ্ট ও পরিষ্কার অর্থবিশিষ্ট হতে হবে। বিপরীতার্থ বা দ্ব্যর্থক অর্থ প্রকাশ করে এমন কোনো প্রশ্ন দেওয়া যাবে না।
২. সহজবোধ্যতা:
প্রশ্নমালায় সংযোজিত প্রশ্নাবলি সরল ও সহজবোধ্য হওয়া আবশ্যক। এর ভাষা এমন হবে যাতে মোটামুটি জ্ঞানসম্পন্ন ব্যক্তিও যেন তা বুঝে উত্তর দিতে সক্ষম হয়। কঠিন ও অপ্রচলিত শব্দ যতদূর সম্ভব পরিহার করতে হবে। তবে বিশেষজ্ঞের নিকট প্রেরিতব্য প্রশ্নমালায় টেকনিক্যাল শব্দ ব্যবহার করা যেতে পারে।
৩. সংক্ষিপ্ততা:
প্রশ্নপত্রের গঠনে ‘হ্যাঁ’ বা ‘না’ বাচক শব্দ দ্বারা প্রকাশ যায়। অনেক সময় টিক চিহ্নের সাহায্যে চিহ্নিত করতে বলা হয়।। এভাবে প্রশ্নাবলির সংক্ষিপ্তা রক্ষা করা যায়।
৪. যথার্থতা:
তথ্যদাতার ব্যক্তিগত তথ্যসমূহের সাথে প্রশ্নসমূহের মিল থাকতে হবে। তা না হলে ভূলভ্রান্তি থেকে যেতে পারে।
৫. পক্ষপাতহীনতা:
প্রশ্নমালার উত্তরসমূহ পক্ষপাতবর্জিত হতে হবে। উত্তরদাতার ব্যক্তিগত প্রভা যেন পরিদৃষ্ট না হয়, যাতে নিরপেক্ষ উত্তর প্রদান করতে পারে সেদিকে লক্ষ্য রাখা বাঞ্ছনীয়।
