নবনিযুক্ত শিক্ষকদের প্রশিক্ষণ উদ্দেশ্য নিম্নে উল্লেখ করা হলো:
প্রাথমিক শিক্ষার কাঠামো, লক্ষ্য, উদ্দেশ্য, প্রান্তিক যোগ্যতা শিখনফল, শিক্ষাক্রম, পাঠ্যসূচি ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা।
শ্রেণিতে শিখন শেখানো কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে প্রয়োজনীয় পদ্ধতি, কৌশল, বিভিন্ন প্রকার শিখন শেখানো সামগ্রী, শিক্ষা উপকরণ এর ব্যবহার ইত্যাদি বিষয়ে ধারণা লাভে সহায়তা করা
শ্রেণি ব্যবস্থাপনার প্রয়োজনীয় কৌশল ও পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শ্রেণিকক্ষের মানোন্নয়নে সক্ষম করে তোলা।
যে কোন বিষয়ে শিখানো কার্যক্রম পরিচালনার জন্য যথাযথ পাঠ পরিকল্পনা তৈরি করতে সক্ষম করে তোলা।
শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য বিভিন্ন কৌশল জানা ও প্রয়োগ করতে সমর্থ করা।
সহশিক্ষাক্রমিক কার্যাবলি পরিচালনার কৌশল জানতে সহায়তা করা।
প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট অন্যান্য সব প্রতিষ্ঠান ও কমিটি সম্পর্কে ধারণা লাভে সহায়তা করা।
নিজের ধারাবাহিক পেশাগত উন্নয়নের সম্যক জ্ঞান লাভে সহায়তা করা।
চাকুরি সংক্রান্ত প্রয়োজনীয় বিধিবিধান সম্পর্কে ধারণা লাভ করা এবং উক্ত বিধিবিধান মেনে চলতে আগ্রহী করে তোলা।