প্রবন্ধ শিখন শেখানো কৌশল - Proshikkhon

প্রবন্ধ শিখন শেখানো কৌশল

Essay learning teaching techniques

প্রবন্ধ শিখন শেখানো কৌশল নিম্নে বর্ণনা করা হলো:

  • পাঠপরিকল্পনার মাধ্যমে নির্দিষ্ট শ্রেণির নির্বাচিত গদ্যাংশটি পঠন-পাঠনের আচরণিক উদ্দেশ্যগুলো চিহ্নিত করানো।
  • যথাযথ বিরামচিহ্ন অনুসরণ করে শুদ্ধ, স্পষ্ট ও প্রমিত উচ্চারণে নির্বাচিত অংশটুকু পড়ে শোনানো।
  • প্রয়োজনে স্তরভেদে শ্রেণি উপযোগী করে নির্বাচিত পাঠের লেখক সম্পর্কে কিছু ধারণা দেওয়া।
  • শিক্ষার্থীদের দিয়ে দলীয়/এককভাবে নির্বাচিত শব্দের অনুশীলন করানো।
  • অপেক্ষাকৃত কঠিন ও জটিল শব্দগুলো বোর্ডে লিখে  বুঝিয়ে দেওয়া।
  • বিশেষ বিশেষ শব্দ, বাক্য/বাক্যাংশের অর্থ বোর্ডে লিখে ব্যাখ্যা করানো।
  • শিক্ষার্থীদের দিয়ে সরব পাঠের অনুশীলন করানো।
  • মূল পাঠের সাথে সঙ্গতি রেখে অন্য লেখকদের লেখা পড়ে শোনানো।
  • পাঠ সংশ্লিষ্ট উপকরণ ব্যবহার করা।
  • পঠিত বিষয়ের মর্ম উপলব্ধি করার জন্য নীরব পাঠের ব্যবস্থা করা।
  • প্রশ্নের মাধ্যমে পুরো পাঠের মূল্যায়ন করা।
  • নিজেদের পছন্দ অনুসারে ছোট ছোট অনুচ্ছেদ লিখতে দেওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!