অধ্যায়-০৩: শিশুতোষ সাহিত্য
পাঠ-৩.৪: বছর ঘুরে দেখা
১. বছর ঘুরে দেখা গল্পটি কি সম্পর্কে লেখা? গল্পটিতে কোন ধরনের ভাষা ব্যবহার হয়েছে এবং এ ধরনের গল্প শিশুকে পড়তে দেওয়া প্রয়োজন কেন?
‘বছর ঘুরে দেখা’ গল্পটি প্রকৃতি বিষয়ক। এই গল্পে বিভিন্ন পাখি ঋতুভিত্তিক কথোপকথন করে থাকে। গল্পটি সংলাপ নির্ভর । গল্পটিতে ভাষা ব্যবহারে মুন্সিয়ানা লক্ষণীয়। সহজ, সরল, সাবলীল ও প্রাঞ্জল ভাষার শব্দ ব্যবহারে গল্পটির ভাব মূর্ত হয়ে উঠেছে। শব্দ ব্যবহারের বৈচিত্র প্রকৃতির দিকে লক্ষ রাখা হয়েছে ।উপযুক্ত শব্দ ব্যবহারে প্রকৃতির রূপ চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। দ্বিরুক্ত শব্দ ব্যবহারে গল্পের ধ্বনিগত মাধুর্য ফুটে উঠেছে। তাই শিশুতোষ ভাষায় রচিত এই গল্পটি প্রকৃতি বিষয়ক।’বছর ঘুরে দেখা’ গল্প শিশুকে পড়তে দেওয়া প্রয়োজন। কারণ-
১. গল্পটির মাধ্যমে শিশুরা প্রকৃতির বৈচিত্র সম্পর্কে জানতে পারবে।
২. বাংলাদেশের ছয় ঋতুর নাম বলতে পারবে।
৩. ঋতুর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারবে।
৪. পাখিদের নাম বলতে পারবে ।
৫.শিশুরা গল্পটি পড়তে পারবে।
৬. গল্পের মাধ্যমে নতুন একটি গল্প বলার চেষ্টা করবে।
