বাংলা (এসকে); অধ্যায়-৩ বোতলে ইঁদুরছানা - Proshikkhon

বাংলা (এসকে); অধ্যায়-৩ বোতলে ইঁদুরছানা

অধ্যায়-০৩: শিশুতোষ সাহিত্য

পাঠ-৩.২: বোতলে ইঁদুরছানা

১. বোতলে ইঁদুরছানা শিশুতোষ গল্পটি শিক্ষার্থীদের কোন কোন ভাষা দক্ষতা উন্নয়নের কিভাবে সহায়তা করে তা বর্ণনা করুন।

অথবা, বোতলে ইদুরছানা একটি শিশুতোষ গল্প ব্যাখ্যা করুন।

সাধারনত শিশুদের উপযোগী গল্পকে শিশুতোষ গল্প বলা হয়। শিশুতোষ গল্পের বৈশিষ্ট্য হলো এতে কল্পনার ছোঁয়া থাকে। কল্পনাপ্রবণ শিশুরা কল্পনাশক্তি থেকে চিন্তা করতে শেখে। তার ভাষাকে শুদ্ধ করে এবং তার মনোজগতে সৌন্দর্যবোধের সৃষ্টি করে এবং মানবিক মূল্যবোধ সৃষ্টি করে। এতে কোন লেখা নেই কিন্তু ছবিগুলো দেখে অনেক আনন্দ পায় এবং তাদের কল্পনার জগত প্রসারিত হয়। ছবিগুলোতে যে কথা গুলো লুকিয়ে আছে তা শিশুদের চিন্তা বা কল্পনা শক্তি বৃদ্ধি করে। শিশুসাহিত্যে অকল্পনীয় রঙে রঙিন ছবির মধ্যে গল্পের বিষয়বস্তু রয়েছে। তারা অতি সহজে বিভিন্ন ধরনের চিন্তা করে একে অন্যের সাথে কথা বলে ।এ ধরনের সাহিত্যে সবচেয়ে বেশি প্রাধান্য পায় শিশুদের কাছে। শিশুতোষ গল্পের গভীরতা নেই কিন্তু ছবিগুলো অত্যন্ত সহজ-সরল অর্থপূর্ণ। এসব ছবি দেখে শিশুরা অতি সহজেই উপলব্ধি করে এবং আনন্দে উদ্বেলিত হয়। সুতরাং শিশু সাহিত্যের বৈশিষ্ট্য অনুযায়ী আলোচ্য গল্পটি অবশ্যই শিশুতোষ গল্প।

ভাষা দক্ষতা বৃদ্ধিতে সহায়ক:ছবির মাধ্যমে মনের ভাব ফুটে ওঠে। আকর্ষণীয় ছবিযুক্ত গল্পের বই শিশুকে সহজে আকৃষ্ট করে । রঙ্গের বৈচিত্র শিশুমনকে গভীরভাবে নাড়া দেয়। এরই আকর্ষণের শিশু বইয়ের বর্ণনা শুনতে, দেখতে অনুপ্রাণিত হয়। ছবির সাথে সাথে শিশু ঘটনাও বুঝতে চায়। শিশুদের আনন্দের মধ্য দিয়েই শিক্ষাদান করতে হবে । আনন্দ না থাকলে শিশুদের জন্য শিক্ষাগ্রহণ কষ্টসাধ্য বিষয়ে পরিণত হবে। আনন্দচিত্তে শিশু শিক্ষা গ্রহণ করতে পারে। শিশুদের জন্য উপযোগী ছবির গল্প বলা ভাষা দক্ষতা উন্নয়নের সহায়ক কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ছবির গল্প হয়ে থাকে আকর্ষণীয় বিষয়বস্তুর । ফলে শিশু এর গল্প গুলোর প্রতি স্বাভাবিকভাবে আগ্রহী হয়। ছবি দেখে শিশু সাধারণত তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে নিজের ভাষায় বর্ণনা করে। আর অন্য শিশুরাও তা শুনে। ছবির গল্পের মাধ্যমে শিশু এভাবে শোনা ও বলা ভাষা দক্ষতার উন্নয়ন ঘটায়।

error: Content is protected !!