শিক্ষা পরিকল্পনা - Proshikkhon

শিক্ষা পরিকল্পনা

Education plan

শিক্ষা পরিকল্পনা

সাধারণ অর্থে শিক্ষা পরিকল্পনা বলতে একটি দেশ তথা জাতির সামগ্রিক শিক্ষার উন্নয়নের জন্য প্রণীত বিভিন্ন কর্মসূচি র্ভির পূর্ব রূপরেখাকেই বোঝানো হয়। জাতীয় শিক্ষা কাঠামো, পরিসর, প্রশাসন ও ব্যবস্থাপনার সার্বিক উন্নয়ননের জন্য কল্যাণকর কর্মনির্ভর এবং সর্বোত্তম পন্থা অবলম্বনের নক্সাকেই শিক্ষা পরিকল্পনা বলা হয়। মূলত শিক্ষার সাথে সম্পৃক্ত পরিকল্পনাই হলো শিক্ষা পরিকল্পনা। শিক্ষা বিষয়ক সিদ্ধান্ত, কর্মসূচী ও কার্যক্রম গ্রহণ করা হল শিক্ষা পরিকল্পনা।

শিক্ষা পরিকল্পনার ধারণা

কমিউনিজমের যাত্রার প্রারম্ভ ১৯১৭ সালে ‘পরিকল্পনা (Planning)’ ধারণাটি সৃষ্টি হয়। দ্বিতীয় মহাযুদ্ধ শেষে পশ্চিম ইউরোপীয় দেশসমূহ পরিকল্পনা ধারণাটি গ্রহণ করে। ১৯৬০ এর প্রারম্ভে নব্য স্বাধীন দেশসমূহ তাদের জনগণকে দ্রæত মানব সম্পদে পরিণত করার জন্য শিক্ষা পরিকল্পনাকে ‘অবশ্যই’ পালনীয় মনে করে। শিক্ষা পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা বিভাগ করলেও তারা দক্ষ বহিঃস্থ পরামর্শকের নির্ভর করে। বর্তমানে গতানুগতিক পরিকল্পনার (Traditional Planning) পরিবর্তে কৌশলগত পরিকল্পনা (Strategic Planning) অধিক হারে প্রণয়ন করা হয়।

শিক্ষা পরিকল্পনার সংজ্ঞা

প্রফেসর গিয়াস উদ্দিন এর মতে- ‘‘শিক্ষা সম্পর্কিত কোন কাজ সম্পাদন করার জন্য যখন ভিন্ন বিকল্প পন্থার প্রশ্ন আসে, তখন এর মধ্য হতে সর্বোত্তম পন্থাটি বাছাই করে নেয়ার প্রবণতাই হলো শিক্ষা পরিকল্পনা।”

প্রফেসর রবিনসন এর মতে-’‘শিক্ষার কোন বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সুনিশ্চিতভাবে গৃহীত কোন কার্যকরী সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াই হলো শিক্ষা পরিকল্পনা।”

রবার্ট এ. ডাল এর মতে- “Planning is more and more regarded as equivalent to rational social action, that is as a social process for reaching a rational decision”.

আলবার্ট ওয়াটার স্টোন পরিকল্পনার যে সংজ্ঞা দিয়েছেন তা হলো- “ইহা মানুষের জ্ঞানের যুক্তিসঙ্গত প্রয়োগের মাধ্যমে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া যা মানুষের কর্মের ভিত্তিকে প্রতিনিধিত্ব করে।”

শিক্ষা পরিকল্পনার প্রয়োজনীয়তা

  • দেশের অর্থনীতিতে শিক্ষিত মানব সম্পদের খাতওয়ারি বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা নিরুপন করা;
  • পরিকল্পিত সময়ে জনসংখ্যা বৃদ্ধির হার কিরূপ হবে, কি পরিমাণ আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক বিদ্যালয় প্রয়োজন তা নিরূপণ করা। যেমন প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, কারিগরি বিদ্যালয়, বৃত্তিমূলক বিদ্যালয় ইত্যাদি;
  • শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষকের চাহিদা, চাহিদা পুরণের উপায় চিহ্নিত করা;
  • অবকাঠোমো নির্মাণে অর্থ ও ভৌত সুবিধার প্রয়োজন ইত্যাদি চিহ্নিত করা;
  • কাঙ্খিত শিক্ষার্জনের প্রতিটি ক্ষেত্রে প্রতি শিক্ষার্থীর আসন বিন্যাস করা ইত্যাদি নানাবিধ প্রয়োজনে শিক্ষা পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

শিক্ষা পরিকল্পনার কৌশল

  • পরিবর্তন মোকাবেলা করা;
  • প্রয়োজনীয় তথ্য ও উপাত্তের বিশ্লেষণ ও গ্রহণ;
  • কর্ম সম্পাদনের পরিসর সনাক্ত করা;
  • ব্যপ্তি চিহ্নিত করা;
  • পরবর্তী কাজের রূপরেখা প্রণয়ন;
  • ভবিষ্যৎ কর্মকান্ডের জনবল চিহ্নিতকরণ;
  • প্রয়োজনীয় অর্থ ও উপকরণ সংগ্রহের তাগিদ;
  • কর্ম সম্পাদনের উপায় ও লজিস্টিক সাপোর্ট চিহ্নিত করা;
  • পরিবীক্ষণ, পর্যবেক্ষণ ও তত্ত্বাবধান দিক নির্দেশনা।

শিক্ষা পরিকল্পনার ধাপ

১। পরিকল্পনা পূর্ব যাচাইকরণ।

২। উদ্দেশ্য ও কৌশল নির্ধারণ।

৩। বিকল্প ও উৎকৃষ্ট কার্য-পদ্ধতি গ্রহণ।

৪। উপ-পরিকল্পনা গ্রহণ।

৫। বাস্তবায়ন সময় ও কার্যকাল নির্ধারণ।

শিক্ষা পরিকল্পনা চক্র

 Carl V. Patton and David S. Sawicki Basic Methods of Policy Analysis and Planning উৎস অনুসারে শিক্ষা পরিকল্পনার চক্রটি নিম্নরূপ:

১. বিশ্লেষণ (Diagnosis): দেশের বর্তমান শিক্ষা অবস্থা ও তার পরিবেশ ও পরিস্থিতি অনুসারে এমন একটি সিদ্ধান্তে পৌঁছানোর প্রক্রিয়া যা  ব্যবস্থা গ্রহণ করা। বিশ্লেষণ করা।

২. নীতি সংগঠন (Policy Formulation): লক্ষ্য-উদ্দেশ্য এবং কৌশল ঠিক রাখা।

৩. পরিকল্পনার লক্ষ্যমাত্রা ও পরিকল্পনা প্রয়োগ (Planning target and Plan Operation): সুনির্দিষ্ট লক্ষ্য ঠিক করা এবং লক্ষ্য অর্জনের জন্য উপায় চিহ্নিত করা।

৪. পরিবীক্ষণ  (Monitoring): নিয়মিত পরিবীক্ষণের মাধ্যমে অগ্রগতি যাচাই ও মূল্যায়ন করার পাশাপাশি সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা।

error: Content is protected !!