Observation and review of Bangladesh & Global Studies subject teaching and learning activities
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিখন শেখানো কার্যক্রম পর্যবেক্ষণ ও পর্যালোচনা
প্রত্যেক শিশুর চারপাশে রয়েছে সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ। এই পরিবেশ থেকে শিশু নিত্য নৈমিত্তিক জ্ঞান ও অভিজ্ঞতা সঞ্চয় করছে৷ শিক্ষার্থীদের জ্ঞানের জগতের সাথে যোগাযোগ ঘটানো বা তাদের আচরণের পরিবর্তন আনতে হলে শিক্ষককে পরিকল্পিতভাবে নানা ধরনের শিখন শেখানো পদ্ধতি ও কলাকৌশল প্রয়োগ করতে হয়৷ শিক্ষার্থীদের মানসিক যোগ্যতা ও গ্রহণ ক্ষমতা অনুযায়ী তাকে কীভাবে শিক্ষাদান করতে হবে তার শিখন অনেকাংশে নির্ভর করে শিক্ষকের ওপর৷ বিষয়বস্তু যতই গুরুত্বপূর্ণ বা আকর্ষণীয় হোক না কেন তা শিক্ষার্থীদের নিকট আকর্ষণীয় বা সহজবোধ্য মনে হবে না যদি তা সঠিকভাবে উপস্থাপিত না হয়৷ তাই শিক্ষক এবং তার শিখন শেখানো কার্যক্রম পরিচালনা পদ্ধতি ও ব্যবহৃত কৌশল অতি গুরুত্বপূর্ণ৷
বাংলাদেশ ও বিশ্বপরিচয় একটি বহুমাত্রিক বিষয়ের সমন্বিত রূপ। এ বিষয়ের শিখন শেখানো কার্যক্রম পরিচালনা তাই বহুমাত্রিক শিখন শেখানো পদ্ধতি ও কৌশল প্রয়োগ করতে হয়। এ কারণেই এ বিষয়ের পাঠ উপস্থাপনকালে পদ্ধতি ও কৌশল নির্বাচনের ক্ষেত্রে সর্তক প্রয়াস গ্রহণ করতে হয়। একটি পাঠে কখনও একাধিক পদ্ধতি ও কৌশল অনুসরণ করতে হয়। গল্প বলা, আলোচনা, প্রশ্নোত্তর, বর্ণনা, পর্যবেক্ষণ, অনুসন্ধান, প্রদর্শন ইত্যাদি সবই বাংলাদেশ ও বিশ্বপরিচয় শিখন শিক্ষাদান পদ্ধতি। উদাহরণস্বরূপ: তৃতীয় শ্রেণির আমাদের পরিবেশ ও সমাজ শীর্ষক পাঠে, পর্যবেক্ষণ আলোচনা ও প্রশ্নোত্তর পদ্ধতি ব্যবহার করা হয়। তাছাড়া এ পাঠে জুটিতে কাজ, ছোটদলে কাজ, প্রতিবেদন তৈরি, শ্রেণিকরণ ও ব্যাখ্যাকরণ কৌশল ও ব্যবহার করা হয়। উপর্যুক্ত শিখন শেখানো পদ্ধতি ও কৌশল ব্যতিত বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিখন শেখানো কখনও ফলপ্রসূ ও প্রাণবন্ত হয় না। এ অধিবেশনে তাই এ সকল পদ্ধতি ও কৌশল ব্যবহার করে কীভাবে শ্রেণিকক্ষে বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিখন শেখানো কার্যক্রম পরিচালনা করতে পারেন তা তুলে ধরা হয়েছে।
শিখন শেখানো পদ্ধতি ও কৌশল (বাংলাদেশ ও বিশ্বপরিচয়)
শ্রেণি: তৃতীয়, পাঠ: আমাদের সমাজ ও পরিবেশ, পাঠ্যাংশ: সামাজিক ও প্রাকৃতিক পরিবেশ
| শিখনফল | শিখন শেখানো কার্যাবলি | শিক্ষণ পদ্ধতি বা কৌশল |
| ১. নিজ এলাকায় পরিবেশ পর্যবেক্ষণ করে উপাদান শনাক্ত করে তালিকা তৈরি করতে পারবে৷ | ১. আমাদের চারপাশে কী কী জিনিস আছে সে বিষয় চিন্তাকরতে বলুন এবং সেক্ষেত্রে কী পদ্ধতি অবলম্বন করা যায় তা শুনুন ও প্রয়োজনীয় সহায়তা দিন ৷ | -একাকী চিন্তা -জুটিতে আলাপ -প্রশ্নোত্তর -ছোটদলে কাজ -পর্যবেক্ষণ |
| ২. শিক্ষার্থীগণ পরিবেশের সামাজিক উপাদন ও প্রাকৃতিক পরিবেশের উপাদানের শ্রেণিকরণ করতে পারবে৷ | ২. শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে চারদিকের পরিবেশ পর্যবেক্ষণ করে বিভিন্ন উপাদানের তালিকা তৈরি করতে বলুন (এ্যাসাইনমেন্ট)৷ | -তালিকা প্রণয়ন -শ্রেণীকরণ -দলীয় আলোচনা |


