Identification of ICT usable materials, creation and use of digital content
আইসিটি ব্যবহারযোগ্য উপকরণ সনাক্তকরণ, ডিজিটাল কনটেন্ট তৈরি ও ব্যবহার
বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ । গ্লোবালাইজেশন ধারণায় আইসিটি (ICT-Information and Communication Technology) তথ্য প্রবাহে এক গুরুত্ব পূর্ণ ভূমিকা পালন করছে । আইসিটি (ICT) বাংলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নামে পরিচিত । বাংলাদেশ সরকারের একসেস টু ইনফরমেশন (A2I)-প্রকল্প কর্তৃক উদ্ভাবিত ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ ও ‘শিক্ষকদের দ্বারা ডিজিটাল কনটেন্ট তৈরি’ -কর্মসূচি শিক্ষার মানোন্নয়নে একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা ।বাংলাদেশে সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘মাল্টিমিডিয়া ক্লাসরুম’ স্থাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ।
বাংলাদেশ সরকারের সুদূরপ্রসারী এ পদক্ষেপের মাধ্যমে সারা দেশে একযোগে শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ( ICT in Education) ব্যবহার নিশ্চিত হবে বলে আশা করা যায় । ICT শিক্ষা উপকরণ হচ্ছে-কম্পিউটার এবং অন্যান্য প্রযুক্তির মাধ্যমে তৈরি মাল্টিমিডিয়া বা ডিজিটাল শিক্ষা উপকরণ যেগুলো ব্যবহারের মাধ্যমে শিখন-শেখানো কার্যক্রমকে সহজ,আনন্দদায়ক, আকর্ষণীয় এবং কার্যকর করা যায় ।
আইসিটি (ICT) ব্যবহারযোগ্য উপকরণ:
- ল্যাপটপ
- ডেস্কটপ
- পেনড্রাইপ
- মাল্টিমিডিয়া
- মডেম
- ইউএসবি মডেম
- সাউন্ড বক্স
- পোটেবল হার্ডডিস্ক
- সিডি
- কী বোর্ড
- প্রিন্টার
- স্ক্যানার
- ইউপিএস
- ওয়েব ক্যামেরা
- ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
শিক্ষামূলক গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তালিকা:
- www.ebook.gov.bd
- www.infokosh.gov.bd
- www.ictinedubd.ning.com
- www.teachersdomain.org
- http://www.thinkfinity.org/
- www.maps.google.com
- www.proshikkhon.net


