শিশুরা কীভাবে শেখে - Proshikkhon

শিশুরা কীভাবে শেখে

How do children learn?

প্রতিনিয়ত আমরা অনেক কিছু শিখি। ছোট থেকে বড় হওয়ার পর আমরা হাঁটতে শিখি, সাঁতার শিখি, গাছে চড়তে শিখি, লেখাপড়া শিখি ইত্যাদি। আমাদেরকে হয়তো কেউ এগুলো বলে দেয়নি তবু আমরা শিখেছি। শিশুরা কীভাবে শেখে সে সম্পর্কে একজন শিক্ষকের সম্যক ধারণা রাখা অত্যন্ত প্রয়োজন। নিম্নে শিশুরা কীভাবে শেখে তা বর্ণনা করা হলো :

জন্মের পর থেকেই মানুষের শিক্ষা শুরু হয়। একজন শিশুর সঠিক শিক্ষার ওপর তার ভবিষ্যৎ জীবন নির্ভর করে। শিশু নানা উপায়ে নানা মাধ্যমে শিখতে থাকে। শিশুর এই শিখন ত্বরান্বিত করার জন্য আমাদের উচিত শিশুবান্ধব পরিবেশ নিশ্চিত করা, যাতে শিশুর শিক্ষা পরিপূর্ণ হয়। শিশুর শিখনের ক্ষেত্রে মা-বাবা, শিক্ষক তথা বড়দের রয়েছে বিরাট ভূমিকা। শিক্ষক হিসেবে আমরা যদি বিদ্যালয় তথা প্রযোজ্য ক্ষেত্রে শিশুতোষ পরিবেশ এবং শিশুদের শিখনের জন্য প্রয়োজনীয় সঠিক উপাদান নিশ্চিত করতে পারি তাহলে শিশুদের শিখন উন্নয়ন সম্ভব। সকল প্রাণীর ক্ষেত্রে শিখনের এই প্রবণতা আছে, তবে মানুষের ক্ষেত্রে শিখনের এই প্রবণতাটি অত্যধিক।

নিম্নে শিশুরা কীভাবে শেখে তা বুলেট আকারে উপস্থাপন করা হল:

  • দেখে শেখে;
  • শুনে শেখে;
  • গন্ধ নিয়ে শেখে;
  • কল্পনা করে শেখে;
  • তুলনা করে শেখে;
  • অংশগ্রহণ করে শেখে;
  • দলে কাজ করে শেখে;
  • স্বাদ নিয়ে শেখে;
  • ছবির মাধ্যমে শেখে;
  • তুলনা করে শেখে;
  • নাড়াচাড়া করে শেখে;
  • ছড়ার মাধ্যমে শেখে;
  • বারবার চেষ্টা করে শেখে;
  • পর্যবেক্ষণের মাধ্যমে শেখে;
  • গল্পের মাধ্যমে শেখে;
  • বই পড়ে শেখে;
  • অভিনয়ের মাধ্যমে শেখে;
  • প্রশ্ন করে শেখে;
  • অনুকরণ করে শেখে;
  • খেলে শেখে;
  • গান করে শেখে;
  • নির্দেশনা থেকে শেখে;
  • একাকী চিন্তা করে শেখে;
  • অনুসন্ধান করে শেখে;
  • নাচের মাধ্যমে শেখে ;
  • এছাড়াও শিশুরা আরও নানাভাবে শেখে ।

শিশুর শেখার দক্ষতা

শিশুরা কীভাবে শেখেশিশুরা কী কী শেখে (শিখনের বিষয়সমূহ)
শোনা  অন্যের কাছ থেকে গল্প/ঘটনা শুনে বিষয়বস্তু বোঝাশিক্ষক/শিক্ষিতজনের উচ্চারণ শুনে শব্দ ও বাক্য সঠিক উচ্চারণ পড়তে ও বলতে পারাপরামর্শ ও নির্দেশনা শুনে কাজ করতে পারাআবৃত্তি শুনে কবিতা ও ছড়া আবৃত্তি করতে পারাভাষা শেখাপ্রশ্ন শুনে উত্তর দিতে পারা এবং অন্যের উত্তর শুনে বিষয়বস্তু আয়ত্ব করতে পারা৷
বলা  শুদ্ধ উচ্চারণে বলা অনুূশীলন করে শেখা যায়বিষয়বস্তু কী বলা হয়েছে তা প্রকাশ করতে পারাভাষা ব্যবহারে দক্ষতা অর্জন করতে পারাপ্রশ্ন শুনে উত্তর বলতে পারাদেখা ঘটনা বন্ধুদের ও অন্যের কাছে জানতে চাওয়ানিজের শোনা/পড়া গল্প বলাদলে আলোচনা করার সময় বলা ব্যবহার৷
পড়া  গল্প পড়ে বিষয়বস্তু বুঝে শেখেনির্দেশনা পড়ে সে মোতাবেক কাজ করাপ্রশ্ন পড়ে উত্তর লেখা/বলানতুন জ্ঞান অর্জনের জন্য পড়ার অভ্যাসবিষয়বস্তু পড়ে তার থেকে প্রশ্নের উত্তর খুঁজে বের করা৷
লেখা  বর্ণ শব্দ ও বাক্য লেখাপ্রশ্নের উত্তর লেখাচিঠি পড়ে উত্তর লেখা৷
তুলনা করা  দুইদল বস্তুর সংখ্যা তুলনা করে কম-বেশি, যত-তত, সমান, ছোট বড় ইত্যাদিকোনটি ভাল, কোনটি মন্দ, পছন্দ-অপছন্দ, সুন্দর-অসুন্দর, মোটা-চিকন, ভারী-পাতলা, উচু-নিচু ইত্যাদি নির্ণয়৷
গণনা করাবস্তু গণনা করা, সংখ্যা গণনা, এক-এক মিল করা, বস্তু গণনা করে কম-বেশি নির্ণয় করাদলের বস্তু গণনা করে যোগ করা, বিয়োগ করা, গুণ করা ও ভাগ করা৷
চিন্তা করাকী করতে হবে এবং কীভাবে করতে হবে তার জন্য চিন্তা করাঅনুসন্ধান করার জন্য চিন্তা করাধাঁধাঁর উত্তর বের করার জন্য চিন্তা করাছবির বিষয়বস্তু বলার জন্য চিন্তা করাসমস্যা সমাধান করার জন্য চিন্তা করা৷
সহজ সমস্যা সমাধানসমস্যামূলক অংশসমস্যা সমাধানের জন্য দলে আলোচনা, জুটিতে আলোচনাদৈনন্দিন সমস্যা সমাধান৷
খেলাগণিতের খেলা- ডোমিনো, ডাইস, যাদুর বর্গ, বিঙ্গোঁ ইত্যাদিইংরেজি বিষয়ের খেলা: বিঙ্গোঁ, ফ্যামিলি গেম, ম্যাচিং, Ask and throw, Listen, Do, Hangman, guess ইত্যাদি৷
অভিনয়ভূমিকঅভিনয় করে শিক্ষক-ছাত্রের কাজ, দোকানি ও ক্রেতার কেনা- বেচা, ভাল কাজ, সৌরজগত৷
দলে কাজ করাবাগান করা, ছোটদলে ও জুটিতে আলোচনা করে বিষয়বস্তু লেখাশিক্ষকের নির্দেশনা অনুসরণ করে পাঠের বিষয়বস্তু নিরবে পড়ে প্রশ্নের উত্তর দলে বলা/লেখাদলে খেলা, ক্রিকেট, ফুটবল, বিষয়ভিত্তিক খেলা৷
নিজে কাজ করে (হাতে কলমে)মাটি দিয়ে বল, পুতুল ও অন্যান্য জিনিস তৈরিকাগজ দিয়ে নৌকা, পে­ন, নকশা তৈরিখেলার সরঞ্জাম/কার্ড তৈরি৷
পর্যবেক্ষণ করে  পরিবেশের বিভিন্ন গাছপালা পর্যবেক্ষণ করে বৈশিষ্ট্য বুঝাপরিবেশের বস্তু পর্যবেক্ষণ করে জীবজড় ও অন্যান্য বৈশিষ্ট্য বুঝতে পারাবড়দের ও অন্যান্য শিশুদের আচরণ পর্যবেক্ষণ করে তা অনুসরণ করাপরিবেশ পরিচিতি বিজ্ঞান ও সমাজের অনেক বিষয়বস্তু পর্যবেক্ষণ করে শেখা৷
পরীক্ষ করাবায়ুর চাপ, বায়ু জায়গা দখল করে, পানিচক্র, চুম্বকের ধর্ম, তাপে কঠিন পদার্থের সম্প্রসারণ, ঘর্ষণে তাপ উত্পন্ন হয় ইত্যাদি পরীক্ষা করে শেখা৷
অনুসন্ধান করাপর্যবেক্ষণ করে পরিবেশের বিভিন্ন বস্তুর বৈশিষ্ট্য অনুসন্ধান করে শেখে যেমন: কোন গাছের পাতা লম্বা, গোল ছোট ইত্যাদি৷ কোন গাছের ডালপালা আছে এবং কোন গাছের ডালপালা নেই৷ এগুলো অনুসন্ধান করে শেখা৷ কোন জিনিসের গন্ধ কীরূপ, কোনটি মিষ্টি কোনটি তেতো কিংবা ঝাল এগুলো বস্তু অনুসন্ধান করে পরীক্ষা করা যায়৷
ছবি আকাঁগণনার জন্য আকাঁদেখা বা বর্ণনার জন্য আকাঁ৷
অনুকরণ  অনুকরণ ও অনুসরণ করে ভাষা শেখেযাকে ভালবাসে তাকে অনুকরণ করে তার ভালো গুণাবলি অর্জনে তত্পর হয়সাথীদের আচরণ অনুকরণ করেশ্রদ্ধা করা, ভালোবাসা, পছন্দ, অপছন্দ, সদগুণাবলি অনুকরণের মাধ্যমে শেখে৷
গানগানের সুরে ছড়া আবৃত্তি করা দ্রুত সম্ভব৷

Comments (1)

[…] শিক্ষক শিশু ও শিশুর বৈশিষ্ট্য অথবা শিশুর ভিন্নতা অনুসারে কৌশল প্রয়োগ করে  শিখনে […]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!