অধ্যায়-০৪: পদার্থ ও শক্তি
সেশন-৪.৩: ধাতু ও অধাতু
ক্লাসের আলোচ্য বিষয়:
৯) ধাতু ও অধাতু কাকে বলে?
১০) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য উল্লেখ করুন।
১১) দৈনন্দিক জীবনে ধাতুর কী কী কাজে লাগে উল্লেখ করুন।
১২) উপধাতু বা অপধাতু কাকে বলে?
৯) ধাতু ও অধাতু কাকে বলে?
ধাতুঃ
যে সকল মৌলিক পদার্থ সাধারণ অবস্থায় কঠিন, দৃঢ়, উজ্জ্বল বা চকচলে, ওজনে ভারী, আঘাত করলে ঝনঝন শব্দ করে এবং তাপ ও বিদ্যুৎ পরিবাহী সেই মৌলিক পদার্থকে ধাতু বলে। যেমন- লোহা, তামা, সোনা ইত্যাদি।
অধাতুঃ
যে মৌল অবস্থায় কঠিন, তরল বা গ্যাসীয়, ওজনে হালকা, যা উজ্জ্বল বা চকচকে, ভঙ্গুর, আঘাত করলে ঝনঝন শব্দ উৎপন্ন হয় না, যা তাপ ও বিদ্যুৎ অপরিবাহী সেই মৌলগুলোকে অধাতু বলা হয়। যেমন- হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, পানি, হিলিয়াম, নিয়ন, আয়োডিন ইত্যাদি।
১০) ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য উল্লেখ করুন।
ধাতু ও অধাতুর মধ্যকার পার্থক্য:
| ধাতু | অধাতু |
| ১. ধাতু সাধারণত উজ্জ্বল। | ১. অধাতু সাধারণত উজ্জ্বল ও চকচকে নয়। |
| ২. ধাতু সাধারণত শক্ত ও ওজনে ভারী। | ২. অধাতু সাধারণত ভঙ্গুর ও হালকা। |
| ৩. ধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয়। | ৩. অধাতুকে আঘাত করলে ঝনঝন শব্দ হয় না। |
| ৪. ধাতুকে পিটিয়ে তার আকার পরিবর্তন করা যায় ও লম্বা করা যায়। | ৪. অধাতুকে পিটিয়ে তার আকার পরিবর্তন করা যায় না। |
| ৫. ধাতু স্বাভাবিক উষ্ণতায় সাধারণত কঠিন। | ৬. অধাতু স্বাভাবিক উষ্ণতায় সাধারণত কঠিন বা গ্যাসীয়। |
১১) দৈনন্দিক জীবনে ধাতুর কী কী কাজে লাগে উল্লেখ করুন।
প্রকৃতিতে বিভিন্ন ধরনের ধাতু রয়েছে এবং প্রত্যেকটি ধাতুই আমরা কোনো না কোনো কাজে ব্যবহার করা থাকি। তবে সব চেয়ে বেশি ব্যবহৃত ধাতু -লোহা। দা, বটি, কুড়াল, ছুরি, কাঁচি, কোদাল, লাঙল, নিড়ানিসহ বিভিন্ন কৃষিজ, গৃহ ও শিল্পসামগ্রী, যন্ত্রপাতি, যানবাহন এগুলো লোহা থেকে তৈরি হয়। বিদ্যুৎ পরিবহনের জন্য তামার তার ব্যবহার করা হয়। হাঁড়ি-পাতিল এবং দরজা ও জানালার ফ্রেম তৈরিতে ব্যবহৃত হয় অ্যালুমিনিয়াম। টিনকে ঘরের চাল হিসাবে ব্যবহার করা হয়। সোনা মূল্যবান গহনা ও বিভিন্ন পদক তৈরিতে ব্যবহৃত হয়।
১২) উপধাতু বা অপধাতু কাকে বলে?
উপধাতুঃ
ধাতু এবং অধাতু ছাড়াও এমন কিছু মৌলিক পদার্থ আছে যাদের কিছু ধর্ম ধাতুর মতো আবার কিছু ধর্ম অধাতুর মতো। এসব মৌলকে উপধাতু বা অধাতু বলে। যেমন- আর্সেনিক, সিলিকন ইত্যাদি।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.
View Comments
Which font is this?
Looks super awesome.