Song Chal Chal Chal
রণ সংগীত: ‘গান চল্ চল্ চল্’ গানটির মুলভাব
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত অন্যতম দেশাত্মবোধ ভিত্তিক উদ্দীপনামূলক গান চল্ চল্ চল্৷ এই গানটি বাংলাদেশের রণ সংগীত সৈনিকদের তালে তালে পা ফেলে মার্চ করার সময় উদ্দীপনা সৃষ্টিমূলক বানী রয়েছে এই গানে৷ তরুণ প্রজন্ম যে সমস্ত বাধা অতিক্রম করে মৃত্যুর দুয়ারে জীবনের আলো জ্বালাতে পারে তারই উচ্ছসিত প্রকাশ এই গানটিকে সমৃদ্ধ করেছে৷ ১৯২৮ সালে ঢাকা সফরকালে কবি গানটি রচনা করেন৷ ঐ বছর ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ঢাকা মুসলিম সাহিত্য সমাজের দ্বিতীয় বার্ষিক অধিবেশনে সমবেত কন্ঠের এই গানটি উদ্বোধনী সংগীত হিসেবে গাওয়া হয়৷
রণ সংগীত শেখানোর কৌশল :
- প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন।
- এই গানটিতে ‘আঘাত’, ‘প্রভাত’, ‘বাধার বিন্ধ্যাচল’, ‘ভাঙরে ভাঙ্’ অংশগুলোর ‘ঘ’, ‘ভ’, ‘ধ’ ধ্বণিগুলোকে যেন কিছুতেই ‘গ’, ‘ব’, ‘দ’ বলা না হয় সেদিকে লক্ষ রাখতে হবে। ‘মহাশ্মশান’ শব্দের ‘শ্ম’ উচ্চারণে একই সঙ্গে নাক আর মুখ দিয়ে বাতাস বের করে ‘শ’ বলতে হবে। ‘আহ্বান’ শব্দটি ‘আওভান’ উচ্চারণ করতে হবে। ‘ভ’এর উচ্চারণ এখানে ইংরেজি ‘া’ এর মত।
- গানটির তাল দাদরা।
দাদরা তাল : ৩ + ৩ = ৬ মাত্রা, মাত্রা বিভাগ ৩৷ ৩৷
| + | ০ | ||||||
| ধা | ধি | না | ৷ | না | তি | না | ৷ |
| ১ | ২ | ৩ | ৷ | ৪ | ৫ | ৬ | ৷ |
রণ সংগীত: ‘গান চল্ চল্ চল্’ গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।
ভিডিও লিংক: গান চল্ চল্ চল্
সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:
- জাতীয় সংগীত আমার সোনার বাংলা
- গান প্রিয় ফুল শাপলা ফুল
- গান প্রজাপতি প্রজাপতি
- বিশ্ব সংগীত আমরা করব জয়
- গান আমরা সবাই রাজা
- গান রক্ত দিয়ে নাম লিখেছি
- গান নিজের হাতে কাজ কর
- গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
- সংগীত শিক্ষাদান পদ্ধতি ও কৌশল এবং গানসমূহের তাল
- শিশুর বিকাশে সংগীতের গুরুত্ব
- সংগীতের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, তাল, লয় ও ছন্দ পরিচয়
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রশিক্ষণে ব্যবহার্য উপকরণসমূহ
- প্রশিক্ষণ পরিচালনায় একজন প্রশিক্ষকের করণীয়
- সংগীত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচী ।

