Song Nijer Hate Kaj Koro
শ্রমের মর্যাদার গান: নিজের হাতে কাজ কর গানটির মুলভাব
বাল্যকাল থেকেই শিশুদের মনে শ্রমের প্রতি মর্যাদাবোধ জাগ্রত করার লক্ষ্যে তৃতীয় শ্রেণিতে আবদুল লতিফ রচিত ও সুরারোপিত ‘নিজের হাতে কাজ কর কাজতো ঘৃণার নয়’ এই গানটি সংযোজন করা হয়েছে৷ গানটিতে নিজের হাতে কাজ করলে কাউকে ছোট করে বা ঘৃণাভরে দেখার কোন অবকাশ নেই এই বোধটি শিশুদের মনে জাগ্রত করার কথা বলা হয়েছে৷ কাজের মাধ্যমেই মানুষের পরিচয়, প্রত্যেক কাজই সম্মানজনক৷ আমাদের প্রিয় নবী হজরত মুহম্মদ সাল্লাল্লাহু আলায়হে ওয়া সালাম নিজের হাতে কাজ করতেন এবং তিনি কাজের মানুষদেরকে বিশেষভাবে সম্মান দেখাতেন৷ এ ছাড়া এই পৃথিবীতে কোন মানুষই অমর নন৷ কিন্তু একজন মানুষ তার মৃত্যুর পর একমাত্র তার কাজের পরিচয়ের মাধ্যমেই পৃথিবীতে বেঁচে থাকতে পারেন৷ সুতরাং কাজকে কখনই ঘৃণা করা উচিত নয়৷ ‘গান নিজের হাতে কাজ কর’ -শ্রেণিকক্ষে শেখানোর কৌশল ও গানটির তাল সম্পর্কে নিচে আলোচনা করা হলো :
‘নিজের হাতে কাজ কর’ গানটি শেখানোর কৌশল :
- প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
- গানটির সঞ্চারীতে যেখানে বলা হয়েছে ‘খোদার হাবিব মোদের নবী কাজ করে নিজ হাতে’ সেখানে ‘করে’ উচ্চারণ ‘কোরে’ হবে। পরের লাইনে ‘শ্রমের’ শব্দটিকে ‘শ্রোমেরো’ উচ্চারণ করতে হবে। অন্য সময়ে ‘শ্রমের’ শব্দটির ‘র’ উচ্চারণ করার সময় হসন্তযুক্ত উচ্চারণ করতে হয়। কিন্তু এখানে ছন্দের প্রয়োজনে ‘রো’ উচ্চারণ হবে। ‘বেঁচে’ উচ্চারণ করবার সময় চন্দ্রবিন্দুর উচ্চারণ স্পষ্ট হতে হবে। নতুবা ‘বেচে’ (অর্থাৎ বিক্রী করে) মনে হবে।
- গানটির তাল কাহার্বা৷
- কাহার্বা তাল : ৪ + ৪ = ৮ মাত্রা। যেমন-
কাহার্বা তাল : ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩
| + | ০ | ||||||||
| ধা | গে | তে | টে | না | গে | ধি | না | ৷ | |
| ১ | ২ | ৩ | ৪ | ৷ | ৫ | ৬ | ৭ | ৮ | ৷ |
নিজের হাতে কাজ কর গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।
ভিডিও লিংক: নিজের হাতে কাজ কর
সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:
- জাতীয় সংগীত আমার সোনার বাংলা
- গান প্রিয় ফুল শাপলা ফুল
- গান প্রজাপতি প্রজাপতি
- বিশ্ব সংগীত আমরা করব জয়
- গান আমরা সবাই রাজা
- গান রক্ত দিয়ে নাম লিখেছি
- সংগীত শিক্ষাদান পদ্ধতি ও কৌশল এবং গানসমূহের তাল
- শিশুর বিকাশে সংগীতের গুরুত্ব
- সংগীতের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, তাল, লয় ও ছন্দ পরিচয়
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রশিক্ষণে ব্যবহার্য উপকরণসমূহ
- প্রশিক্ষণ পরিচালনায় একজন প্রশিক্ষকের করণীয়
- সংগীত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচী ।


