সামাজিক বিজ্ঞান পাঠের উদ্দেশ্য
- সমাজকে মানবিক গুণাবলী চর্চার ক্ষেত্র হিসাবে উপস্থাপন করা।
- সব ধরণের সামাজিক কাজে অংশগ্রহণ করা।
- পরিবেশের সাথে পরিচিতি ঘটানো।
- সামাজিক দায়িত্ব-কর্তব্যবোধ তৈরি করা।
- সামাজিক ও রাষ্ট্রীয় যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলা।
- সামাজিক আচার-অনুষ্ঠান, রীতি-নীতি ইত্যাদি বিষয়ে আগ্রহী করা।
- সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি অনুরাগ বাড়ানো।
- সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কল্যাণ সাধনে উদ্বুদ্ধ করা।
- ব্যাক্তি ও সমাজ জীবনের বিভিন্ন ধরণের সমস্যাবলী সমাধানের মনোভাব গঠন করা।
- সাংবিধানিক অধিকার সম্পর্কে জানা।
- জাতীয় চেতনাবোধ জাগ্রত করা।
- অবসর সময়কে সমাজ উন্নয়নের কাজে ব্যবহার করা।
- সৎ ও উদারনৈতিক মনোভাব তৈরি করা।
- বিশ্বভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।
- সামাজিক সংহতি শক্তিশালীকরণে উদ্বুদ্ধ করা।
- আত্মনির্ভরশীল ব্যক্তিত্বসম্পন্ন মানুষ গড়তে।


