Song Rokto Diye Nam Likhechi
মুক্তিযুদ্ধের গান: ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটির মুলভাব
মুক্তিযুদ্ধ চলাকালীন মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা যোগানোর উদ্দেশ্যে রচিত হয়েছিলো অনেক মুক্তিযুদ্ধের গান৷ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি তারই একটি৷ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে বহুল প্রচারিত এই গানটি মুক্তিযোদ্ধাদের মনে যুগিয়েছে অসীম সাহস ও উদ্দীপনা৷ গানটিতে জীবন পণ করে রক্তের বদলে মেধকে মুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়েছে৷ গানটিতে সংকটময় মুহূর্তে সকলের মাঝে একতা, রক্ত ও অপমানের প্রতিশোধ নেওয়ার মাধ্যমে মুক্ত স্বাধীন দেশ গড়ার দৃপ্ত মনষ্কামের কথা ব্যক্ত হয়েছে৷
‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি শেখানোর কৌশল:
- প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ এই গানটির স্থায়ী এবং অন্তরা কাহারবা তারে এবং সঞ্চারী দ্রুত দাদরা তালে নিবদ্ধ৷ বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রেখে সহায়ক গানটি নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
- এ গানটিতে ‘রক্ত’, ‘মুক্তি’, ‘তুচ্ছ’, প্রভৃতি ককেটি যুক্তাক্ষর রয়েছে৷ যুক্তাক্ষরের প্রথম অক্ষরটি হসন্ত সহযোগে জোরদারভাবে উচ্চারণ করতে হবে৷ ‘লড়ছি’ এবং ‘গেছি’ শব্দ দুটির উচ্চারণে ‘ড়’ উচ্চারণ স্পষ্ট ও জোরালো হতে হবে৷
‘রক্ত দিয়ে নাম লিখেছি’ গানটি এই গানটির স্থায়ী এবং অন্তরা কাহারবা তালে এবং সঞ্চারী দ্রুত দাদরা তালে গাওয়া হয়। তাল দু’টি নিম্নরূপ:
কাহার্বা তাল : ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩
| + | ০ | ||||||||
| ধা | গে | তে | টে | না | গে | ধি | না | ৷ | |
| ১ | ২ | ৩ | ৪ | ৷ | ৫ | ৬ | ৭ | ৮ | ৷ |
দাদরা তাল : ৩ + ৩ = ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷
| + | ০ | ||||||
| ধা | ধি | না | ৷ | না | তি | না | ৷ |
| ১ | ২ | ৩ | ৷ | ৪ | ৫ | ৬ | ৷ |
গান রক্ত দিয়ে নাম লিখেছি গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।
ভিডিও লিংক: গান রক্ত দিয়ে নাম লিখেছি
সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:
- জাতীয় সংগীত আমার সোনার বাংলা
- রণ সংগীত চল্ চল্ চল্
- গান প্রিয় ফুল শাপলা ফুল
- গান প্রজাপতি প্রজাপতি
- বিশ্ব সংগীত আমরা করব জয়
- গান আমরা সবাই রাজা
- মুক্তিযুদ্ধের গান রক্ত দিয়ে নাম লিখেছি
- শ্রমের মর্যাদার গান নিজের হাতে কাজ কর
- গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
- হামদ্ এই সুন্দর ফুল সুন্দর ফল
- প্রার্থনা সংগীত আনন্দলোকে মঙ্গলালোকে
- লোকসংগীত আল্লাহ মেঘ দে পানি দে
- সরগম অনুশীলন
- সংগীত শিক্ষাদান পদ্ধতি ও কৌশল এবং গানসমূহের তাল
- শিশুর বিকাশে সংগীতের গুরুত্ব
- সংগীতের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, তাল, লয় ও ছন্দ পরিচয়
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রশিক্ষণে ব্যবহার্য উপকরণসমূহ
- প্রশিক্ষণ পরিচালনায় একজন প্রশিক্ষকের করণীয়
- সংগীত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচী ।


