পাঠ-৭.০: শেখানোর জন্য পরিকল্পনা
১. বাংলা বিষয়ের বেসলাইন ছক পূরণের নিয়মাবলী আলোচনা করুন।
বেসলাইন ছক পূরণের নিয়মাবলী: প্রথম শ্রেণির জন্য
সাবলীলভাবে পড়তে পারে :
‘কার’ চিহ্নবিহীন শব্দ (গম, বই, কলম, কলস, খই) নিজে নিজে পড়তে পারলে এ ঘরে টিকচিহ্ন ( √) দিতে হবে।
শিক্ষকের আংশিক সাহায্যে পড়তে পারে :
শিক্ষার্থী শিক্ষকের আংশিক সহায়তায় শব্দস্থিত বর্গগুলাে চিনতে ও তার ধ্বনি অনুযায়ী পড়তে পারলে শিক্ষক এ কলামে টিকচিহ্ন (√) দেবেন।
সম্পূর্ণ সাহায্যে পড়তে পারে :
শিক্ষার্থীনের কমপক্ষে দুই ধরনের সমস্যা চিহ্নিত করতে পারলে নিম্নোক্ত কলামটি ব্যবহার করবেন:
১। কিছু বর্ণ পড়তে পারে : এ পর্যায়ে শিক্ষার্থীরা পঠিত বা বর্ণ চিনে উচ্চারণ করতে পারে।
২। শিক্ষার্থী কিছু বর্ণ চিনলেও কিছু বর্ণ শনাক্ত করতে সমস্যায় পড়ে।
বেসলাইন ছক পূরণের নিয়মাবলী: দ্বিতীয় ও তদূর্ধ্ব শ্রেণির জন্য :
সাবলীলভাবে পড়তে পারে:
শিক্ষার্থী যে শ্রেণিতে পড়ে তার পূর্ববর্তী শ্রেণির পাঠ্যপুস্তক ও পাঠসামগ্রী অথবা এর আলোকে শিক্ষক প্রণীত পঠন উপকরণ পড়তে পারলে এ কলামে টিকচিহ্ন (√) দিতে হবে। শিক্ষকের আংশিক সাহায্যে পড়তে পারে : শিক্ষার্থী যদি তার পূর্ববর্তী শ্রেণির উপযােগী পঠনসামগ্রী বানান করে, যুক্তবর্ণ ও দীর্ঘ শব্দ, বিরাম চিহ্ন নিজে নিজে পড়তে না পারে, কিন্ত শিক্ষকের সামান্য সাহায্যে পড়তে পারে, তবে এ কলামে টিকচিহ্ন (√)দিতে হবে।
সম্পূর্ণ সাহায্যে পড়তে পারে :
শিক্ষার্থীর কমপক্ষে চার ধরনের সমস্যা চিহ্নিতকরণে কলামটি ব্যবহৃত হয়। যেমন-
১) শিক্ষার্থী কিছু শব্দ পড়তে পারে : শিক্ষার্থী যুক্তবর্ণহীন কিংবা যুক্তবর্ণ বিশিষ্ট কোনাে কোনাে শব্দ পড়ার ক্ষেত্রে ঐ শব্দের ধ্বনিগত ধারণা প্রয়োগ করতে সক্ষম হয় না।
২) বানান করে পড়ে : এ পঠনে শিক্ষার্থীরা শব্দের বানান করে না পড়লে ধ্বনি বুঝতে পারে না।
৩) কিছু বর্ণ পড়তে পারে : এ পর্যায়ের শিক্ষার্থীরা পূর্বে পঠিত বা চেনা শব্দ উচ্চারণ করতে পারে। এক্ষেত্রে দেখা যায় কতিপয় বহুল প্রচলিত শব্দ বা দেখা শব্দ যেমন : মুক্তিযুদ্ধ, স্বাধীন ইত্যাদি শব্দ পড়তে পারে বা শনাক্ত করতে পারে।
৪) কিছু কার চিহ্ন চেনে : এ পর্যায়ের শিক্ষার্থীরা ‘কার চিহ্ন চিনতে ব্যঞ্জনবর্ণের সঙ্গে কারচিহ্ন যুক্ত করলে তার কী উচ্চারণ হবে তা বুঝতে ও বলতে পারে না। এ সম্পর্কিত বিষয়ে, কলামে চারটি সাব কলাম বয়েছে। এ সব সাব কলামের যে যে ক্ষেত্রে ঘাটতি রয়েছে সে সব সাব কলাম টিকচিহ্ন (√) দিতে হবে এবং অন্যসব কলামে ক্রস (×) চিহ্ন দিতে হবে।
২. পাক্ষিক পাঠ পরিকল্পনা কী? পাক্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়নের জন্য কী কী কার্যক্রম পরিচালিত হয়? আলােচনা করন ।
একটি শ্রেণির সকল শিক্ষার্থীর মেধা যেমন এক নয় তেমনি তাদের শিখন দক্ষতা অর্জনেও তারতম্য রয়েছে। শিক্ষার্থীদের নির্ণীত শিখন চাহিদার স্তর অনুযায়ী শিখন-শেখানাে কাজ পরিচালনার জন্য শিক্ষক একটি নির্দিষ্ট মেয়াদী কাজের জন্য পরিকল্পনাগ্রহণ করে থাকেন। শিক্ষার্থীদের জন্য ১৫ দিনের নির্ধারিত পাঠসমূহের ভিত্তিতে কাজ ও উপকরণ নির্ধারণ করে শিক্ষক যে পরিকল্পনা কর থাকেন তাকেই পাক্ষিক পাঠ পরিকল্পনা বলা হয়।
পাক্ষিক পাঠ পরিকল্পনা প্রণয়নে অনুসরণীয় কার্যক্রম :
১ । একটি পাক্ষিক পাঠ পরিকল্পনায় পাঠ্যপুস্তকের একাধিক গল্প প্রবন্ধ/ছড়া/কবিতা অন্তর্ভুক্ত হতে পারে।
২। শিক্ষার্থীদের সামর্থ্যের ভিত্তিতে দল গঠন করে তার সাপেক্ষে কী শিখবে তা লিপিবদ্ধ করতে হবে।
৩। এনসিটিবি প্রণীত শিক্ষাক্রমের আলােকে শিখনফলের মানদণ্ডের ভিত্তিতে নির্ণীত বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা কী শিখবে তা লিপিবদ্ধ করতে হবে।
৪। শিক্ষার্থীদের সামর্থ্যের নিরিখে একটি বিশেষ শ্রেণির সাধারণ মানে তাদের উন্নত করতে যে যে কৌশল প্রয়োগ করে শিখন শিখানাে কাজ পরিকল্পনা করা হবে সেসব লিপিবদ্ধ করতে হবে।
৫। সকল ক্ষেত্রেই শিক্ষার্থীদের অভীষ্ট যোগ্যতা শিখনফল অর্জনের জন্য প্রয়ােজন উপযুক্ত উপকরণ। শিখন শিখানাে সকল উপকরণের নাম লিতে হবে নির্ধারিত কলামে।
৬। প্রযুক্তি শিখন-শিখানাে কার্যাবলিতে শিক্ষার্থী যে প্রতিক্রিয়া দেখাবে বলে প্রত্যাশা করা হয় তা লিপিবদ্ধ করতে হবে
৭। যে যােগ্যতা বা শিখনফলের আলােকে শিখন শেখানাে কাজ পরিচালিত হয়েছে তা শিশুর শিখনে কতটুকুপ্রতিফলিত হয়েছে মূল্যায়নের মাধ্যমে জানা সম্ভব। এ জন্য যে যে মূল্যায়ন প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে তা সর্বশেষ কলামে লিখতে হবে।
৩. দৈনিক পাঠ পরিকল্পনা কী? এর মাধ্যমে একজন শিক্ষক কোন ধরনের সুফল লাভ করবে তা চিহ্নিত করুন।
যেকোনাে কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য কার্যকর পরিকল্পনার প্রয়ােজন হয়। পাঠদান মূলত একটি জটিল কাজ ।শ্রেণিকক্ষে শিখন-শিখানাে কার্যক্রম সুষ্ঠুভাবে ও ফলদায়কভাবে পরিচালনার লক্ষ্যে প্রতিদিনের জন্য পাঠ পরিকল্পনা প্রণয়নের গুরুত্ব অনস্বীকার্য ।পরিকল্পনা করা হলে শিক্ষার্থীদের জীবনে ইতিবাচক প্রভাব পড়ে। অর্থাৎ শ্রেণিকক্ষে শিক্ষার্থীর সংখ্যা বিষয় ও শ্রণিঘণ্টা, শিক্ষার্থীদের কতটা সময় দেয়া হবে একটি দৈনিক কার্যকর পরিকল্পনা প্রণয়নে এসব বিবেচনায় রাখতে হয় ।পাঠদানের ফলে শিশুরা কী দক্ষতা অর্জন করবে, পাঠ সংশ্লিষ্ট কী কী উপকরণ হবে, শিক্ষার্থীরা কী ধরনের প্রশ্ন করতে পারে ইত্যাদি বিষয় শিক্ষককে পূর্বেই নির্ধারণ করে নিতে হবে। পাঠ পরিকল্পনায় শিশুরা কী যোগ্যতা অর্জন করবে ঐ যােগ্যতা অর্জন করার জন্য শিক্ষক কী কী উপকরণ ব্যবহার করবেন, শিখনফল অর্জন করানাের জন্য কোন বিশেষ পদ্ধতি শিক্ষকগণ ব্যবহার করবেন তার উল্লেখ থাকতে হবেপাঠ পরিকল্পনায়। তাই বলা যায় শ্রেণিকক্ষে শিখন-শেখানাে কার্যক্রম সুষ্ঠুভাবে ও সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে পাঠ পরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এর মাধ্যমে শিক্ষক–
১. প্রতিটি শিশুর পাঠগত অবস্থান জানতে পারেন।
২. প্রতিটি শিশুর পাঠগত অবস্থানের ভিত্তিতে পাঠ পরিচালনা করতে পারেন
৩, শ্রেণীকক্ষে Activity Based Learning (ABL) পরিচালনা করতে পারেন।
8. প্রতিদিন সরাসরি শিশুর পঠন (are to are) শুনতে পারেন।
৫. প্রতিটি শিশুকে তার নিজস্ব গতিতে দক্ষতা অনুযায়ী নানা উপকরণ ব্যবহার করতে পারেন।
৬. ছােট দলে শিক্ষার্থীর পাঠগত অবস্থান অনুযায়ী নানা উপকরণ ব্যবহার করতে পারেন।
৭. নির্ধারিত কাজের শেষে শিশুদের সামনে গল্পের বই পড়ার সুযােগ দিতে পারেন ।
৮. শিশুদের শ্রেণিভিত্তিক যােগ্যতা অর্জন নিশ্চিত করার সুযোগ লাভ করবেন।
৪. দৈনিক পাঠ পরিকল্পনা অনুযায়ী শিশুদের শিখন-শিখানাে কার্যাবলিতে আপনি একজন শিক্ষক হিসেবে কী কী পদক্ষেপ গ্রহণ করবেন ?
একজন শিক্ষক হিসেবে শিশুদের শিখন-শিখানাে কার্যাবলি পরিচালনায় আমি নিম্নলিখিত কার্যাবলী পদক্ষেপ গ্রহণ করবো:
১. পাঠ সংশ্লিষ্ট ছবিটি শ্রেণির এমন স্থানে টাঙিয়ে দেবো যে সকল শিক্ষার্থী তা দেখতে পায়। ছবির বিষয় নিয়ে পাশে জনের সাথে আলােচনা করে ছবির বিষয়বস্তু বলতে শিক্ষার্থীদের সহায়তা করব। প্রসঙ্গ টেনে আজকের পাঠ ঘোষণা করব।
২. শিক্ষার্থীদের মনােযােগ আকর্ষণ করে পাঠ্যাংশটুকু ২/৩ বার পড়ে শােনাব। পড়ার সময় পাঠের অন্তর্গত বিশেষ শব্দের (পােহাচ্ছেন, মিষ্টি) উচ্চারণ অনুশীলনী করানােসহ বানান ভেঙে দেখাবাে ও অর্থ সম্পর্কে ধারণা দেব।
৩. শিক্ষার্থীদের আঙ্গুল দিয়ে শব্দ ধরে ধরে ২/৩ বার আমার সাথে সমস্বরে পড়তে সহায়তা করব।
৪. পড়ার সময় চরিত্র অনুযায়ী গলার স্বর পরিবর্তন করে পড়তে সহায়তা করব।
৫. এরপর নীল দলকে শব্দের অর্থ জেনে শব্দটির পাঠে প্রদত্ত বাক্য পড়তে ও লিখতে দেব। সবুজ দলকে পাঠ্যাংশটি পড়তে দিব। নতুন শব্দের অর্থ নিজে পড়তে ও লিখতে দেব এবং শব্দ দিয়ে একাধিক বাক্য পড়তে দেব। আর হলুদ দলকে বর্ণ চেনানো, বর্ণ লেখা, শব্দ পড়তে সহায়তা করব।
৬. শ্রেণির অগ্রবর্তী দুজন শিক্ষার্থীকে শ্রেণির সামনে এনে একজনকে শরিফা ও অন্যজনকে নানার ভূমিকায় অভিনয় করানোর ব্যবস্থাকরব।
৭. এ পর্যায়ে চরিত্র অনুযায়ী সংলাপ সঠিক করে দেব এবং কার পরে কে কীভাবে সংলাপ বলবে তা বুঝিয়ে দেব ।দুজনকে সামনে এমনভাবে দাঁড় করিয়ে দেব যেন সকলে দেখতে ও শুনতে পায় ।
৮. অন্য শিক্ষার্থীদের অভিনয় শুনতে ও দেখতে আহ্বান জানিয়ে পাঠ্যাংশটুকু অভিনয় করে দেখাতে ঐ। দুজন নির্ধারিত শিক্ষার্থীকে সহায়তা করব। প্রয়ােজনে অভিনয় পুনরাবৃত্তি করাবো।
৯. এবার সবুজ দলের শিক্ষার্থীদের জোড়ায় ভাগ করব। প্রত্যেক দলের শিক্ষার্থীদের একজনকে শরিফা ও অন্যজনকে নানার ভুমিকায় নির্বাচন করে দেন।
১০. পূর্বে প্রদর্শিত উপস্থাপনার ন্যায় অনুশীলন করতে বলব। পরে চরিত্রগুলাে পর্যায়ক্রমে পরিবর্তন করে অনুশীলন করতে বলব ।
১১. শ্রেণিতে সকলের অভিনয়মূলক পড়া পরিদর্শন করব। প্রয়ােজনে সহায়তা দেব।
১২. এবার কয়েকটি দলকে শ্রেণির সামনে অভিনয় করে প্রদর্শন করতে বলব।
১৩. কার অভিনয় কেমন হয়েছে তা শিক্ষার্থীদের জিজ্ঞাসা করব।
১৪. শিক্ষার্থীদের অভিনয়ের অনুশীলনীর সময় ছােট দলে শিক্ষার্থীদের এক মিনিট কাজ করাব।
১৫. এরপর ছােট দলের কাজ হিসেবে, শীতের সকাল’ এর পাঠ্যাংশ হতে সামর্থ্য অনুযায়ী কাজ দেব। যেমন: সবুজ দলকে যুক্তবর্ণ বিশিষ্ট নতুন শব্দ তৈরি ও বাক্য গঠন বলা ও লেখার কাজ, নীল দলকে পাঠ থেকে বিশেষ শব্দ খুঁজে বের করা ও ঐ শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেয়ার কাজ এবং হলুদ দলের জন্য একই পাঠ থেকে বর্ণ চেনানো, বর্ণ লেখা, বানান করে পড়ার অনুশীলন করার কাজ দেব।
১৬. সকলের খাতা ও সম্পাদিত কাজের মূল্যায়ন করব।
৫. পাক্ষিক মূল্যায়ন কী? পাক্ষিক মূল্যায়ন প্রক্রিয়া বর্ণনা করুন।
পাক্ষিক পরিকল্পনার মাধ্যমে প্রতিটি শিশুকে তার শিখন সামর্থ্য অনুযায়ী শিখন-শিখানাে কার্যক্রমে অংশগ্রহণ করানো হয়। এর ওপর ভিত্তি করে ১২টি ক্লাসের পর শিক্ষার্থীর মূল্যায়ন করা হয়। একেই বলা হয় পাক্ষিক মূল্যায়ন। শিক্ষার্থীদের শনাক্তকৃত নতুন অবস্থান অনুযায়ী আবার পরবর্তী পাক্ষিক পাঠ-পরিকল্পনা করা হয়।
পাক্ষিক মূল্যায়ন প্রক্রিয়া :
১। পাক্ষিক মূল্যায়নের সময় একজন শিক্ষক নির্ধারিত শিক্ষার বেসাইন মূল্যায়ন তথ্য সঙ্গে রাখবেন। শিক্ষার্থীদের যে সকল ক্ষেত্রে শিখন প্রতিবন্ধকতা রয়েছে তার অগ্রগতির পরিমাণ সম্পর্কে নােট পড়াবেন।
২। পাক্ষিক মূল্যায়ন হবে শিখনফলের ওপর ভিন্তি করে। শিক্ষার্থীকে প্রথম ১/২ মাসের মধ্যেই নির্ধারিত শ্রেণীর সাধারণ মানে উন্নীত করতে হবে।
৩ । প্রত্যেক পাক্ষিক পাঠ-পরিকল্পনা অনুযায়ী ১২টি (বা ততােধিক ১৩টি) ক্লাসের পর শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে।
৪। নির্ধারিত পুরাে সময় ধরেই (৪০ মিনিট) মূল্যায়ন কাজ চলমান রাখতে হবে ।
৫। শিক্ষার্থীর সংখ্যার ওপর ভিত্তি করে মূল্যায়ন কাজ একাধিক দিন চলতে পারে।
৬। মূল্যায়নের সব শিক্ষক সুবিধা অনুযায়ী একজনকে/জুটিতে/ দলে ডেকে নিয়ে মূল্যায়ন করবেন।
৭। যে সকল শিক্ষার্থী অনুপস্থিত থাকবে ক্লাস চলাকালীন যেদিন সে আসবে তার মূল্যায়ন করে নিতে হবে।
৮। সময় বিভাজন অনুযায়ী প্রথমেই শিক্ষক প্রত্যেক দলের শিক্ষার্থীদের জন্য নির্ধারিত কাজের নির্দেশনা দিয়ে দেবেন। ঐ দিন কোনো পড়া দিবেন না।
৯। রিডিং পড়ানাের মূল্যায়ন আলাদাভাবে করতে হবে না। কারণ শিক্ষক প্রতিদিন যে ১০ জন শিক্ষার্থীর ১ মিনিট রিডিং পড়ানোর কাজ পরিচালনা করেন, সে সময় শিক্ষার্থীর রিডিং রেকর্ড খাতায় প্রত্যেক পাঠের পরিবর্তন, মান ও অগ্রগতি সম্পর্কে লিখে রাখেন।এর ভিত্তিতে প্রয়োজন অনুযায়ী তাদের দলেরও পরিবর্তন করে থাকেন। রিডিং পড়ানাের সময় পাক্ষিক মূল্যায়নে তিনি সেটিই ব্যাবহার করে সিদ্ধান্ত নিতে পারেন। তাই পাক্ষিক মূল্যায়নে রিডিং পড়ানোর জন্য আলাদা মূল্যায়নের প্রয়োজন থাকে না।
১০। শিখনফল অর্জিত হলে টিক (√) এবং না হলে ক্রস (×) চিহ্ন দিতে হবে।
পরিমার্জিত ডিপিএড (বিটিপিটি) উপমডিউল-৪.১: শিল্পকলা বিটিপিটি সামষ্টিক মূল্যায়নঃ শিল্পকলা বিষয়ের গুরত্বপূর্ণ প্রশ্নাবলি জ্ঞানমূলক প্রশ্ন: বিস্তৃত…
বাংলা : প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ আলোচ্য বিষয়: পড়া/পঠন (Reading) বলতে কী বোঝায়?পড়ার অংশ কয়টি ও…
Very important for teachers and educators. Acronyms list: Used in teaching and learning (more…)
Co-curricular activities in child development শিশুর বিকাশে সহশিক্ষাক্রমিক কার্যক্রম সহশিক্ষাক্রমিক কার্যক্রমের ধারণা ও গুরুত্ব সহশিক্ষাক্রমিক…
Ways to develop teachers' professional skills পেশাগত দক্ষতা উন্নয়নের উপায় প্রশিক্ষণ পেশাগত উন্নয়নের অন্যতম মাধ্যম৷…
Individuality and intelligence of the child শিশুর ব্যক্তি স্বাতন্ত্র্য ও বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার ধরণ অনুযায়ী…
This website uses cookies.