Language Game: Bingo
বিঙ্গো (Bingo) তৈরি ও ব্যবহার কৌশল নিম্নে বর্ণনা করা হলো:
খেলার পরিকল্পনা
- পাঠবহির্ভূত/পাঠ্যপুস্তকের পঠিত বিষয়বস্তু হতে কতকগুলো নতুন/কঠিন/পছন্দমতো শব্দ বোর্ডে লিখুন৷
| তক্ষুনি, বুদ্ধি, ব্যবস্থা, নিমেষ, নাস্তানাবুদ, মহানন্দ |
- শব্দগুলো হতে প্রত্যেক শিক্ষার্থীকে যেকোনো তিনটি শব্দ নিজ নিজ খাতায় লিখতে বলুন৷
- দ্বৈবচয়নে একটি করে শব্দ বলুুন
- শিক্ষার্থীদের খাতায় লিখিত শব্দের পাশে টিক চিহ্ন দিতে বলুন৷
- যার তিনটি শব্দই মিলে যাবে তাকে/তাদের জোরে জয়সূচক বিঙ্গো বলতে বলুন৷
- এভাবে সবগুলো শব্দ বলে খেলাটি শেষ করুন৷
[বিঃদ্রঃ তৃতীয় শ্রেণির আমার বাংলা বই (২০১৩) কুঁজো বুড়ির গল্প থেকে নেওয়া৷]

