Universal Declaration of Human Rights – 1948
মানবাধিকারের সর্বজনীন ঘোষণা-১৯৪৮ বিশ্ব মানবতার জন্য একটি মাইলফলক। মানবাধিকারে সর্বজনীন ঘোষণাটি ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ অধিবেশনের ২১৭ ক (১১১) বিধিতে বিশ্বের মানুষের অধিকার প্রতিষ্ঠা ও রক্ষার এক সর্বজনীন ঘোষণা প্রদান করা হয়। এ ঘোষণায় প্রত্যেকেরই শিক্ষা লাভের অধিকার রয়েছে। মানবাধিকারের সর্বজনীন ঘোষণায় যা বলা হয়েছে তা হলো:
মানবাধিকারের সর্বজনীন ঘোষণা-১৯৪৮:
- প্রাথমিক প্রারম্ভিক ও মৌলিক স্তরসমূহে শিক্ষা অবৈতনিক হতে হবে।
- প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক হতে হবে।
- কারগরি ও পেশাগত শিক্ষা লাভের সুযোগ সাধারণভাবে সহজলভ্য হবে এবং
- মেধা অনুযায়ী উচ্চ শিক্ষায় অংশগ্রহণে সকলের সমান সুযোগ থাকবে ।

