প্রচলিত ভ্রান্ত ধারণা - Proshikkhon

প্রচলিত ভ্রান্ত ধারণা

Common misconceptions

প্রচলিত ভ্রান্ত ধারণা  স্বামী-স্ত্রী ঘুমানোর সময় স্ত্রীকে স্বামীর বাম পাশে ঘুমাতে হবে, না হলে সমূহ বিপদ!

– মোঃ মাহফূযুর রহমান

বাড়ীর বড়রা বিশেষ করে মুরুব্বীরা বলে থাকে যে, স্বামীর বাম পাশে স্ত্রীদের থাকতে হয়। অনেক বিয়ের অনুষ্ঠানে দেখা যায়, বিয়ের সময় নতুন স্বামী স্ত্রীকে পাশাপাশি বসানোর সময় এই নিয়ম মানতে বাধ্য করা হয়। কারণ প্রচার করা হয় যে, এই বাম-ডান দিক না মানলে নাকি স্বামীর ক্ষতি হয়, বিভিন্ন বিপদ-আপদ, বালা-মুসিবতে পতিত হয়!

আমরা জানি সাইয়্যেদুনা আদম (আঃ) এর বাম পাশের পাঁজরের হাড় থেকে সৃষ্টি হয়েছিলেন বিবি হাওড়া! প্রচলিত আছে যে, এই কারণেই সর্বদা স্বামীর বাম পাশেই স্ত্রীদের রাখতে বলা হয়। সেটা রাস্তায় হাটার সময় হোক কিংবা রাতে ঘুমুতে যাওয়ার সময়ই হোক!

অথচ এ ব্যাপারে কোনো বিধি-নিষেধ ইসলামী শরীয়তে নেই। বরং প্রত্যেক নারী-পুরুষের উচিৎ তার জন্য সুবিধাজনক ভাবে ঘুমানো। তবে স্মর্তব্য যে, নারী পুরুষ সবার জন্য ডান কাতে ঘুমানো সুন্নাত। কেননা রসূল ﷺ বলেছেন,

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ

-‘যখন তুমি বিছানায় যাবে তখন নামাযের ওযুর মত ওযু করবে। অতঃপর ডান কাত হয়ে ঘুমাও।

[বুখারী হা/২৪৭, ৬৩১৪; মুসলিম হা/২৭১০; মিশকাত হা/২৩৮৫]

সুতরাং স্বামী বা স্ত্রী, ছেলে বা মেয়ে প্রত্যেকের উচিৎ সুন্নাত তরিকায় ঘুমানোর চেষ্টা করা। স্বামী-স্ত্রী যখন একসাথে ঘুমাবে তখন যেভাবে যে পাশে মন চাই ঘুমাবে৷ এব্যাপারে শরীয়তে কোনো বিধিনিষেধ নেই৷ কারণ মানুষের পারস্পরিক সম্পর্কের মধ্যে স্বামী-স্ত্রীর সম্পর্ক একটি গুরুত্বপূর্ণ সম্পর্ক এবং তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্কটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ ﷺ বলেছেন, ‘তোমরা জেন রেখ, তোমাদের জন্য তোমাদের স্ত্রীদের ওপর অধিকার আছে। আর তোমাদের স্ত্রীদেরও অধিকার আছে তোমাদের ওপর।’ অতএব, স্ত্রীকে স্বামীর ডানপাশে ঘুমাতে হবে, কিংবা স্ত্রীকে স্বামীর উপর ঘুমানো যাবেনা! ইত্যাদি ইত্যাদি বিধিনিষেধ দিয়ে স্ত্রীদের স্বাধীন ভাবে ঘুমানোর অধিকার খর্ব করা ইসলাম সমর্থন করে না। সুতরাং দু’জনেরই তাদের ইচ্ছামতো ঘুমাবে।

বসার ব্যাপারে বিধানও তাই হওয়া উচিত। তবে যে যেভাবে স্বচ্ছন্দ বোধ করে, সে সেভাবে বসবে। ডান বাম সবকিছুই আমাদেরই অঙ্গ। নিজের প্রতিটি অঙ্গকে সমান গুরুত্ব দেয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!