DPEd Final Examination-2021; DPEd Bangladesh & Global Studies SK Questions
ডিপিএড বাংলাদেশ ও বিশ্বপরিচয় এসকে ফাইনাল সাজেশন / অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিম্নে দেওয়া হলো:

- ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বিষয়টি পৃথিবীর বিভিন্ন দেশের কোন বিষয়ের অনুরূপ? বিষয়টির ধারণা কোন কোন প্রধান দিকের উপর গুরুত্ব আরোপ করে? শিশুদের এই বিষয়টি পাঠের মাধ্যমে কোন কোন জ্ঞান ও দক্ষতা অর্জন হবে বলে আপনি মনে করেন? বর্ণনা দিন।
- ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ প্রাথমিক স্তরে একটি সমন্বিত বিষয়- ব্যাখ্যা করুন।
- পরিবার কাকে বলে? মানব জীবনে একটি পরিবারের ভূমিকা বা কাজ সম্পর্কে আপনার ধারণা ব্যাখ্যা করুন।
- শিশুর নৈতিক গুণাবলি বিকাশে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা উল্লেখ করুন।
- সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে শিক্ষক ও শিক্ষার্থীদের করণীয় ব্যাখ্যা করুন।
- প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশের মধ্যে পার্থক্য লিখুন।
- পরিবেশ দূষণ কী? আমাদের দেশে পরিবেশ দূষণের প্রভাবগুলো বর্ণনা করুন। আমাদের দেশের পরিবেশ সংরক্ষণে শিক্ষক, শিক্ষার্থী, গ্রাম্য ও শহুরে শিশুরা যে ধরনের ভূমিকা রাখতে পারে আপনি মনে করেন?
- পরিবেশ দূষণের জন্য দায়ী সামাজিক কারণগুলো উল্লেখপূর্বক আপনার মতামত ব্যাখ্যা করুন।
- পরমত-সহিষ্ণুতা কি? শিশুদের পরমত-সহিষ্ণুতা শিখনের কতিপয় কৌশল সমূহ লিখুন।
- শিশুর নৈতিকতা ও মানবিকতার বিকাশে পরিবার ও বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করূন।
- নৈতিকতা বলতে কী বোঝায় আপনি যে সকল নৈতিক গুণাবলির অধিকারী তার তালিকা করুন। শিক্ষার্থীদের মধ্যে এসব গুণাবলি অর্জন ও বিকাশে আপনার ভূমিকা ব্যাখ্যা করুন।
- বিশ্বভাতৃত্ববোধ কী? প্রাথমিক স্তরে শিশুদের মধ্যে বিশ্বভ্রাতৃত্ববোধ গঠনে শিক্ষক হিসেবে আপনার করণীয় দিক গুলো ব্যাখ্যা করুন।
- নিয়মানুবর্তিতা বলতে কী বুঝায়? শিশুদের নিয়মানুবর্তিতা শেখানোর কতিপয় কৌশলসমূহ কিভাবে ফলপ্রসূ হতে সহায়তা করতে পারে?
- সামাজিক গুণাবলি বলতে কী বুঝায়? শিশুদের মধ্যে সামাজিক বিকাশ ঘটানোর উপায় সমূহ বর্ণনা করুন।
- মহাসাগর কী? মহাসাগরের গুরুত্ব বর্ণনা দিন।
অথবা, মানুষের জীবনে মহাসাগরের গুরুত্ব ব্যাখ্যা করুন।
অথবা, জীববৈচিত্র্যের ওপর মহাসাগরগুলোর প্রভাব বর্ণনা করুন।
- প্রাকৃতিক দুর্যোগ বলতে কী বোঝায়? বাংলাদেশকে কেন প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয়? প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার কার্যকলাপ সম্পর্কে আলোচনা করুন।
- বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে মাতৃভাষার সংগ্রাম, ছয় দফা আন্দোলন, উনসত্তরের গণ অভ্যুত্থানের ভূমিকা আলোচনা করুন।
- ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের এক মাইল ফলক। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ইতিহাস উপস্থাপন করে এ উক্তি যথার্থতা বিশ্লেষণ করুন।
- মানচিত্র বলতে কি বুঝায়? মানচিত্রের উপাদান সমূহ লিখুন।
- শিখন-শেখানো কার্যক্রম পরিচালনার মানচিত্রের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করুন।
- বাংলাদেশের কৃষিজ সম্পদের সংক্ষিপ্ত বর্ণনা দিন ।
- বাংলাদেশের ধর্মীয় ও সামাজিক উৎসবের বর্ণনা দিন।
- বাংলাদেশের ঐতিহাসিক স্থান হিসেবে মহাস্থানগড়, উয়ারি বটেশ্বর, পাহাড়পুর এবং ময়নামতি এর বর্ণনা দিন।
- বাংলাদেশের কোন কোন জেলায় বেশি সংখ্যক ক্ষুদ্র জাতিসত্ত্বার জনগোষ্ঠী বসবাস করে?
- গারো, চাকমা, মনিপুরী, মারমা, খাসি, এবং সাঁওতাল জনগোষ্ঠীর জীবনযাপন প্রণালীর বর্ণনা করুন।
- মানবাধিকার কী?
- অধিকার বলতে কী বোঝায়? শিশুর কী কী অধিকার থাকার প্রয়োজন? শিশু তার অধিকার থেকে বঞ্চিত হলে শিশুর মনে কী প্রভাব পড়তে পারে?
অথবা, শিশুর কী অধিকার থাকার প্রয়োজন শিশু তার অধিকার থেকে বাঞ্চিত হলে শিশুর মনে কী প্রভাব পড়বে?
অথবা, অধিকার বলতে কি বুঝায়? শিশুর কি কি অধিকার থাকা প্রয়োজন? শিশু তার অধিকার থেকে বঞ্চিত হলে শিশুর মনে কি প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন?
- জাতিসংঘ আন্তর্জাতিক শিশু তহবিল কি? এর কাজ কি?
- আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থা বলতে কী বোঝায়? জাতিসংঘের মৌলিক উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সনদে গৃহীত নীতিগুলো উল্লেখ করুন। আঞ্চলিক সহযোগিতা সংগঠন হিসেবে সার্কের গুরুত্ব ব্যাখ্যা করুন ।
- বাংলাদেশের উচ্চ জন্মহার রোধে কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার?
- বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ এবং জনসংখ্যা সমস্যা সমাধানে আপনার সুপারিশসমূহ আলোচনা করুন।
- ভূ-প্রকৃতি কিভাবে মানুষের জীবনধরা, সাংস্কৃতিক ও চারিত্রিক বৈশিষ্ট্যকে প্রভাবিত করে তা ব্যাখ্যা করুন।
- বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি কী কী দায়িত্ব ও কর্তব্য পালন করেন।
- এগারো দফা কর্মসূচি কত তারিখে ঘোষণা করা হয়? কর্মসূচির মূল বক্তব্য কী ছিল?
- “ছয়-দফা কর্মসূচিকে কেন বাঙালির স্বাধীকার আদায়ের সনদ বলা হয়? ব্যাখ্যা করুন।
- ব্রিটিশ আমলে জাতীয়তাবাদী আন্দোলনসমূহের মধ্যে বিদ্রোহ কেন গুরুত্বপূর্ণ তা লিখুন।
- “বাংলাদেশের মুক্তিযুদ্ধ কোন একক বাহিনীর পরিচালনাধীন যুদ্ধ ছিল না।”—ব্যাখ্যা করুন ।
- শিশুরা নিজ এলাকায় কী ধরনের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন?
- বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের ঐতিহাসিক তাৎপর্য লিখুন।
- শিশুদের পরমতসহিষ্ণুতা বিকাশের কতিপয় কৌশল উল্লেখ করুন।
- সামাজিক ও রাষ্ট্রীয় সম্পদ ব্যবহার ও সংরক্ষণে কীভাবে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি করবেন?
- বাংলাদেশের জাতীয় জীবনে ঐতিহাসিক স্থান ও নিদর্শনসমূহের গুরুত্ব ব্যাখ্যা করুন।
- একজন শিক্ষক হিসেবে আপনি কিভাবে শিশু শিক্ষার্থীদের মধ্যে বিশ্ব ভাতৃত্ববোধ সৃষ্টির উদ্যোগ গ্রহণ করবেন?
- ‘নদ-নদী মানুষের অর্থনৈতিক কার্যাবলি ও জীবনধারাকে প্রভাবিত করে।’—ব্যাখ্যা করুন।
- এশিয়া মহাদেশের বৈচিত্র্যময় জলবায়ু বর্ণনা করুন। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সাথে মুজিবনগরের গুরুত্ব অপরিসীম কেন?
আরও পোস্ট দেখুন:
- ডিপিএড সংগীত বিষয়ের ফাইনাল সাজেশন দেখুন।
- ডিপিএড চারু ও কারুকলা বিষয়ের ফাইনাল সাজেশন দেখুন।
- ডিপিএড পেশাগত শিক্ষা (৪র্থ খন্ড) ফাইনাল সাজেশন দেখুন।
দয়া করে সকলের উপকারার্থে শেয়ার করুন এবং ভবিষ্যতে নিজের ফেসবুক ওয়ালে রেখে দিন।

