সরগম অনুশীলন - Proshikkhon

সরগম অনুশীলন

Sargam Practice

সরগম অনুশীলন

কন্ঠে সুর না লাগলে গান গাওয়া যায় না। গান গাইবার জন্য সর্বপ্রথমে প্রয়োজন স্বরলিপির সুরগুলি কন্ঠে ধারণ ও তার নিয়মিত অনুশীলন। একজন শিল্পী প্রতিদিন নিয়ম করে স্বর সাধনা করবেন। স্বার্থক শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে চাইলে অথবা মনের আনন্দেও যদি কেই গান করতে চান তার জন্যও দরকার একটি সুরেলা কন্ঠ। সরগম অনুশীলন একটি নিরন্তর প্রক্রিয়া।

সরগম কী?

গান বা আলাপের সময় কিছু অংশ সা, রে, গা, মা ইত্যাদি স্বরোল্লেখের মাধ্যমে রাগ প্রকাশার্থে বা সৌন্দর্য বৃদ্ধির জন্য গীত হয় ইহাকে সরগম বলে।

সংগীতের মোট ১২টি স্বরের মধ্যে ৭টি শুদ্ধ স্বর ও ৫টি বিকৃত স্বর। সা ও পা ছাড়া বাকি ৫টি স্বর বিকৃত। ৭টি শুদ্ধ স্বরের সংক্ষিপ্ত নাম সা, রে, গা, মা, পা, ধা, নি। সা থেকে নি পর্যন্ত এই ৭টি শুদ্ধ স্বরকে এক কথায় সপ্তক বলে। সপ্তক সাধারণত ৩ প্রকার। যেমন- উদারা, মুদারা ও তারা।

৫টি বিকৃত স্বর হলো- রে=ঋ, গা=জ্ঞা, মা=ক্ষা, ধা=দা, নি= ণা। ৫টি বিকৃত স্বরের মধ্যে ৪টি স্বরকে (ঋ, জ্ঞা, দা, ণা) কোমল স্বর বলা হয় এবং বাকি ১টি স্বর “মা”কে (ঋা) কড়ি বা তীব্র মধ্যম বলা হয়।

আরোহণ ও অবরোহণ কী?

স্বরের ক্রমান্বয়ে উর্দ্ধ গতির নাম ‘আরোহণ’। যেমন- সা রে গা মা পা ধা নি র্সা।

নিম্নগতির নাম ‘অবরোহন’। যেমন- র্সা নি ধা পা মা গা রে সা

আরোহন- সা রে গা মা পা ধা নি র্সা।
অবরোহন- র্সা নি ধা পা মা গা রে সা।

১। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮
সা রে গা মা পা ধা নি র্সা
র্সা নি ধা পা মা গা রে সা

২। ১ ২ ৩ ৪
সরা গমা পধা নর্সা
র্সনা ধপা মগা রসা
*এক মাত্রায় একটি স্বর উত্তমরূপে চর্চার পরে একটি মাত্রায় দুইটি করে স্বর শেখাবেন। যেমন-

৩। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮
“সসসা রররা গগগা মমমা পপপা ধধধা নননা র্সর্সর্সা
র্সর্সর্সা নননা ধধধা পপপা মমমা গগগা রররা সসসা”
*একটি মাত্রায় একটি স্বর তিনবার করে দাদ্রা তালের ছন্দে গেয়ে শোনাবেন ও শেখাবেন।

৪। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮
“সসসসা ররররা গগগগা মমমমা পপপপা ধধধধা ননননা র্সর্সর্সর্সা
র্সর্সর্সর্সা ননননা ধধধধা পপপপা মমমমা গগগগা ররররা সসসসা”
*৩নং সারগাম এর নিয়মানুযায়ী কাহাররা তালের ছন্দ শেখাবেন।

প্রতিদিন নিয়মিতভাবে উপরোক্ত সরগম গুলো অনুশীলণ করতে হবে।

Comments (1)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!