Language Skills Strategies: Listening and Speaking Skills
শিশুকাল থেকে পর্যাপ্ত সহায়তা দিয়ে শিক্ষার্থীর বলার দক্ষতার উন্নয়ন সাধন করা যায়। এক্ষেত্রে শিক্ষক শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার নিরিখে পর্যাপ্ত সহায়তা দেবেন। যেমন- শিক্ষার্থী যদি পূর্ণবাক্যে অথবা অর্থবহভাবে কোনো কথা না বলে তাহলে অর্থবহভাবে কথাটি বলে দেবেন। তবে ভুল সংশোধনের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। ভুল শব্দ, বাক্য শুদ্ধভাবে পুনরায় বলবেন। প্রসঙ্গ বহির্ভূতভাবে কোনো শব্দ ব্যবহার করা হলে প্রসঙ্গ অথবা ক্ষেত্রটি উল্লেখ করবেন।
বলার দক্ষতা অর্জনের কতিপয় কৌশল নিম্নে বর্ণনা করা হলো:
- প্রশ্ন করতে ও উত্তর বলতে দিয়ে
- ছবি/চিত্রের বিষয়বস্তু বলতে বা প্রশ্ন করে উত্তর বলতে দিয়ে
- গল্প শুনে বলতে দিয়ে
- গল্পভিত্তিক প্রশ্নের উত্তর বলতে দিয়ে
- ছবি সাজিয়ে গল্প বলতে দিয়ে
- ছবি দেখে সংলাপ বলতে দিয়ে
- অভিজ্ঞতা বর্ণনা করতে দিয়ে
- নির্দেশ প্রদান করতে দিয়ে
- ছড়া/কবিতা আবৃত্তি করতে দিয়ে
- নিজের সম্পর্কে বলতে দিয়ে
- ধারাবাহিক গল্প বলতে দিয়ে
- উপস্থিত বক্তৃতা করতে দিয়ে
- নির্ধারিত বক্তৃতা করতে দিয়ে
- উপস্থাপন করতে দিয়ে
- খবর পাঠ করতে দিয়ে ।

