শিখনফলভিত্তিক মূল্যায়নের জন্য ভাষার দক্ষতাভিত্তিক প্রশ্ন

Language proficiency questions for learning outcome-based assessment

শিখনফলভিত্তিক মূল্যায়নের জন্য ভাষার দক্ষতাভিত্তিক প্রশ্ন করার বিভিন্ন কৌশলসমূহ নিম্নে বর্ণনা করা হলো:

দক্ষতা:শোনা

বিষয়ভিত্তিক প্রান্তিক যোগ্যতা-২: বাংলায় ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, ইত্যাদি শ্রুতিগ্রাহ্য সাহিত্য শুনে বুঝতে পারা ও আনন্দ লাভ করা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ২.২: গল্প ও উপকথা শুনে মূল বিষয় বুঝতে পারবে৷

শিখনফল: ২.২.১ ও ২.২.৩

নির্দেশ: আমি গল্পটি তোমাদের দু’বার পড়ে শুনাব ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ তারপর তোমাদের কতগুলো প্রশ্ন করব৷ প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে হবে৷

একদিন একটি পিঁপড়ে পুকুরে পানি খেতে গেল৷ হঠাত্ একটি ঢেউ এসে পিঁপড়েকে ভাসিয়ে নিল৷ পুকুর পাড়ে জামের ডালে বসে ছিল একটি ঘুঘু৷ পিঁপড়াকে ভাসতে দেখে ঘুঘু একটি পাতা পানিতে ফেলে দিল৷ পিঁপড়ে পাতায় চড়ে তীরে উঠে এলো৷ তারপর এক দিন এক শিকারী ঘুঘুটিকে তীর ছুড়তে গেল৷ পিঁপড়ে তা দেখা মাত্রই তার পায়ে কামড় বসিয়ে দিল৷ তীর গেল বেঁকে৷ প্রাণে  বেঁচে গেল ঘুঘুটি৷

  • পিঁপড়ে পুকুরে গেল কেন ?
  • পিঁপড়ে কেমন করে পুকুরে পাড়ে গিয়াছিল ?
  • এ গল্পটি থেকে আমরা কী শিখতে পারি ?
  • এ গল্পের একটি নাম দাও৷

দক্ষতা:শোনা

প্রান্তিক যোগ্যতা- ২: বাংলায় ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, ইত্যাদি শ্রুতিগ্রাহ্য সাহিত্য শুনে বুঝতে পারা ও আনন্দ লাভ করা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ২.২: গল্প ও উপকথা শুনে মূল বিষয় বুঝতে পারবে৷

শিখনফল: ২.২.২ ও ২.২.৪

নির্দেশ: আমি গল্পটি তোমাদের দু’বার পড়ে শুনাব ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ তারপর তোমাদের কতগুলো প্রশ্ন করব৷ এর সঠিক উত্তর দিতে হবে৷

অনেক দিন আগের কথা৷ কয়েক জন নাবিক জাহাজে চড়ে সমুদ্র যাত্রা শুরচ্ করল৷ গভীর সমুদ্রে তাদের জাহাজ ঝড়ে ডুবে গেল৷ ভাসতে ভাসতে তাদের কয়েক জন একটি প্রাণহীন দ্বীপে এসে পৌঁছল৷ তাদের কাছে ছিল বিভিন্ন ধরনের গাছের বীজ৷ তারা বীজ বপন করল, গাছ হলো, গাছ বড় হলো, ফুল হলো৷ ভোমর এলো, পাখি এলো৷ গাছে ফল হলো৷ সবুজে সবুজে ছেয়ে গেল দ্বীপ৷ জাহাজ ভিড়তে শুরু করল দ্বীপে৷ তারা দ্বীপের রাজা হলো ৷ সুখে শান্তিতে বসবাস করতে লাগল ৷

  • জাহাজ কীভাবে ডুবে গিয়েছিল?
  • প্রাণহীন দ্বীপে প্রাণীর আগমণে কার অবদান সবচেয়ে বেশি?
  • তাদের কাছে বীজ না থাকলে কী হতো?

বিষয়বস্তু: কথোপকথন

দক্ষতা: শোনা

প্রান্তিক যোগ্যতা- ৩: কথোপকথন, বর্ণনা ইত্যাদি শ্রতিগ্রাহ্য বিষয় শুনে বুঝতে পারা ৷

অর্জন উপযোগী যোগ্যতা: ৩.১: পরিচিত বিষয় কথোপকথন ও বর্ণনা শুনে বুঝতে পারবে৷

শিখনফল: ৩.১.১

নির্দেশনা: জাহিদ ও সীমা কথা বলছে৷ তারা কী কথা বলছে তা তোমাদের পড়ে শোনাব৷ শোনার পর তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে৷

জাহিদ: কোথায় যাচ্ছ সীমা? আজ যে ছুটি৷ তোমার হাতে গাছের চারা কেন?

সীমা: স্কুলে যাচ্ছি৷ গাছের চারা স্কুলের মাঠের ধারে লাগাব৷ আমাদের ক্লাসের সকলে আসবে৷

জাহিদ: আমিও তোমার সাথে যাব৷ দুজনে মিলে গাছ লাগাব৷

মিতু: জানো ভাইয়া, গাছ আমাদের অনেক উপকার করে৷ গাছ আমাদের ছায়া দেয়৷ ফুল দেয়, ফল দেয়৷

জাহিদ: ঠিক বলেছ৷ স্যার বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়৷ বাতাস থেকে তাই আমরা অক্সিজেন নিতে পারি৷

প্রশ্ন

  • সীমার হাতে কী ছিল?
  • জাহিদ স্কুলে গিয়ে কী করবে?
  • আমাদের বেঁচে থাকতে গাছ কীভাবে সাহায্য করে?
  • গাছ না থাকলে কী হতো?

দক্ষতা: শোনা

প্রান্তিক যোগ্যতা- ৩: কথোপকথন, বর্ণনা ইত্যাদি শ্রতিগ্রাহ্য বিষয় শুনে বুঝতে পারা ৷

অর্জন উপযোগী যোগ্যতা- ৩.৫: প্রথম থেকে দশম পর্যন্ত ক্রমবাচক শব্দ শুনে বুঝতে পারবে৷

শিখনফল: ৩.৫.১

নির্দেশ: আমি বিষয়টি তোমাদের দু’বার বলব ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ তারপর তোমাদের কতগুলো প্রশ্ন করব৷ তার সঠিক উত্তর দিতে হবে৷

রহিম, করিম ও হাসিনা একসঙ্গে পায়ে হেঁটে স্কুল থেকে বাড়িতে ফেরে৷ হাসিনার বাড়ি পর্যন্ত পৌঁছতে তাদেও ২৫ মিনিট সময় লাগে৷ এরপর করিমের বাড়িতে পৌঁছতে রহিম ও করিমের আরও ১০ মিনিট লাগে৷ সেখান থেকে পায়ে হেঁটে রহিমের বাড়ি পর্যন্ত পৌঁছতে লাগে আরও ৫ মিনিট৷

 প্রশ্ন:

  • কার বাড়ি সবচেয়ে দূরে/তৃতীয় অবস্থানে ?
  • কার বাড়ি সবচেয়ে কাছে/প্রথম স্থানে ?
  • কার বাড়ি দূরত্বের দিক থেকে মাঝামাঝি/দ্বিতীয় অবস্থানে?

দক্ষতা: শোনা

প্রান্তিক যোগ্যতা- ১: বাংলা ভাষার গঠন- বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা লাভ করবে ৷

অর্জন উপযোগী যোগ্যতা- ১.৩: নির্দেশনা, প্রশ্ন, ঘোষণা, অনুরোধ শুনে বুঝতে পারবে৷

শিখনফল: ১.৩.২, ১.৩.৪, ১.৩.৬, ১.৩.৯

নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি ৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ বলতে হবে কোন বাক্যে প্রশ্ন করা হয়েছে৷

ক) আমার নাম প্রাচী৷

খ) খেতে বসো৷

গ) তোমাদের স্কুলের নাম কী?

ঘ) দয়া করে কলমটা দাও৷

নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে৷ বলতে হবে কোন বাক্যে অনুরোধ করা হয়েছে৷

ক) কী সুন্দর দৃশ্য৷

খ) অনুগ্রহ করে তোমার বইটা দাও৷

গ) তোমার বাড়ি কোথায়?

ঘ) চুপ করে বসো৷

নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি৷ তোমরা মনোযোগ  দিয়ে শুনবে৷ বলতে হবে কোন বাক্যে নির্দেশ দেওয়া হয়েছে৷

ক) বোর্ডের মাঝামাঝি লেখ৷

খ) তুমি কোন শ্রেণিতে পড় ৷

গ) দালানটা দেখতে সুন্দর৷

ঘ) আমি প্রীতম৷

নির্দেশ: আমি ৪টি বাক্য পড়ছি৷ তোমরা মনোযোগ দিয়ে শুনবে ৷ বলতে হবে কোন বাক্যে ঘোষণা করা হয়েছে৷

ক) মন দিয়ে পড়৷

খ) আগামীকাল স্কুল বন্ধ থাকবে৷

গ) তোমার বাবার নাম কী?

ঘ) সে যাবে না৷

দক্ষতা: বলা

প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি বুঝে বলতে পারা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ২.৫: কথোপকথন অংশগ্রহণ করতে পারবে৷

শিখনফল: ২.৫.১, ২.৫.১

বিষয়বস্তু: সাক্ষাত্কার

  • তোমার নাম কী?
  • তুমি সকালে ঘুম থেকে উঠে কী কী কাজ কর?
  • তোমার বাংলা শিক্ষকের নাম কী?
  • তুমি যে বিষয়গুলো পড় তার মধ্যে কোন বিষয়টি তোমার ভালো লাগে?
  • কেন ভালো লাগে?

নির্দেশনা:  নিচের লেখাটুকু তোমাদের পড়ে শোনাব৷ তোমরা শুনে তা তোমাদের মতো করে বলবে৷

চৈত্রের দুপুর৷ শুকনো পাতারা উড়ে যায় গরম বাতাসে৷ গাছের ছায়ায় বসে আছি৷ মাথাটা গাছের উপর এলানো৷ জীবনের কথা ভাবতে ভাবতে দূর থেকে মিউজিকের মতো ভেসে আসছে একটি ঘুঘু পাখির ডাক৷ আমার মন তত্ক্ষণাত খুঁজে ফেরে সুরের উত্স৷ বাড়ির পাশের একটি গাছের ডালে বসে গান গাইছে একটি ঘুঘু পাখি৷ না, একটি না, এইতো আরও একটি ঘুঘু সুর ধরেছে৷ একটি থামতে অন্যটি গাইছে ঘু-ঘু-রো-ঘো-ঘো-ঘো৷ আনন্দে ভরে গেল মনটা৷

দক্ষতা: বলা

প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি বুঝে বলতে পারা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ২.৬: পাখির বর্ণনা করতে পারবে ও সংশিøষ্ট প্রশ্নে করতে পারবে ও উত্তর দিতে পারবে৷

শিখনফল: ২.৬.১, ২.৬.২

নির্দেশনা: নিচের ছবিটি দেখ ছবির পাখি সম্পর্কে তুমি যা জান বল:

এখানে একটি ঘুঘু পাখির ছবি দেখিয়ে-

নিচের প্রশ্নের উত্তর দাও:

  • ঘুঘু পাখি কী খায়?
  • এ পাখি কোথায় বাসা বাঁধে?
  • ঘুঘু পাখি আমাদের কী উপকার করে?
  • কীভাবে এদের আমরা বাঁচিয়ে রাখতে পারি?

দক্ষতা: পড়া

প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি পড়ে মূলভাব বুঝতে পারা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ২.৪: গল্প ও উপকথা পড়ে বুঝতে পারবে৷

শিখনফল: ২.৪.৩ ও ২.৪.৪

নির্দেশনা: গল্পটি মন দিয়ে পড়৷ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

অনেক দিন আগের কথা৷ কয়েক জন নাবিক জাহাজে চড়ে সমুদ্র যাত্রা শুরচ্ করল৷ গভীর সমুদ্রে তাদের জাহাজ ঝড়ে ডুবে গেল৷ ভাসতে ভাসতে তাদের কয়েক জন একটি প্রাণহীন দ্বীপে এসে ঠেকল৷ তাদের কাছে ছিল বিভিন্ন ধরনের গাছের বীজ৷ তারা বীজ বপন করল, গাছ হলো, গাছ বড় হলো, ফুল হলো৷ ভোমর এলো, পাখি এলো৷ গাছে ফল হলো৷ সবুজে সবুজে ছেয়ে গেল দ্বীপ৷ নাবিকেরা নোঙর ফেলতে শুরচ্ করল৷ তারা দ্বীপের রাজা হলো ৷ সুখে শান্তিতে বসবাস করতে লাগল ৷

  1. জাহাজ কীভাবে ডুবে গিয়েছিল?       

ক. ইঞ্জিন বিকল হয়ে ৷

খ. ঝড়ে পড়ে ৷

গ. ধাক্কা খেয়ে ৷

ঘ. কাত হয়ে পরে৷

     ২. প্রাণহীন দ্বীপে প্রাণীর আগমণে কার অবদান সবচেয়ে বেশি ?

ক. মানুষের

খ. নাবিকের

গ. গাছপালার

ঘ. জাহাজের

      ৩. তাদের কাছে বীজ না থাকলে কী হতো ?

ক. অন্যত্র চলে যেত

খ. মারা যেত

গ. মাছ মেরে খেত

ঘ. রাজা হতে পারত না

দক্ষতা: পড়া

প্রান্তিক যোগ্যতা- ২: ছড়া, কবিতা, রূপকথা, গল্প, কথোপকথন, বর্ণনা ইত্যাদি পড়ে মূলভাব বুঝতে পারা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ২.৪: গল্প ও উপকথা পড়ে বুঝতে পারবে৷

শিখনফল: ২.৪.১ ও ২.৪.২

নির্দেশনা: গল্পটি মন দিয়ে পড়৷ তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও:

একদিন একটি পিঁপড়ে পুকুরে পানি খেতে গেল৷ হঠাত্ একটি ঢেউ এসে পিঁপড়েকে ভাসিয়ে নিল৷ পুকুর পাড়ে জামের ডালে বসে ছিল একটি ঘুঘু৷ পিঁপড়েকে ভাসতে দেখে ঘুঘু একটি পাতা পানিতে ফেলে দিল৷ পিঁপড়ে পাতায় চড়ে তীরে উঠে এলো৷ তারপর এক দিন শিকারী ঘুঘুটিকে তীর ছুড়তে গেল৷ পিঁপড়ে তা দেখা মাত্রই তার পায়ে কামড় বসিয়ে দিল৷ তীর গেল বেঁকে৷ প্রাণে বেঁচে গেল ঘুঘুটি৷

১. পিঁপড়ে পুকুরে গেল কেন?

     ক. তার ক্ষুধা পেয়েছিল৷

     খ. তার পিপাসা পেয়েছিল৷

     গ. সে ঘুরে বেড়াচ্ছিল৷

     ঘ. সে কাজ করছিল৷

২. পিঁপড়ে কেমন করে পুকুরে পড়ে গিয়েছিল?

     ক. পা পিছলে

     খ. ছুটতে গিয়ে

     গ. পথ চলতে গিয়ে

     ঘ. ঢেউয়ের তোড়ে

৩. এ গল্পটি থেকে আমরা কী শিখতে পারি?  

     ক. উপকারীর উপকার করব

     খ. অপকারীর ক্ষতি করব না

     গ. পরের দুঃখে কাতর হব

     ঘ. সাবধানে পথ চলব

বিষয়বস্ত: কথোপকথন

নির্দেশনা: জাহিদ ও সীমা কথা বলছে৷ তারা কী কথা বলছে তা তোমাদের পড়ে বুঝতে হবে৷ পড়ার পর তোমাদের কতগুলো প্রশ্নের উত্তর দিতে হবে৷

জাহিদ: কোথায় যাচ্ছ সীমা? আজ যে ছুটি৷ তোমার হাতে গাছের চারা কেন?

সীমা: স্কুলে যাচ্ছি৷ গাছের চারা স্কুলের মাঠে ধারে লাগাব৷ আমাদের ক্লাসের সকলে আসবে৷

জাহিদ: আমিও তোমার সাথে যাব৷ দুজনে মিলে গাছ লাগাব৷

মিতু: জানো ভাইয়া, গাছ আমাদের অনেক উপকার করে৷ গাছ আমাদের ছায়া দেয়৷ ফুল দেয়, ফল দেয়৷

জাহিদ: ঠিক বলেছ৷ স্যার বলেছেন, গাছ আমাদের অক্সিজেন দেয়৷ বাতাস থেকে তাই আমরা অক্সিজেন নিতে পারি৷

প্রশ্ন: ১. সীমার হাতে কী ছিল?

  • জাহিদ স্কুলে গিয়ে কী করবে?
  • আমাদের বেঁচে থাকতে গাছ কীভাবে সাহায্য করে?
  • গাছ না থাকলে কী হতো?

দক্ষতা: লেখা

প্রান্তিক যোগ্যতা- ৩: পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও মনোভাব ইত্যাদি শুদ্ধ ও স্পষ্ট ভাষায় লিখে প্রকাশ করতে পারা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ৩.১: ছবিতে দেখা ঘটনা সহজ বর্ণনায় লিখতে পারবে৷

শিখনফল: ৩.১.১

নির্দেশনা: নিচের ছবিটি ভালো করে দেখ৷ তারপর ছবিটি সম্পর্কে ৫টি বাক্য লেখ৷

এখানে একটি কাজ/ঘটনার ছবি দেখিয়ে-

১.

২.

৩.

৪.

৫.

দক্ষতা: লেখা

প্রান্তিক যোগ্যতা- ৩: সাধারণ চিঠি এবং দরখাস্ত লিখতে পারা এবং বিভিন্ন ফরম পূরণ করতে পারা৷

অর্জন উপযোগী যোগ্যতা- ৪.৩: সহজ ফরম পূরণ করতে পারবে৷

শিখনফল: ৪.৩.১

নির্দেশনা: এ অংশ পূরণ করে তোমার পরিচয় দাও৷

                   নাম: ————————————————————৷

                   পিতার নাম: ——————————————————৷

মাতার নাম:

বিদ্যালয়ের নাম: ————————————————–৷

বাড়ির ঠিকানা: —————————————————-৷

proshikkhon

Recent Posts

বিটিপিটি শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি

পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: ‍শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…

2 years ago

পড়তে শেখা ও পড়ে শেখা

বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…

3 years ago

Acronyms list: Used in teaching and learning

Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)

3 years ago

শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম

Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…

3 years ago

শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়নের উপায়

Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…

3 years ago

শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা

Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…

3 years ago

This website uses cookies.