Song Allah Meg De Pani De
লোকসংগীত: ‘আল্লাহ্ মেঘ দে পানি দে’ গানটির মুলভাব
এটি একটি প্রসিদ্ধ লোকসংগীত৷ গ্রীষ্মের কাঠফাটা রোদে খরা হ’লে বৃষ্টির জন্য আমাদের গ্রামীন সমাজে যে হাহাকার তার ছবি এই গানটিতে ধরা পড়েছে৷ পল্লীকবি জসীমউদ্দিনের ‘নক্সী কাঁথার মাঠ’ কাব্যে বৃষ্টির জন্য মাগন গানের যে বর্ণনা আছে তার সঙ্গে এই গানের মিল রয়েছে৷ আমাদের দেশে চাষবাসের অসুবিধা আর গরমের কষ্টের একটি বাস্তব ছবি ফুটে উঠেছে গানটিতে৷ ‘আল্লাহ্ মেঘ দে’ কথাটি ঘুরিয়ে ফিরিয়ে নানা সুরে বলতে চাওয়ার আকুলতাটুকু চমৎকারভাবে ফুটে উঠেছে লোকসুরের এই গানে৷
‘গান আল্লাহ্ মেঘ দে পানি দে’ শেখানোর কৌশল :
- প্রমিত উচ্চারণে আবৃত্তি গানের অন্যতম শর্ত, গানের ভাবার্থ আবৃত্তির মধ্যে স্পষ্ট হয়ে ওঠে৷ সহায়ক অংশগ্রহণকারীদের আগ্রহ সৃষ্টির জন্য গান নিজে আবৃত্তি করবেন এবং অংশগ্রহণকারীদের দিয়েও আবৃত্তি করাবেন৷
- প্রমিত উচ্চারণ ‘মেঘ’ হওে এই গানটিতে ‘ম্যাঘ’ উচ্চারণ করা হয় গ্রামাঞ্চলে প্রচলিত উচ্চারণ অনুসরণ করে৷ গ্রামীন উচ্চারণের সাথে সঙ্গতি রেখে ‘বাইন্ধা’, ‘ফাইট্টা’ প্রভৃতি শব্দ ব্যবহার করা হছে৷ এ গানের জন্য এটি দুষণীয় নয়৷
- গানটির তাল কাহার্বা৷ লয় মধ্য৷
- কাহার্বা তালঃ : ৪ + ৪ = ৮ মাত্রা
কাহার্বা তাল : ৮ মাত্রা, মাত্রা বিভাগ ৪৷ ৪৷ ৩
| + | ০ | ||||||||
| ধা | গে | তে | টে | না | গে | ধি | না | ৷ | |
| ১ | ২ | ৩ | ৪ | ৷ | ৫ | ৬ | ৭ | ৮ | ৷ |
আল্লাহ্ মেঘ দে পানি দে গানটির ভিডিও দেখে অনুশীলন করুন।
ভিডিও লিংক: গান আল্লাহ্ মেঘ দে পানি দে
সংগীত বিষয়ের অন্যান্য গুরুত্বপূর্ণ লিংক:
- জাতীয় সংগীত আমার সোনার বাংলা
- রণ সংগীত চল্ চল্ চল্
- গান প্রিয় ফুল শাপলা ফুল
- গান প্রজাপতি প্রজাপতি
- বিশ্ব সংগীত আমরা করব জয়
- গান আমরা সবাই রাজা
- মুক্তিযুদ্ধের গান রক্ত দিয়ে নাম লিখেছি
- শ্রমের মর্যাদার গান নিজের হাতে কাজ কর
- গান আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
- হামদ্ এই সুন্দর ফুল সুন্দর ফল
- প্রার্থনা সংগীত আনন্দলোকে মঙ্গলালোকে
- লোকসংগীত আল্লাহ মেঘ দে পানি দে
- সংগীত শিক্ষাদান পদ্ধতি ও কৌশল এবং গানসমূহের তাল
- শিশুর বিকাশে সংগীতের গুরুত্ব
- সংগীতের সংজ্ঞা, শ্রেণিবিভাগ, তাল, লয় ও ছন্দ পরিচয়
- প্রশিক্ষণ কক্ষে অনুসরণীয় নিয়মাবলী
- প্রশিক্ষণে ব্যবহার্য উপকরণসমূহ
- প্রশিক্ষণ পরিচালনায় একজন প্রশিক্ষকের করণীয়
- সংগীত বিষয়ের প্রশিক্ষণ কর্মসূচী ।
