গান নিজের হাতে কাজ কর - Proshikkhon

গান নিজের হাতে কাজ কর

Song Nijer Hate Kaj Koro

শ্রমের মর্যাদার গান: নিজের হাতে কাজ কর গানটির মুলভাব

 বাল্যকাল থেকেই শিশুদের মনে শ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত করার লক্ষ্যে তৃতীয় শ্রেণিতে আবদুল লতিফ রচিত ও সুরারোপিত ‘নিজের হাতে কাজ কর কাজতো ঘৃণার নয়’ এই গানটি সংযোজন করা হয়েছে৷ গানটিতে নিজের হাতে কাজ করলে কাউকে ছোট করে বা ঘৃণাভরে দেখার কোন অবকাশ নেই এই বোধটি শিশুদের মনে জাগ্রত করার কথা বলা হয়েছে৷ কাজের মাধ্যমেই মানুষের পরিচয়, প্রত্যেক কাজই সম্মানজনক৷ আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলায়হে ওয়া সালাম নিজের হাতে কাজ করতেন এবং তিনি কাজের মানুষদেরকে বিশেষভাবে সম্মান দেখাতেন৷ এ ছাড়া এই পৃথিবীতে কোন মানুষই অমর নন৷ কিন্তু একজন মানুষ তার মৃত্যুর পর একমাত্র তার কাজের পরিচয়ের মাধ্যমেই পৃথিবীতে বেঁচে থাকতে পারেন৷ সুতরাং কাজকে কখনই ঘৃণা করা উচিত নয়৷ ‘গান নিজের হাতে কাজ কর’ -শ্রেণিকক্ষে শেখানোর কৌশল ও গানটির তাল সম্পর্কে নিচে আলোচনা করা হলো :

‘নিজের হাতে কাজ কর’ গানটি শেখানোর কৌশল :

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
  • গানটির সঞ্চারীতে যেখানে বলা হয়েছে ‘খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে’ সেখানে ‘করে’ উচ্চারণ ‘কোরে’ হবে। পরের লাইনে ‘শ্রমের’ শব্দটিকে ‘শ্রোমেরো’ উচ্চারণ করতে হবে। অন্য সময়ে ‘শ্রমের’ শব্দটির ‘র’ উচ্চারণ করার সময় হসন্তযুক্ত উচ্চারণ করতে হয়। কিন্তু এখানে ছন্দের প্রয়োজনে ‘রো’ উচ্চারণ হবে। ‘বেঁচে’ উচ্চারণ করবার সময় চন্দ্রবিন্দুর উচ্চারণ স্পষ্ট হতে হবে। নতুবা ‘বেচে’ (অর্থাৎ বিক্রী করে) মনে হবে।
  • গানটির তাল কাহার্‌বা৷
  • কাহার্‌বা তাল :  ৪  +  ৪  =  ৮ মাত্রা। যেমন-

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩

+        
ধাগেতেটে নাগেধিনা


নিজের হাতে কাজ কর গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: নিজের হাতে কাজ কর

সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!