Song ai sundar ful sundar fal
হামদ্: ‘এই সুন্দর ফুল সুন্দর ফল’ গানটির মুলভাব
কবি কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় ইসলামী গান “এই সুন্দর ফুল সুন্দর ফল”৷ এটি আল্লাহর গুনবাচক গান বা হাম্দ৷ তিনি মানুষকে বহু মূল্যবান সম্পদ দান করেছেন, যা মানুষের জীবনকে সমৃদ্ধ এবং মহিমান্বিত করেছে৷ আমরা আল্লাহকে মানি বা না মানি, তিনি তার দয়াপ্রবাহ বন্ধ করেন না৷ তার অসীম দয়া-দাক্ষিন্য ভালবাসার ভক্তিপূর্ণ বর্ণনা রয়েছে এই গানে৷
‘গান এই সুন্দর ফুল সুন্দর ফল’ শেখানোর কৌশল :
- প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন।
- এই গানটি গাইবার সময় উচ্চারণের দিকে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। ‘দেশ’ কে ‘দ্যাশ’ বলা চলবে না। ‘তড়িৎ’ ও ‘পাহাড়’ উচ্চারণে জিভের পাতায় উল্টো দিক দিয়ে উপরের মাড়িতে আঘাত করে ‘ড়’ বলতে হবে। ‘ফুল’ উচ্চারণের সময় দু’টো ঠোঁট মিলিয়ে ‘ফ’ বলতে হবে। চ, ছ, জ, য উচ্চারণের সময় উপরের দাঁতের মাড়ি ভালভাবে চেপে বাতাসের পথ আটকে দিতে হবে। ‘ধ’, ‘ভ’, ‘ঝ’, ‘ঢ’ উচ্চারণের সময় খেয়াল রাখতে হবে যেন এগুলো ‘দ’, ‘ব’, ‘জ’, ‘দ’ এর মত না শোনায়। ‘বক্ষে’ উচ্চারণটি ‘বোকখে’ করতে হবে।
- গানটির তাল দাদরা। লয় মধ্য।
এই সুন্দর ফুল সুন্দর ফল গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।
ভিডিও লিংক: গান এই সুন্দর ফুল সুন্দর ফল
সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:
- জাতীয় সংগীত আমার সোনার বাংলা
- রণ সংগীত চল্ চল্ চল্
- গান প্রিয় ফুল শাপলা ফুল
- গান প্রজাপতি প্রজাপতি
- বিশ্ব সংগীত আমরা করব জয়
- গান আমরা সবাই রাজা
- গান রক্ত দিয়ে নাম লিখেছি
- গান নিজের হাতে কাজ কর
- হামদ্ এই সুন্দর ফুল সুন্দর ফল
- গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
- সংগীত শিক্ষাদান পদ্ধতি ও কৌশল এবং গানসমূহের তাল
- শিশুর বিকাশে সংগীতের গুরুত্ব
- সংগীতের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, তাল, লয় ও ছন্দ পরিচয়
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রশিক্ষণে ব্যবহার্য উপকরণসমূহ
- প্রশিক্ষণ পরিচালনায় একজন প্রশিক্ষকের করণীয়
- সংগীত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচী ।

