Citizens responsibilities to solve the population problem in Bangladesh
জনসংখ্যা বৃদ্ধি রোধ করতে হবে এবং কাম্য জনসংখ্যা গড়ে তুলতে হবে। জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে হবে- এজন্য প্রয়োজন নাগরিক সচেতনতা। আমাদেরকে ভাবতে হবে যে, কেবল আমরা নই আমাদের বংশধরেরাও যেন খেতে ও পরে ভালো থাকতে পারে। বাংলাদেশে জনসংখ্যা সমস্যা সমাধানে রাষ্ট্রের দায় দায়িত্ব জনসংখ্যাধিক্য সমস্যা সমাধানের জন্য রাষ্ট্রকে সবচেয়ে বেশি দায়-দায়িত্ব পালন করতে হবে।
যেসব ক্ষেত্রে রাষ্ট্রের দায়িত্ব সর্বাধিক সেগুলো নিচে আলোচনা করা হলো :
১. নাগরিক সচেতনতা বৃদ্ধির জন্য সরকারকে বাধ্যতমূলক প্রাথমিক শিক্ষাসহ সর্বজনীন শিক্ষাব্যবস্থা চালু করতে হবে।
২. দারিদ্র্য দুরীকরণের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৩. অর্থনৈতিক উন্নয়ন তথা জাতীয় মাথাপিছু আয় বৃদ্ধির জন্য সুপরিকল্পিতভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।
৪. পরিবার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারি দায়িত্বের বিকল্প নেই।
৫. জনশক্তি বিদেশে রপ্তানির জন্য জনশক্তি মন্ত্রণালয়ের যথাযথ ভূমিকা পালন করতে হবে।
৬. গঠনমূলক আইন পাস করতে হবে।
৭. সর্বোপরি বিভিন্ন প্রচার মাধ্যমগুলোর মাধ্যমে ব্যাপক প্রচার চালাতে হবে।
