পেশাগত শিক্ষা-০৩
নৈর্ব্যক্তিক প্রশ্নমালা
অধ্যায়-০৩> হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা
১) সনাতন শব্দের অর্থ কী?
– প্রাচীন/আধুনিক /চিরন্তন /প্রাগৈতিহাসিক।
২) হিন্দু ধর্মের মূল কী?
– ঈশ্বর /মানুষ /প্রভৃতি/সমুদ্র।
৩) শক্তির উপাসনা যারা করেন তাঁরা কী?
– মুনি/শাক্ত/মানুষ/দেবতা।
৪) কশ্যপ মুনির কয়জন পত্নী ছিল?
– ২জন/৪জন/৬জন/৮জন।
৫) হিন্দু ধর্মের উৎপত্তি হয়েছে
– রোমানদের দ্বারা /পারসিকদের দ্বারা/ চাইনিজদের দ্বারা / পাকিস্তানিদের দ্বারা।
৬) সমগ্র সৃষ্টির মূলে রয়েছেন
– ভগবান /দেব/দেবী/অগ্নি।
৭) ঈশ্বরের শক্তির প্রকাশ ঘটে কিসের মধ্যে?
– প্রকৃতিতে/সূর্যে/চাঁদে/নদীতে।
৮) ইরানের পুরাতন নাম কী?
– চন্দ্রদ্বীপ/সিরিয়া/পারস্য /তিব্বত।
৯) হিন্দু শব্দের উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে?
– ইন্দু/সিন্ধু /পাঞ্জাব/বিষ্ণু।
১০) হিন্দু ধর্মের মূল বা আদি গ্রন্থ কী?
– রামায়ণ/মহাভারত/বেদ/পুরাণ।
১১) বেদ শব্দের অর্থ কী?
– জ্ঞান/বুদ্ধি /বিবেক/মানবতা।
১২) ঋষিদের ধ্যানলব্ধ জ্ঞান বা দর্শনের বাণীবদ্ধ প্রকাশই হলো
– রামায়ণ /বেদ / মহাভারত / গীতা।
১৩) হিন্দু ধর্মের মূল লক্ষ বা উদ্দেশ্য কী?
– কল্যাণ /সৌন্দর্য / পূজা / মোক্ষলাভ।
১৪) পারসিকরা ‘স’ ধ্বনির স্থলে কী উচ্চারণ করতেন?
– ছ/শ / ষ /হ।
১৫) পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি?
– হিন্দু /বৌদ্ধ /ইসলাম /জৈন।
১৬) হিন্দু ধর্ম মতে মানব কার সন্তান?
– রামচন্দ্রের /ব্রহ্মার /বিষ্ণুর /মনুর।
১৭) অভ্যুদয় অর্থ কী?
– সাংসারিক উন্নতি /নৈতিক উন্নতি /মুক্তি /সৃষ্টি।
১৮) প্রথম সৃষ্ট পুরুষ হলেন
– ব্রহ্মা /মনু /রামচন্দ্র /বিষ্ণু।
১৯) মনুসংহিতায় ধর্মের কয়টি লক্ষণের উল্লেখ আছে?
– ৪ /৬ / ১০ /১২।
২০) ঈশ্বরের অবতীর্ণ হওয়ার তত্ত্ব কী নামে পরিচিত?
– জন্মান্তরবাদ /অবতারবাদ/অবিনশ্বরবাদ/দেহতত্ত্ব।
২১) নিত্যকর্ম বলতে বোঝায়
– প্রতিদিনের কাজ/সকালের কাজ /বিকালের কাজ /রাতের কাজ।
২২) উপাসনা অর্থ কী?
– ঈশ্বর স্মরণ /আরাধনা করা/চিন্তা করা /পূজা করা।
২৩)নিরাকার উপাসনায় ভক্তরা ঈশ্বরকে কোথায় অনুধাবন করেন?
– চোখে /অন্তরে/কর্মে/পুজায়।
২৪) নিত্যকর্ম কয় ভাগে বিভক্ত?
– ৮/৬/৪/২।
২৫)হিন্দু ধর্ম গ্রন্থের মূল বেদকে কয় ভাগে ভাগ করা হয়?
– ২/৪/৬/৮।
২৬) হিন্দু ধর্মে মূলত কয় ধরনের গ্রন্থ রয়েছে.?
– ৮/৪/৬/২।
২৭) উপনিষদ কোন ধরনের গ্রন্থ?
– হিন্দু /মুসলমান /বৌদ্ধ /খ্রিষ্টান।
২৮) মূল উপনিষদ কতগুলো?
– ১২টি/১০টি/৮টি/৭টি।
২৯) পুরাণ শব্দের অর্থ কী?
– প্রাচীন /আধুনিক /সমসাময়িক /ভবিষ্যত।
৩০) মহাভারতে মোট পর্বের সংখ্যা কয়টি?
– ৪/১০/১৮/২২।
৩১) উপাসনার উপায় কয়টি?
– ২টি/৩টি/৪টি/৫টি।
৩২) উপাসনা কোন ধরনের কর্ম?
– নিত্যকর্ম/প্রাতঃকৃত্য/পূর্বাহ্নকৃত্য/সায়াহ্নকৃত্য।
৩৩) ঈশ্বরকে মাতৃরূপে যারা উপাসনা করেন তাদের বলা হয়
– ভক্ত /শাক্ত/বিগ্রহ/তান্ত্রিক।
৩৪) চন্ডী কোন পুরাণের অংশ?
– ব্রহ্মা পুরাণ /বিষ্ণু পুরাণ /অগ্নি পুরাণ /মার্কন্ডেয় পুরাণ।
৩৫) কোনটি ধর্মগ্রন্থের আধ্যাত্মিক সারাংশ?
– গীতা/রামায়ণ /মহাভারত /বেদ।
৩৬) হিন্দু ধর্মমতে ধর্মের লক্ষণ কয়টি?
– ৫টি/১০টি/৮টি/১২টি।
৩৭) ভগবানে বিশ্বাস রেখে সৎপথে চলার নাম
– মুল্যবোধ/ধর্ম/সত্যবাদিতা/আন্তরিকতা।
৩৮) ধর্ম ব্যাধ পেশায় কী ছিলেন?
– বণিক/যোগী/মাংস বিক্রেতা/কাপড় বিক্রেতা।
৩৯) যখন ছোটদের প্রতি প্রীতি দেখানো হয় তখন তাকে কী বলা হয়?
– মহত্ত্ব /শ্রদ্ধা/স্নেহ /ভক্তি।
৪০) কর্মযোগে প্রাধান্য দেয়া হয়- স্বকর্মকে/সৎসাহসকে/বুদ্ধিমত্তাকে/মূল্যবোধকে
৪১) নিষ্কামভাবে বুদ্ধিতে স্বকর্ম সম্পন্ন করলে সিদ্ধি লাভ হয়
– ঈশ্বরার্পিত/স্বকর্মে/সৎসাহসে/মূল্যবোধ।
৪২) বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সহানুভূতি জানিয়ে, বিপদে পাশে দাঁড়িয়ে কী করা যায়?
– যত্ন/আদর/সোহাগ /সেবা।
৪৩) কর্মযোগ মুক্তি দেয়
– কর্মকে/মানুষকে /কর্মযোগীকে/কাউকে নয়।
৪৪) হিন্দু ধর্ম মতে আদি পিতার নাম
– মনু/শতরুপা /আকৃতি /দেবানুতি।
৪৫) ধর্মযুদ্ধ করা কার কাজ?
– ব্রাহ্মণ/ ক্ষত্রিয়/ বৈশ্য /শূদ্র।
৪৬) পান্ডুর পাঁচ ছেলেকে একত্রে কীবলা হতো?
– পান্ডব /পঞ্চপান্ডব/পঞ্চরাজ/পঞ্চানন।
৪৭) বহ্মর্ষি অর্থ কী?
– ব্রহ্মা/ব্রাহ্মন ঋষি /রাজর্ষি/বিশ্বামিত্র।
৪৮) অভিমন্যু কার পুত্র?
– দুর্যোধন/যুধিষ্ঠির/ভীম/অর্জুন।
৪৯) ব্রাহ্মণ ঋষিকে কী বলা হয়?
– বিশ্বামিত্র /রাজর্ষি/ব্রহ্মা/ব্রহ্মর্ষি।
৫০) পান্ডব ও কৌরবদের পিতামহের নাম কী?
– ধৃষ্টদ্যুম্ন/ধৃতরাষ্ট্র /প্রদ্যুম্ন/ভীষ্ম।
সঠিক উত্তর:
১- চিরন্তন, ২- ঈশ্বর, ৩ –শাক্ত, ৪- ২ জন, ৫- পারসিকদের দ্বারা, ৬- ভগবান, ৭- প্রকৃতিতে, ৮- পারস্য, ৯- সিন্ধু, ১০- বেদ, ১১- বুদ্ধি, ১২- বেদ, ১৩- মোক্ষলাভ, ১৪- হ, ১৫- হিন্দু, ১৬- মনুর, ১৭- সাংসারিক উন্নতি, ১৮- মনু, ১৯- ১০, ২০- অবতারবাদ, ২১- প্রতিদিনের কাজ, ২২- ঈশ্বর স্মরণ, ২৩- অন্তরে, ২৪- ৬, ২৫- ৪, ২৬- ২, ২৭- হিন্দু, ২৮- ১০ টি, ২৯- প্রাচীন, ৩০- ১৮, ৩১- ২টি, ৩২- নিত্যকর্ম, ৩৩- শাক্ত, ৩৪- মার্কেন্ডেয় পুরাণ, ৩৫- মহাভারত, ৩৬- ১০টি, ৩৭- ধর্ম, ৩৮- মাংস বিক্রেতা, ৩৯- স্নেহ, ৪০- স্বকর্মকে, ৪১- ঈশ্বরার্পিত, ৪২- সেবা, ৪৩- কর্মযোগীকে, ৪৪- মনু, ৪৫- ক্ষত্রিয়, ৪৬- পঞ্চপান্ডব, ৪৭- ব্রাহ্মন ঋষি, ৪৮- অর্জুন, ৪৯- রাজর্ষি, ৫০- ভীষ্ম।
