গান রক্ত দিয়ে নাম লিখেছি - Proshikkhon

গান রক্ত দিয়ে নাম লিখেছি

Song Rokto Diye Nam Likhechi

মুক্তিযুদ্ধের গান: ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটির মুলভাব

মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যোগানোর উদ্দেশ্যে রচিত হয়েছিলো অনেক মুক্তিযুদ্ধের গান৷ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি তারই একটি৷ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বহুল প্রচারিত এই গানটি মুক্তিযোদ্ধাদের মনে যুগিয়েছে অসীম সাহস ও উদ্দীপনা৷ গানটিতে জীবন পণ করে রক্তের বদলে মেধকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে৷ গানটিতে সংকটময় মুহূর্তে সকলের মাঝে একতা, রক্ত ও অপমানের প্রতিশোধ নেওয়ার মাধ্যমে মুক্ত স্বাধীন দেশ গড়ার দৃপ্ত মনষ্কামের কথা ব্যক্ত হয়েছে৷   

‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি শেখানোর কৌশল:

  • প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ এই গানটির স্থায়ী এবং অন্তরা কাহারবা তারে এবং সঞ্চারী দ্রুত দাদরা তালে নিবদ্ধ৷ বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রেখে সহায়ক গানটি নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
  • এ গানটিতে ‘রক্ত’, ‘মুক্তি’, ‘তুচ্ছ’, প্রভৃতি ককেটি যুক্তাক্ষর রয়েছে৷ যুক্তাক্ষরের প্রথম অক্ষরটি হসন্ত সহযোগে জোরদারভাবে উচ্চারণ করতে হবে৷ ‘লড়ছি’ এবং ‘গেছি’ শব্দ দুটির উচ্চারণে ‘ড়’ উচ্চারণ স্পষ্ট ও জোরালো হতে হবে৷

‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি এই গানটির স্থায়ী এবং অন্তরা কাহারবা তালে এবং সঞ্চারী দ্রুত দাদরা তালে গাওয়া হয়। তাল দু’টি নিম্নরূপ:

কাহার্‌বা তাল :  ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩ 

+        
ধাগেতেটে নাগেধিনা

দাদরা তাল :  ৩  +  ৩  =  ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷

+      
ধাধিনানাতিনা

গান রক্ত দিয়ে নাম লিখেছি গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।

ভিডিও লিংক: গান রক্ত দিয়ে নাম লিখেছি

সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!